হোম › ২০২৬ › অধিদপ্তর › বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট-২০২৬ (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক)
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট-২০২৬: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও সমাধান
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার (তারিখ: ২৩.০১.২০২৬) বাংলা, ইংরেজি ও গণিত অংশের প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো।
এই পোস্টে যা আছে
বাংলা অংশ
০১
বাগধারাগুলোর অর্থ নির্ণয় করুন (বাক্য রচনাসহ)
বাগধারা
অর্থ
বাক্য
ঠোঁট কাটা
স্পষ্টভাষী
সে ঠোঁট কাটা মানুষ, যা মনে আসে মুখের ওপরই বলে দেয়।
ইঁচড়ে পাকা
অকালপক্ক
ছেলেটি ইঁচড়ে পাকা, বড়দের মতো কথা বলে।
অর্ধচন্দ্র
গলাধাক্কা দেওয়া
অতিথিকে অপমান করায় দারোয়ান লোকটিকে অর্ধচন্দ্র দিল।
খোদার খাসি
হৃষ্টপুষ্ট ব্যক্তি
কাজকর্ম না করে সে এখন খোদার খাসি হয়ে বসে আছে।
কাঁচা পয়সা
নগদ উপার্জন
ব্যবসায় কাঁচা পয়সা আসায় তার সংসারে স্বচ্ছলতা ফিরেছে।
০২
সন্ধি বিচ্ছেদ করুন
শব্দ
সন্ধি বিচ্ছেদ
উচ্চারণ
উৎ + চারণ
নিশ্চয়
নিঃ + চয়
জগদীশ
জগৎ + ঈশ
গবেষণা
গো + এষণা
ষোড়শ
ষট্ + দশ
০৩
এক কথায় প্রকাশ করুন
বাক্য
এক কথায় প্রকাশ
যা পূর্বে ছিল এখন নেই
ভূতপূর্ব
চক্ষুর সম্মুখে সংঘটিত
চাক্ষুষ
যে নারীর স্বামী ও পুত্র নেই
অবীরা
যে শুনেই মনে রাখতে পারে
শ্রুতিধর
অগভীর সতর্ক নিদ্রা
কাকনিদ্রা
ইংরেজি অংশ
০৪
Translate into English
বাংলা
English
আমরা তাকে শুধু খাবারই দেই নি, আশ্রয়ও দিয়েছিলাম।
We gave him not only food but also shelter.
সততাই সর্বোৎকৃষ্ট পন্থা।
Honesty is the best policy.
লোকটা তিন দিন যাবৎ জ্বরে ভুগছে।
The man has been suffering from fever for three days.
কুল কুল শব্দে নদী বয়ে যায়।
The river flows with a murmur.
অহিংসা পরম ধর্ম।
Non-violence is a supreme virtue.
০৫
Write down the meaning of following idioms and phrases (with sentences)
Idiom & Phrase
Meaning
Sentence
ABC
প্রাথমিক জ্ঞান
He does not even know the ABC of computers.
Across the bound
সীমানা পেরিয়ে
The ball went across the bound and the match stopped.
At bottom
প্রকৃতপক্ষে; মূলত
At bottom, he is a kind man.
On and on
না থেমে; ক্রমাগত
The rain went on and on all night.
Subject to
সাপেক্ষ বা সাপেক্ষে
The plan is subject to the manager’s approval.
০৬
Fill in the blanks
Sentence
Ans.
বাক্যের অর্থ
She was born ____ exactly 2 A.M.
at
সে ঠিক রাত ২ টায় জন্মগ্রহণ করেছিল।
I will be free ____ the afternoon.
in
আমি বিকেলে ফ্রি হব।
The train arrived exactly ____.
on time
ট্রেনটি সময়মতো পৌঁছেছিল।
Don’t run ____ the road.
on / across
দৌড়ে রাস্তা পার হয়ো না।
He is proud ____ his blue blood.
of
সে তার উচ্চবংশ নিয়ে গর্বিত।
গণিত অংশ
০৭–০৮
গণিত সমাধান
০৭
কোন শ্রেণিতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১২ বছর। ৪ জন নতুন ছাত্র ভর্তি হওয়াতে বয়সের গড় ৪ মাস কমে গেল। নতুন ৪ জন ছাত্রের বয়সের গড় কত বছর?
২০ জন ছাত্রের মোট বয়স = ২০ × ১২ = ২৪০ বছর
৪ জন নতুন ছাত্র ভর্তি হওয়ায় মোট ছাত্র = ২০ + ৪ = ২৪ জন
গড় কমেছে ৪ মাস = ৪১২ বছর = ১৩ বছর
∴ ২৪ জন ছাত্রের নতুন গড় = ১২ − ১৩ = ৩৫৩ বছর
∴ ২৪ জন ছাত্রের মোট বয়স = ৩৫৩ × ২৪ = ২৮০ বছর
∴ নতুন ৪ জন ছাত্রের মোট বয়স = ২৮০ − ২৪০ = ৪০ বছর
∴ নতুন ৪ জন ছাত্রের গড় বয়স = ৪০৪ = ১০ বছর
উত্তর: ১০ বছর
০৮
একটি রম্বসের পরিসীমা ১৮০ সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি ৫৪ সেন্টিমিটার। রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করুন।
রম্বসের চার বাহু সমান; পরিসীমা = ৪ × বাহু
∴ রম্বসের এক বাহু = ১৮০৪ = ৪৫ সেন্টিমিটার
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে
ক্ষুদ্র কর্ণের অর্ধেক = ৫৪২ = ২৭ সেন্টিমিটার
সমকোণী ত্রিভুজে (বাহু = অতিভুজ), অপর কর্ণের অর্ধেক = √(৪৫² − ২৭²) [পিথাগোরাসের সূত্র]
= √(২০২৫ − ৭২৯) = √১২৯৬ = ৩৬ সেন্টিমিটার
∴ অপর কর্ণের দৈর্ঘ্য = ২ × ৩৬ = ৭২ সেন্টিমিটার
রম্বসের ক্ষেত্রফল = ১২ × কর্ণদ্বয়ের গুণফল
= ১২ × ৫৪ × ৭২
= ২৭ × ৭২ = ১,৯৪৪ বর্গসেন্টিমিটার
উত্তর: ১,৯৪৪ বর্গসেন্টিমিটার