লিখিত প্রশ্ন ব্যাংকনিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
হোম › ২০২৬ › অধিদপ্তর › প্রত্নতত্ত্ব অধিদপ্তর-২০২৬ (অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক)

প্রত্নতত্ত্ব অধিদপ্তর-২০২৬: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও সমাধান

সময়: ৯০ মিনিটপূর্ণমান: ৭০মোট প্রশ্ন: ১৩টি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার (তারিখ: ২৮.০২.২০২৬) বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো।

বাংলা অংশ
০১

সন্ধি বিচ্ছেদ করুন

শব্দ
সন্ধি বিচ্ছেদ
সহোদর
সহ + উদর
সন্তাপ
সম্ + তাপ
তন্বী
তনু + ঈ
মিথ্যুক
মিথ্যা + উক
০২

এক কথায় প্রকাশ করুন

বাক্য
এক কথায় প্রকাশ
অনুতে জন্মেছে যে
অনুজ
গণনার যোগ্য নয় যা
নগণ্য
পান করার যোগ্য
পেয়
পড়ার উপযুক্ত
পাঠ্য
০৩

অর্থসহ বাক্য রচনা করুন

বাগধারা
অর্থ
বাক্য
কুল কাঠের আগুন
তীব্র জ্বালা
ছেলের এমন ব্যবহারে মায়ের বুকে কুল কাঠের আগুন জ্বলছে।
গুড়ে বালি
আশায় নৈরাশ্য
ভেবেছিলাম আজ ছুটি পাব, কিন্তু অফিস থেকে ফোন আসায় সব আশায় গুড়ে বালি।
উড়নচণ্ডী
অমিতব্যয়ী
উড়নচণ্ডী স্বভাবের জন্য মাসের শেষে তার হাতে এক টাকাও থাকে না।
তামার বিষ
অর্থের কুপ্রভাব
হঠাৎ বড়লোক হয়ে লোকটা তামার বিষে সবাইকে ছোট ভাবতে শুরু করেছে।
০৪

শুদ্ধ করে লিখুন

অশুদ্ধ
শুদ্ধ
সমিচিন
সমীচীন
জৈষ্ঠ্য
জ্যৈষ্ঠ
ইতিমধ্যে
ইতোমধ্যে
শিরোচ্ছেদ
শিরশ্ছেদ
০৫

‘ভাষা আন্দোলন’ সম্পর্কে ০৮টি বাক্য লিখুন।

‘ভাষা আন্দোলন’ সম্পর্কে ০৮টি বাক্য লিখুন।

ভাষা আন্দোলন

১৯৪৭ সালে দেশ ভাগের পর পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করতে চাইল। অথচ পাকিস্তানের বেশির ভাগ মানুষের মুখের ভাষা ছিল বাংলা। তাই বাঙালিরা প্রতিবাদে নামল। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি সরকারের ১৪৪ ধারা ভেঙে ছাত্ররা মিছিল বের করল। পুলিশের গুলিতে সালাম, রফিক, বরকত, জব্বারসহ অনেকে শহিদ হলেন। এই আত্মত্যাগের ফলে শেষ পর্যন্ত বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পেল। ভাষা আন্দোলনের চেতনা থেকেই পরে স্বাধীনতার আন্দোলন গড়ে ওঠে, যার পথ ধরে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়। ১৯৯৯ সালে ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে।

ইংরেজি অংশ
০৬

Transform the following sentences as directed

Given
Transformed
বাক্যের অর্থ
You must obey your parents. (Negative)
You cannot but obey your parents.
অভিভাবকদের তুমি সম্মান না করে পারো না।
I know that he is a poet. (Simple)
I know him to be a poet.
আমি জানি সে একজন কবি।
Certainly he will come. (Complex)
It is certain that he will come.
সে অবশ্যই আসবে।
He annoyed me. (Passive)
I was annoyed with him.
আমি তার উপর রাগান্বিত ছিলাম।
A plane flies faster than a bird. (Positive)
A bird does not fly so fast as a plane.
পাখি বিমানের মতো এত দ্রুত উড়তে পারে না।
০৭

Make sentences with the following phrases

Idiom & Phrase
Meaning
Sentence
Back and forth
এদিক ওদিক, সামনে পিছনে
The little boy kept running back and forth in the garden.
In a body
দলবদ্ধ হয়ে / একত্রে
The villagers went to the chairman in a body to ask for a new road.
On and on
না থেমে; ক্রমাগত
The rain went on and on for three days.
Yellow dog
ভীরু ব্যক্তি / হীন ব্যক্তি
Nobody wants to be friends with a yellow dog who runs away from trouble.
Slow coach
অলস
Rafi is such a slow coach that he is always late for school.
০৮

Translate into English

বাংলা
English
সে এক কথার মানুষ।
He is a man of word.
ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।
Look before you leap.
দুইয়ে দুইয়ে চার হয়।
Two and two makes four.
তার ঠান্ডা লেগেছে।
He has caught a cold.
আমি চা পান করি না।
I don’t take tea.
০৯

Write five sentences about “The Department of Archaeology”.

Write five sentences about “The Department of Archaeology”.

The Department of Archaeology

The Department of Archaeology looks after the old buildings and historical places of Bangladesh. Its people dig up the ground carefully to find coins, pots and tools that belong to ancient times. It also repairs and protects temples, mosques and forts so that they do not fall apart. Many of these places have small museums where visitors can see the old things that were found. Thanks to this department, our children can learn about the history of their country.

গণিত অংশ
১০–১২

গণিত সমাধান

১০
একটি প্রকৃত ভগ্নাংশের হর, লব অপেক্ষা ৪ বেশি। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর, লব অপেক্ষা ৪০ বেশি হবে। ভগ্নাংশটি নির্ণয় করুন।
ধরি, ভগ্নাংশের লব = x
∴ ভগ্নাংশের হর = (x + ৪)
∴ ভগ্নাংশটি = xx + ৪
ভগ্নাংশটি বর্গ করলে হয় (xx + ৪)2 = x²(x + ৪)²
প্রশ্নমতে, (x + ৪)² − x² = ৪০
⇒ x² + ২ × x × ৪ + ৪² − x² = ৪০
⇒ x² + ৮x + ১৬ − x² = ৪০
⇒ ৮x + ১৬ = ৪০
⇒ ৮x = ৪০ − ১৬ = ২৪
∴ x = ২৪৮ = ৩
∴ লব = ৩ এবং হর = ৩ + ৪ = ৭
যাচাই: (৩৭)2 = ৯৪৯; ৪৯ − ৯ = ৪০ ✓
উত্তর: ৩৭
১১
২x² + ৩৫০ = ১২x + ৩৪০ হলে, x = কত?
দেওয়া আছে, ২x² + ৩৫০ = ১২x + ৩৪০
⇒ ২x² − ১২x + ৩৫০ − ৩৪০ = ০
⇒ ২x² − ১২x + ১০ = ০
⇒ x² − ৬x + ৫ = ০ [২ দিয়ে ভাগ করে]
⇒ x² − ৫x − x + ৫ = ০
⇒ x(x − ৫) − ১(x − ৫) = ০
⇒ (x − ৫)(x − ১) = ০
হয়, x − ৫ = ০ ∴ x = ৫
অথবা, x − ১ = ০ ∴ x = ১
উত্তর: x = ৫ অথবা ১
১২
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুটি কী কী?
মনে করি, সংখ্যা দুটি = ৫x ও ৮x
২ যোগ করলে সংখ্যা দুইটি হয় (৫x + ২) এবং (৮x + ২)
প্রশ্নমতে, (৫x + ২) : (৮x + ২) = ২ : ৩
⇒ ৫x + ২৮x + ২ = ২৩
⇒ ৩(৫x + ২) = ২(৮x + ২) [আড়গুণন করে]
⇒ ১৫x + ৬ = ১৬x + ৪
⇒ ১৬x − ১৫x = ৬ − ৪
∴ x = ২
∴ সংখ্যা দুইটি ৫x = ৫ × ২ = ১০
এবং ৮x = ৮ × ২ = ১৬
যাচাই: (১০ + ২) : (১৬ + ২) = ১২ : ১৮ = ২ : ৩ ✓
উত্তর: ১০ ও ১৬
সাধারণ জ্ঞান অংশ
১৩

নিচের প্রশ্নগুলোর উত্তর দিন

ক (i)
HTML এর পূর্ণরূপ কী?
→ HyperText Markup Language.
ক (ii)
LASER এর পূর্ণরূপ কী?
→ Light Amplification by Stimulated Emission of Radiation.
ক (iii)
OMR এর পূর্ণরূপ কী?
→ Optical Mark Recognition / Reader.
ক (iv)
NASA এর পূর্ণরূপ কী?
→ National Aeronautics and Space Administration.
খ
বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত বাংলাদেশের ২টি পুরাকীর্তির নাম লিখুন।
→ বাগেরহাট জেলার ষাটগম্বুজ মসজিদ (১৯৮৫), যা ইউনেস্কো ঘোষিত ৩২১তম বিশ্ব ঐতিহ্য এবং নওগাঁ জেলার পাহাড়পুর বৌদ্ধবিহার (১৯৮৫), যা ইউনেস্কো ঘোষিত ৩২২তম বিশ্ব ঐতিহ্য।
গ
কম্পিউটারের দুটি ইনপুট এবং দুটি আউটপুট ডিভাইসের নাম লিখুন।
→ ইনপুট ডিভাইস: Keyboard, Mouse (আরও: Joystick, Light pen, Scanner, Graphics Tablet, Microphone, MICR, OCR, Bar Code Reader, OMR)।
আউটপুট ডিভাইস: Monitor, Printer (আরও: Graphic Plotter, Speaker, Projector)।
ঘ
কম্পিউটারের কাজের গতি কীসের দ্বারা প্রকাশ পায়?
→ ন্যানো সেকেন্ড।
ঙ
ডিবাগিং কী?
→ কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যারের সোর্স কোডে থাকা ভুল, ত্রুটি বা ‘বাগ’ (Bug) খুঁজে বের করা এবং তা সংশোধন করার পদ্ধতিকে ডিবাগিং বলে। এটি সফটওয়্যার তৈরির অপরিহার্য অংশ। এর মাধ্যমে ডেভেলপাররা কোড পরীক্ষা করে ত্রুটির কারণ বিশ্লেষণ করেন এবং সফটওয়্যারের কার্যকারিতা ও সঠিকতা নিশ্চিত করেন।
চ
‘ওরা ১১ জন’ চলচ্চিত্রটির পরিচালক কে?
→ চাষী নজরুল ইসলাম।
ছ
স্বোপার্জিত স্বাধীনতার স্থপতি কে?
→ শামীম সিকদার।
জ
কে কেন্দ্রীয় শহীদ মিনারের ফলক উন্মোচন করেন?
→ শহিদ বরকতের মা হাসিনা বেগম।
ঝ
প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি?
→ মহাস্থানগড়।
ঞ
লিনাক্স কী?
→ লিনাক্স একটি ওপেন-সোর্স, অত্যন্ত নিরাপদ ও বহুমুখী অপারেটিং সিস্টেম, যা ১৯৯১ সালে লিনাস টরভাল্ডস তৈরি করেছিলেন। এটি উইন্ডোজের মতো ক্লোজড-সোর্স নয়; ব্যবহারকারীরা এর সোর্স কোড বদলাতে পারেন। সার্ভার, সুপারকম্পিউটার, স্মার্টফোন (অ্যান্ড্রয়েড) এবং ইন্টারনেট প্রযুক্তিতে লিনাক্স ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
ট
ভারী পানির সংকেত লিখুন।
→ D₂O.