গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ-২০২৬: নিরীক্ষক এবং স্টোর কিপার পদের প্রশ্ন ও সমাধান
সময়: ৯০ মিনিটপূর্ণমান: ৭০মোট প্রশ্ন: ১০টি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নিরীক্ষক এবং স্টোর কিপার পদের নিয়োগ পরীক্ষার (তারিখ: ১৭.০১.২০২৬) বাংলা, ইংরেজি, গণিত ও ব্যবসা-হিসাব অংশের প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো।
→ বাংলাদেশ আমাদের জন্মভূমি। এখানে ‘বাংলাদেশ’ হলো অধিকরণ কারকে শূন্য বিভক্তি।
ঝ
ব্যাসবাক্য (সংজ্ঞা লিখুন)
→ ব্যাসবাক্য হলো সমাসবদ্ধ পদকে ভেঙে তার অর্থ বিশ্লেষণ বা ব্যাখ্যা করার জন্য ব্যবহৃত বাক্য বা বাক্যাংশ। এতে সমস্যমান পদগুলো (যে পদগুলো একত্র হয়ে সমাস গঠন করে) আলাদা করে দেখানো হয়, ফলে সমাসের পূর্ণ অর্থ প্রকাশিত হয়। একে বিগ্রহ বাক্য বা সমাসবাক্যও বলা হয়।
ঞ
সভায় উপস্থিত সবাই তাদের মতামত জানালেন (শুদ্ধ করে লিখুন)
→ সভায় উপস্থিত সবাই নিজ নিজ মতামত প্রদান করলেন।
ট
পক্ষ (দু’টি ভিন্ন অর্থের বাক্য লিখুন)
→ (i) পক্ষ (দল): খেলায় আমরা দুই পক্ষে ভাগ হয়ে গেলাম। (ii) পক্ষ (সমর্থন): বিপদের দিনে বন্ধুরা আমার পক্ষে দাঁড়াল।
ঠ
বিশেষণের বিশেষণ (একটি বাক্য লিখুন)
→ সামান্য একটু দুধ দাও।
০২
দশটি বাক্যে ভাব সম্প্রসারণ করুন
সৃষ্টিশীল মন কখনো সীমাবদ্ধ থাকে না, প্রতিনিয়ত নতুন কিছু খুঁজে নেয়।
সৃষ্টিশীল মন কখনো সীমাবদ্ধ থাকে না, কারণ সে স্থির অবস্থাকে মেনে নিতে পারে না। এমন মন সব সময় প্রশ্ন তোলে—এটা আর একটু ভালো করা যায় কি না। প্রতিনিয়ত নতুন কিছু খুঁজে নেওয়ার মধ্যেই তার আনন্দ ও তৃপ্তি। সমস্যাকে সে বাধা হিসেবে নয়, সম্ভাবনা হিসেবে দেখে। চারপাশের সাধারণ বিষয় থেকেও সৃষ্টিশীল মন নতুন ধারণা বের করে আনে। ব্যর্থতা তাকে দমিয়ে রাখে না, বরং আরও গভীরভাবে ভাবতে শেখায়। সে পুরোনো পথে হাঁটলেও নতুন দৃষ্টিতে পথটাকে দেখে। এই মন কল্পনা ও বাস্তবতাকে মিলিয়ে নতুন সৃষ্টির জন্ম দেয়। সমাজ, বিজ্ঞান, শিল্প—সব ক্ষেত্রেই অগ্রগতির পেছনে সৃষ্টিশীল মনের ভূমিকা অপরিসীম। তাই বলা যায়, সৃষ্টিশীল মন কখনো থেমে থাকে না, সে প্রতিনিয়ত নতুনের সন্ধানেই এগিয়ে চলে।
ইংরেজি অংশ
০৩
বাংলায় অনুবাদ করুন
Youth are the future of a nation. They have energy and creativity. If guided properly, they can bring positive change. Youth should take part in social development. A nation progresses with active youth.
যুবকরাই একটি জাতির ভবিষ্যৎ। তাদের মধ্যে শক্তি ও সৃজনশীলতা রয়েছে। সঠিকভাবে দিকনির্দেশনা পেলে তারা ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সামাজিক উন্নয়নে যুবকদের অংশগ্রহণ করা উচিত। কর্মঠ তরুণদের দ্বারাই দেশ অগ্রগতি লাভ করে।
০৪
Write your answers as directed in the brackets (any twelve)
a
Fem. (Full meaning in English dictionary)
→ Fem is a written abbreviation for female or feminine. এখানে Fem দ্বারা Feminine Gender কে নির্দেশ করে।
b
Vacant (write antonym)
→ Full (পূর্ণ)। Vacant অর্থ খালি।
c
Compare (write synonym)
→ Weigh; contrast
d
Even (write opposite word)
→ Odd (বিজোড়)। Even অর্থ জোড়।
e
Come over; overcome (make two sentences)
→ Come over (আসা; প্রভাবিত হওয়া): Please come over to my house this evening. Overcome (জয় করা): With hard work, he overcame his fear of exams.
f
Alter – altar (make two sentences)
→ Alter (পরিবর্তন করা): I want to alter the date of the meeting. Altar (বেদি): The priest lit a candle on the altar.
g
Host (write feminine gender)
→ Hostess
h
Agenda (write singular number)
→ Agendum। Agenda অর্থ আলোচ্যসূচি।
i
Tell him to go. (to passive)
→ Let him be told to go.
j
The teacher ordered the student to go out. (to direct)
→ The teacher said to the student, ‘Go out.’
k
Why you went there? (to correct)
→ Why did you go there?
l
I am conscious ____ my weakness. (fill in the blanks)
→ of
m
Horns of a dilemma (make sentence)
→ Horns of a dilemma (উভয় সংকট): I am on the horns of a dilemma: I can either quit my job or move to another city.
n
He went to market. (to neg-interrogative)
→ Didn’t he go to market?
০৫
Write a paragraph on the following (within eight sentences)
Write a paragraph on the following (within eight sentences): E-mail: Importance in everyday life
E-mail: Importance in Everyday Life
Email is one of the most useful tools of modern communication. It lets us send messages, documents and photos to anyone in the world within seconds. Students use it to submit assignments and receive notices from their teachers. Professionals depend on it for official communication and job applications. Email is cheaper and faster than the traditional postal service. It also keeps a written record that we can check later. Many online services need an email address for registration and verification. So, email has become an essential part of our everyday life.
০৬
Translate into English
এই কাজ তোমার দ্বারা হবে না। তুমি বুঝতেই চাও না যে, সবাইকে দিয়ে সবকিছু হয় না। এই দেখ, ডাক্তার হতে চেয়ে আমি পারিনি। শেষে শিক্ষক হয়ে ছাত্র পড়াচ্ছি।
You cannot do this work. You don’t even want to understand that not everyone can do everything. Look at me: I wanted to be a doctor but could not. In the end, I became a teacher, and now I am teaching students.
গণিত অংশ
০৭–০৯
গণিত সমাধান
০৭ (ক)
উৎপাদকে বিশ্লেষণ করুনঃ ১২x² + ১৭x + ৬
দেওয়া আছে, ১২x² + ১৭x + ৬
১২ × ৬ = ৭২; এমন দুটি সংখ্যা চাই যাদের গুণফল ৭২ এবং যোগফল ১৭। সংখ্যা দুটি ৮ ও ৯।
= ১২x² + ৮x + ৯x + ৬
= ৪x(৩x + ২) + ৩(৩x + ২)
= (৩x + ২)(৪x + ৩)
উত্তর: (৩x + ২)(৪x + ৩)
০৭ (খ)
a = ৩, ab = ২ হলে, a + b = ?
দেওয়া আছে, ab = ২
⇒ b = ২a
⇒ b = ২৩ [a এর মান বসিয়ে]
∴ b = ২৩
অতএব, a + b = ৩ + ২৩
⇒ a + b = ৯ + ২৩
⇒ a + b = ১১৩
উত্তর: ১১৩
০৮
চা পাতার মূল্য ১০% কমে গেলো, চা পাতার বিক্রি শতকরা কত বৃদ্ধি পেলে চা পাতা বাবদ সরকার শতকরা ৪ টাকা বেশি কর পাবে?
মনে করি, আগে চা পাতার মোট বিক্রয়মূল্য = ১০০ টাকা
দাম ১০% কমে গেলে একই পরিমাণ চা পাতার বিক্রয়মূল্য হবে = ১০০ − ১০ = ৯০ টাকা
সরকার ৪% বেশি কর পেতে হলে মোট বিক্রয়মূল্য হতে হবে = ১০০ + ৪ = ১০৪ টাকা
সুতরাং, বিক্রি বাড়াতে হবে = ১০৪ − ৯০ = ১৪ টাকা মূল্যের
৯০ টাকায় বিক্রি বাড়াতে হবে ১৪ টাকা
∴ ১ টাকায় বাড়াতে হবে ১৪৯০ টাকা
∴ ১০০ টাকায় বাড়াতে হবে ১৪ × ১০০৯০ = ১৪০৯ = ১৫১৯ ≈ ১৫.৫৬ টাকা
অর্থাৎ, বৃদ্ধি ১৫১৯% (প্রায় ১৫.৫৬%)
উত্তর: ১৫১৯% (প্রায় ১৫.৫৬%)
০৯ (ক)
০.১০ × ০.০০১ × ০.০০০১ = কত?
দশমিক ছাড়া গুণ করি: ১০ × ১ × ১ = ১০
দশমিকের পর মোট ঘর: ২ + ৩ + ৪ = ৯ টি
১০ কে ডান দিক থেকে ৯ ঘর দশমিকে বসালে হয় ০.০০০০০০০১০
শেষের অর্থহীন শূন্য বাদ দিয়ে পাই ০.০০০০০০০১
উত্তর: ০.০০০০০০০১
০৯ (খ)
২৩, ০.১৫, ৭১২ এবং ১.২৩ এর মধ্যে কোনটি বড়?
২৩ = ০.৬৭ (প্রায়)
০.১৫ = ০.১৫
১.২৩ = ১.২৩
৭১২ = ০.৫৮ (প্রায়)
অন্য তিনটি সংখ্যাই ১ এর ছোট, কিন্তু ১.২৩ > ১।
∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা = ১.২৩
উত্তর: ১.২৩
০৯ (গ)
xᵐ − xⁿ = ?
xᵐ − xⁿ
xⁿ সাধারণ উৎপাদক নিয়ে (m > n ধরে), xᵐ = xⁿ × xᵐ⁻ⁿ
= xⁿ(xᵐ⁻ⁿ − ১)
উত্তর: xⁿ(xᵐ⁻ⁿ − ১)
০৯ (ঘ)
জ্যামিতি শব্দের অর্থ কী?
‘জ্যা’ অর্থ ভূমি এবং ‘মিতি’ অর্থ পরিমাপ। তাই জ্যামিতি অর্থ ভূমির পরিমাপ।
উত্তর: ভূমির পরিমাপ
০৯ (ঙ)
একটি গোলকের কয়টি মাত্রা আছে?
গোলকের তিনটি মাত্রা আছে: দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা।
উত্তর: ৩টি
সাধারণ জ্ঞান অংশ
১০
যে কোনো ৩ টির জবাব দিন
ক
হিসাববিজ্ঞানে Double Entry System এর মৌলিক নীতি ব্যাখ্যা করুন। আধুনিক ব্যবসায় এই পদ্ধতির প্রয়োগের গুরুত্ব আলোচনা করুন।
→ Double Entry System এর মৌলিক নীতি: Double Entry System এমন একটি হিসাব পদ্ধতি যেখানে প্রতিটি লেনদেনের দুটি দিক থাকে—একটি ডেবিট এবং অন্যটি ক্রেডিট। প্রতিটি লেনদেনে ০১. কমপক্ষে দুটি হিসাব জড়িত থাকবে। ০২. ডেবিট ও ক্রেডিট অঙ্ক সমান হবে। আধুনিক ব্যবসায় এই পদ্ধতির প্রয়োগের গুরুত্ব: ০১. নির্ভুল হিসাবরক্ষণ নিশ্চিত করে। ০২. ব্যবসার প্রকৃত লাভ-ক্ষতি নির্ণয় সম্ভব হয়। ০৩. ভুল ও জালিয়াতি শনাক্ত সহজ হয়। ০৪. আর্থিক অবস্থা স্পষ্টভাবে জানা যায়। ০৫. কম্পিউটার ভিত্তিক ব্যবস্থার ভিত্তি তৈরি করে। ০৬. ব্যবসার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করে।
খ
ব্যবসা ব্যবস্থাপনায় পরিকল্পনা এবং নিয়ন্ত্রণের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করুন।
→ ব্যবসা ব্যবস্থাপনায় পরিকল্পনা এবং নিয়ন্ত্রণের পারস্পরিক সম্পর্ক: পরিকল্পনা ও নিয়ন্ত্রণ ব্যবসা ব্যবস্থাপনার দুটি পরস্পর নির্ভরশীল কার্যাবলি। পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করা হয়, আর নিয়ন্ত্রণের মাধ্যমে সেই লক্ষ্য অনুযায়ী কাজ হচ্ছে কি না তা যাচাই করা হয়। পরিকল্পনা ছাড়া নিয়ন্ত্রণ অর্থহীন, কারণ নির্ধারিত মানদণ্ড না থাকলে কর্মসম্পাদন তুলনা করা যায় না। আবার, নিয়ন্ত্রণ ছাড়া পরিকল্পনা কার্যকর হয় না, কারণ ত্রুটি সংশোধন ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না। তাই বলা যায়, পরিকল্পনা লক্ষ্য নির্ধারণ করে আর নিয়ন্ত্রণ সেই লক্ষ্য অর্জন নিশ্চিত করে; দুটিই একে অপরের পরিপূরক।
গ
কর ব্যবস্থার উদ্দেশ্য কী? বাংলাদেশের কর কাঠামো আলোচনা করুন।
→ কর ব্যবস্থার উদ্দেশ্য: ০১. রাষ্ট্রের রাজস্ব সংগ্রহ। ০২. অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা। ০৩. আয় বৈষম্য হ্রাস। ০৪. অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। ০৫. সামাজিক কল্যাণ নিশ্চিত করা। বাংলাদেশের কর কাঠামো: মূলত দুই ভাগে বিভক্ত— প্রত্যক্ষ কর: আয়কর, করপোরেট কর, সম্পদ কর। পরোক্ষ কর: মূল্য সংযোজন কর, সম্পূরক কর, আমদানি রপ্তানি শুল্ক, আবগারি শুল্ক।
ঘ
বিপণনে ভোক্তার আচরণ কী? ভোক্তার ক্রয় সিদ্ধান্তকে প্রভাবিত করে এমন প্রধান প্রধান উপাদান সংক্ষেপে ব্যাখ্যা করুন।
→ বিপণনে ভোক্তার আচরণ: ভোক্তার আচরণ বলতে বোঝায়—ভোক্তা কীভাবে, কেন, কখন ও কোন পণ্য বা সেবা নির্বাচন করে, ক্রয় করে এবং ক্রয়ের পর মূল্যায়ন করে, এই পুরো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। ভোক্তার ক্রয় সিদ্ধান্তকে প্রভাবিতকারী প্রধান উপাদানসমূহ: ব্যক্তিগত উপাদান: ভোক্তার বয়স, পেশা, আয়, জীবনযাপন পদ্ধতি ও ব্যক্তিত্ব ক্রয় সিদ্ধান্তে সরাসরি প্রভাব ফেলে। মানসিক উপাদান: প্রেরণা, ধারণা, বিশ্বাস ও মনোভাব ভোক্তার সিদ্ধান্ত নির্ধারণ করে। সামাজিক উপাদান: পরিবার, বন্ধু, সামাজিক শ্রেণি ও রেফারেন্স গ্রুপ ভোক্তার আচরণে বড় ভূমিকা রাখে। সাংস্কৃতিক উপাদান: সংস্কৃতি, উপসংস্কৃতি ও সামাজিক মূল্যবোধ ভোক্তার চাহিদা ও পছন্দকে প্রভাবিত করে। অর্থনৈতিক উপাদান: পণ্যের দাম, ভোক্তার আয়, সঞ্চয় ও সামগ্রিক অর্থনৈতিক অবস্থা ক্রয় সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ।