গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ-২০২৬: সার্ভেয়ার পদের প্রশ্ন ও সমাধান
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সার্ভেয়ার পদের নিয়োগ পরীক্ষার (তারিখ: ১৭.০১.২০২৬) বাংলা, ইংরেজি, গণিত ও জরিপ বিষয়ক অংশের প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো।
বন্ধনীর মধ্যস্থিত নির্দেশনা মতে উত্তর লিখুন (৫টি)
দশটি বাক্যে ভাব সম্প্রসারণ করুন
যে জাতি চিন্তাকে লালন করে, সে জাতি সামনে এগিয়ে যাবেই।
যে জাতি চিন্তাকে লালন করে, সে জাতি কখনো স্থবির থাকে না। চিন্তা মানুষকে প্রশ্ন করতে শেখায়, আর প্রশ্ন থেকেই জন্ম নেয় নতুন পথ। যেখানে মানুষ ভাবতে শেখে, সেখানে অন্ধ অনুকরণ থেমে যায়। চিন্তার চর্চা মানুষকে কুসংস্কার, ভয় ও সংকীর্ণতা থেকে মুক্ত করে। একটি চিন্তাশীল জাতি নিজের সমস্যা নিজেই বিশ্লেষণ করতে পারে। তারা ভুলকে ঢাকতে চায় না, বরং ভুল থেকে শেখে। নতুন ধারণা গ্রহণ করার মানসিকতা উন্নয়নকে দ্রুত করে তোলে। বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতি—সব ক্ষেত্রেই চিন্তার শক্তি অগ্রগতির মূল চালিকা। যে সমাজে যুক্তি ও বিবেকের মর্যাদা থাকে, সেখানে নেতৃত্বও হয় দায়িত্বশীল। তাই বলা যায়, চিন্তাকে লালন করা জাতির সামনে এগিয়ে যাওয়া অবশ্যম্ভাবী।
বাংলায় অনুবাদ করুন
Modern technology has significantly changed human lifestyle. It has made communication faster and more convenient. However excessive dependence on technology reduces human interaction. Many people are becoming less active both physically and mentally. Therefore, technology should be used wisely.
আধুনিক প্রযুক্তি মানুষের জীবনধারাকে তাৎপর্যপূর্ণভাবে পরিবর্তন করেছে। এটি যোগাযোগ ব্যবস্থাকে আরও দ্রুত এবং সুবিধাজনক করে তুলেছে। তবে প্রযুক্তির ওপর অত্যধিক নির্ভরশীলতা মানুষের পারস্পরিক মিথস্ক্রিয়াকে সংকুচিত করেছে। শারীরিক ও মানসিকভাবে অনেকেই কম কর্মঠ হয়ে যাচ্ছে। এজন্য প্রযুক্তির সঠিকভাবে ব্যবহার করা উচিত।
Write your answers as directed in the brackets (any five)
Principle (মূল নিয়ম বা তত্ত্ব): Honesty is a principle we should never give up.
Write a paragraph on the following (within ten sentences)
Write a paragraph on the following (within ten sentences): Artificial Intelligence: Uses and Misuses
Artificial Intelligence: Uses and Misuses
Artificial intelligence, or AI, is now a part of our daily life. It helps doctors find diseases early and helps students learn at their own pace. In offices and factories, AI saves time and reduces human errors. Farmers and transport services also use it to predict risks and manage resources. However, AI has a dark side too. It can be misused to spread false information and to create deepfake videos. It may also invade our privacy and take away some jobs. When we depend on machines too much, our own judgment becomes weaker. So we need clear rules, ethical use and human supervision. Only then will AI remain a blessing rather than a danger.
Translate into English
তুমি সেখানে যাওনি কেনো? শীত বলে কি বাইরে বের হওয়া যাবে না! ঘরের বাইরে তাকিয়ে দেখো। কতজন ঠান্ডা উপেক্ষা করে নিজের দরকারে বেরিয়ে পড়েছে। তুমিই কেবল ঘরে বসে আছো।
Why didn’t you go there? Is it impossible to go out just because it is cold? Look outside! How many people have braved the cold and gone out for their needs! You are the only one sitting at home.