হোম › ২০২৬ › অধিদপ্তর › জাতীয় গ্রন্থকেন্দ্র, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়-২০২৬ (সহকারী গ্রন্থাগারিক)
জাতীয় গ্রন্থকেন্দ্র, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়-২০২৬: সহকারী গ্রন্থাগারিক পদের প্রশ্ন ও সমাধান
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬
জাতীয় গ্রন্থকেন্দ্র, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী গ্রন্থাগারিক পদের নিয়োগ পরীক্ষার (তারিখ: ২৭.০২.২০২৬) বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো।
এই পোস্টে যা আছে
বাংলা অংশ
০১
নিচের প্রশ্নগুলোর উত্তর দিনঃ
ক
রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? কোন গ্রন্থের জন্য তিনি এ পুরস্কার পান?
→ ‘গীতাঞ্জলি’ (ইংরেজি অনুবাদ Song offerings) গ্রন্থটির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান।
খ
বাংলাদেশের রণ সঙ্গীতের রচয়িতা কে? ছোটবেলায় তাঁকে আদর করে কী নামে ডাকত?
→ বাংলাদেশের রণ সঙ্গীতের রচয়িতা- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বাল্যকালে তাঁর নাম রাখা হয় দুখু মিয়া। তবে, ছোটবেলায় তাঁকে আদর করে ‘ত্যারা ক্ষ্যাপা’ ও ‘নজর আলী’ নামেও ডাকা হতো।
গ
কোন লেখকের উপাধি ‘চলিষ্ণুবিদ্যাকল্পদ্রুম’? ‘নকশি কাঁথার মাঠ’ কার লেখা?
→ “চলিষ্ণুবিদ্যাকল্পদ্রুম” হলো মহাপণ্ডিত ও ভাষাতাত্ত্বিক ড. মুহম্মদ শহীদুল্লাহ-এর একটি বিশেষ উপাধি বা স্বীকৃতি। নকশি কাঁথার মাঠ লিখেছেন পল্লীকবি জসীমউদ্দীন।
ঘ
মহাকবি আলাওলের জন্মস্থান কোথায়? তাঁর বিখ্যাত মহাকাব্যটির নাম কী?
→ মহাকবি আলাওল ফরিদপুর জেলার ফতেয়াবাদ পরগনার জালালপুর (মতান্তরে চট্টগ্রামের হাটহাজারী থানার জোবরা) গ্রামে জন্মগ্রহণ করেন। ‘পদ্মাবতী’ তাঁর বিখ্যাত মহাকাব্য।
০২
ব্যাকরণ ও বাগধারা
ক
পদ কত প্রকার ও কি কি? ‘এবং’ কোন পদ?
→ পদ মোট ৫ প্রকার; বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। ‘এবং’ অব্যয় পদ।
০২ (খ)
প্রতিশব্দ লিখুনঃ
শব্দ
প্রতিশব্দ
আইন
বিধি
দয়া
করুণা
সুন্দর
মনোরম
কুল
বংশ
০২ (গ)
‘আমি’, ‘তুমি’ ও ‘সে’
গ
‘আমি’,‘তুমি’ ও ‘সে’ মিলে কি হয়? ‘আমি’ কোন পুরুষ?
→ ‘আমি’,‘তুমি’ ও ‘সে’ মিলে ‘আমরা’ হয়। স্বয়ং বক্তাই উত্তম পুরুষ। যেমনঃ আমি, আমরা।
০২ (ঘ)
বাগধারা লিখুনঃ
বাগধারা
অর্থ
বাক্য
অরণ্যে রোদন
নিষ্ফল আবেদন
মামুনের নিকট চাঁদা চাওয়া অরণ্যে রোদন মাত্র।
ইঁচড়ে পাকা
অকালপক্ক
সঙ্গদোষে অনেক ছেলেই ইঁচড়ে পাকা হয়ে যায়।
হাতে খড়ি
শিক্ষার শুরু
ছয় বছর বয়সেই আমার হাতে খড়ি হয়েছিল।
নয় ছয়
অপচয়
নয় ছয় করাকে কেউ পছন্দ করে না।
ইংরেজি অংশ
০৩
Rewrite the following sentence
Sentence
Rewrite
বাক্যের অর্থ
a) I had my rice (cook).
I had my rice cooked.
আমি আমার ভাত রাঁধিয়েছি।
b) Had I been a king, I (help) the poor.
Had I been a king, I would have helped the poor.
আমি যদি রাজা হতাম, তাহলে গরিবদের সাহায্য করতাম।
c) He talks as if he (to be) leader.
He talks as if he were a leader.
সে এমনভাবে কথা বলে যেন সে একজন নেতা।
০৪
Change the following sentences according to the given instructions
Sentence
Changed
বাক্যের অর্থ
a) It is no use memorising answer for any examination (Interrogative).
Is it any use memorising answer for any examination?
কোনো পরীক্ষার জন্য উত্তর মুখস্থ করার কি কোনো উপকারিতা আছে?
b) I helped a helpless woman (complex).
I helped a woman who was helpless.
আমি একজন অসহায় মহিলাকে সাহায্য করেছিলাম।
০৫
Fill in the blanks with suitable preposition
Sentence
Ans.
বাক্যের অর্থ
a) He comes ____ a respectable family.
of
তিনি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন।
b) I acted ____ my teacher’s advice.
on
আমি আমার শিক্ষকের পরামর্শ মেনে কাজ করেছিলাম।
c) He stood ____ me.
by
সে আমার পাশে দাঁড়িয়েছিল।
d) They acquiesce ____ the proposal.
in
তারা প্রস্তাবটি মেনে নেয়।
e) We should always be clear ____ our debts.
of
আমাদের সবসময় ঋণমুক্ত থাকা উচিত।
০৬
Translate the following sentences into English
বাংলা
English
a) কি সুন্দর আমাদের এই দেশ!
How beautiful our country is!
b) এ দেশের মাঠে মাঠে পাট আর ধান।
There are jute and paddy in the fields of this country.
c) রাতের আকাশে দেখি অসংখ্য তারার ঝিকিমিকি।
We see numerous twinkling stars in the night sky.
d) তাইতো এদেশ আমাদের এত প্রিয়।
That is why this country is so dear to us.
e) এ দেশের জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত।
We are even ready to give our lives for this country.
০৭
Translate and make sentences with the following
Idiom & Phrase
Meaning
Sentence
Block head
নির্বোধ
Don’t be such a blockhead; think before you speak.
Make good
ক্ষতিপূরণ
I will make good of the loss.
Summer friends
সুসময়ের বন্ধু
He proved to be only a summer friend when he left me in my difficult time.
To and fro
এদিক-ওদিক
He was moving to and fro.
On and on
না থেমে; ক্রমাগত
They walked on and on.
গণিত অংশ
০৮–১০
গণিত সমাধান
০৮
৫টি লিচু যে দরে ক্রয় করা হয়, ৪টি লিচু ঐ দরে বিক্রয় করা হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
৫ টির ক্রয়মূল্য = ১ টাকা
∴ ১ টির ক্রয়মূল্য = ১৫ টাকা
৪ টির বিক্রয়মূল্য = ১ টাকা
∴ ১ টির বিক্রয়মূল্য = ১৪ টাকা
∴ লাভ = ১৪ − ১৫ = ৫ − ৪২০ = ১২০ টাকা।
১৫ টাকায় লাভ হয় = ১২০ টাকা।
∴ ১০০ টাকায় লাভ হয় = ১ × ১০০ × ৫২০ = ২৫%
উত্তর: ২৫% লাভ
০৯
উৎপাদকে বিশ্লেষণ করুনঃ a⁴ + a²b² + b⁴
a⁴ + a²b² + b⁴
= (a²)² + ২a²b² + (b²)² − a²b²
= (a² + b²)² − (ab)²
= (a² + b² + ab) (a² + b² − ab)
উত্তর: (a² + b² + ab)(a² + b² − ab)
১০
শতকরা বার্ষিক ৪ টাকা হার সুদে কত টাকা ১৫ বছরে সুদে-আসলে ১,০৪০ টাকা হবে?
৪% মুনাফা হারে
১০০ টাকার ১ বছরের সুদ হয় = ৪ টাকা
∴ ১০০ টাকার ১৫ বছরের সুদ হয় = ৪ × ১৫ = ৬০ টাকা
∴ ১০০ টাকার ১৫ বছরে সুদ-আসল হয় = ১০০ + ৬০ = ১৬০ টাকা
সুদ-আসল ১৬০ টাকা হলে আসল = ১০০ টাকা
∴ সুদ-আসল ১,০৪০ টাকা হলে আসল
= ১০০ × ১০৪০১৬০ = ৬৫০ টাকা।
উত্তর: ৬৫০ টাকা
সাধারণ জ্ঞান অংশ
১১ (ক–খ)
সাধারণ জ্ঞানঃ
ক
বাংলাদেশ সংবিধানের মূল চার নীতি কি কি?
→ বাংলাদেশের সংবিধানের মূলনীতি চারটি। এগুলো হলোঃ
০১. জাতীয়তাবাদ; ০২. ধর্ম নিরপেক্ষতা; ০৩. সমাজতন্ত্র; ০৪. গণতন্ত্র।
০১. জাতীয়তাবাদ; ০২. ধর্ম নিরপেক্ষতা; ০৩. সমাজতন্ত্র; ০৪. গণতন্ত্র।
খ
মহামান্য রাষ্ট্রপতি কাদেরকে শপথ বাক্য পাঠ করান?
→ রাষ্ট্রপতি যাদেরকে শপথবাক্য পাঠ করানঃ প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, প্রধান বিচারপতি, স্পিকার ও ডেপুটি স্পিকার।
১১ (গ)
গ্রন্থাগার বিজ্ঞানের পঞ্চনীতি লিখুনঃ ড. এস. আর. রঙ্গনাথন ১৯৩১ সালে গ্রন্থাগার বিজ্ঞানের যে পাঁচটি মৌলিক সূত্র বা নীতি (Five Laws of Library Science) প্রণয়ন করেন, তা হলোঃ ১. গ্রন্থ ব্যবহারের জন্য, ২. প্রত্যেক পাঠকের তার বই, ৩. প্রত্যেক বইয়ের তার পাঠক, ৪. পাঠকের সময় বাঁচান, এবং ৫. গ্রন্থাগার একটি বর্ধনশীল জীব।
সূত্র
ব্যাখ্যা
গ্রন্থ ব্যবহারের জন্য (Books are for use)
লাইব্রেরির বই শুধু সংগ্রহের জন্য নয়, বরং পাঠকদের ব্যবহারের জন্য রাখা হয়। বইয়ের সার্থকতা এর ব্যবহারের ওপরই নির্ভর করে।
প্রত্যেক পাঠকের জন্য তার বই (Every reader his/her book)
লাইব্রেরির প্রত্যেক পাঠক যেন তার প্রয়োজন ও রুচি অনুযায়ী উপযুক্ত বই পান, তা নিশ্চিত করতে হবে। এখানে বৈষম্য করা যাবে না।
প্রত্যেক বইয়ের জন্য তার পাঠক (Every book its reader)
প্রতিটি বইয়ের জন্য যেন পাঠক খুঁজে পাওয়া যায়। এর অর্থ হলো সঠিক বইয়ের সঠিক ব্যবহার নিশ্চিত করা, বিশেষ করে যে বইগুলো কম ব্যবহৃত হয়।
পাঠকের সময় বাঁচান (Save the time of the reader)
পাঠক যেন অল্প সময়ে সহজেই বই বা তথ্য খুঁজে পান। এর জন্য যথাযথ ক্যাটালগিং, শ্রেণীকরণ এবং উন্নত সেবা নিশ্চিত করতে হবে।
গ্রন্থাগার একটি বর্ধনশীল জীব (The library is a growing organism)
একটি জীবন্ত মানুষের মতো গ্রন্থাগারও প্রতিনিয়ত বৃদ্ধি পায়–বইয়ের সংখ্যা, পাঠক, কর্মী এবং সেবার পরিধি সময়ের সাথে বাড়ে, তাই সেভাবে পরিকল্পনা করা প্রয়োজন।
১১ (ঘ–ঙ)
সাধারণ জ্ঞানঃ
ঘ
পূর্ণরূপ লিখুনঃ Chat GPT, ISBN, UNHCR, TIN
→ Chat GPT = Chat Generative Pre-trained Transformer.
ISBN = International Standard Book Number
UNHCR = United Nations High Commissioner for Refugees
TIN = Taxpayer Identification Number.
ISBN = International Standard Book Number
UNHCR = United Nations High Commissioner for Refugees
TIN = Taxpayer Identification Number.
ঙ
বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় পুরস্কারের নাম কী?
→ স্বাধীনতা দিবস পুরস্কার বা স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক।