জব Writtenনিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
হোম › ২০২৬ › অধিদপ্তর › বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-২০২৬ (উচ্চমান সহকারী)

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-২০২৬: উচ্চমান সহকারী পদের প্রশ্ন ও সমাধান

পরীক্ষার তারিখ
২৩ অক্টোবর ২০২৬
সময়
৯০ মিনিট
পূর্ণমান
৭০
মোট প্রশ্ন
৩৪টি
লেখার আকার১০০%

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-২০২৬: উচ্চমান সহকারী পদের প্রশ্ন ও সমাধান নিচে দেওয়া হলো। নিয়োগ পরীক্ষাটি (তারিখ: ২৩.১০.২০২৬) অনুষ্ঠিত হয়, এতে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন ছিল।

বাংলা অংশ
০১

সন্ধি বিচ্ছেদ করুনঃ

সদৈব
সন্ধি বিচ্ছেদ: সদা + এব
পরিচ্ছেদ
সন্ধি বিচ্ছেদ: পরি + ছেদ
ষড়ানন
সন্ধি বিচ্ছেদ: ষট্ + আনন
০২

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ

যথাসাধ্য
ব্যাসবাক্য: সাধ্যকে অতিক্রম না করে
সমাস: অব্যয়ীভাব সমাস
স্মৃতিসৌধ
ব্যাসবাক্য: স্মৃতি রক্ষার্থে সৌধ
সমাস: মধ্যপদলোপী কর্মধারয় সমাস
বিদ্যাহীন
ব্যাসবাক্য: বিদ্যা দ্বারা হীন
সমাস: তৃতীয়া তৎপুরুষ সমাস
০৩

প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুনঃ

শুনানি
প্রকৃতি ও প্রত্যয়: √শুন্ + আনি
লেখক
প্রকৃতি ও প্রত্যয়: √লিখ্ + ণক (অক)
নম্র
প্রকৃতি ও প্রত্যয়: √নম্ + র
০৪

কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ

ক. মন দিয়া কর সবে বিদ্যা উপার্জন।
উত্তর: করণ কারকে ৩য়া বিভক্তি
খ. আমার যাওয়া হয়নি।
উত্তর: কর্তৃকারকে ৬ষ্ঠী বিভক্তি
গ. এ অধীনে দায়িত্বভার অর্পণ করুন।
উত্তর: কর্মকারকে ৭মী বিভক্তি
০৫

প্রশ্নের উত্তর লিখুনঃ

ক. চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?
উত্তর: নেপালের রাজদরবারের রয়েল লাইব্রেরি।
খ. লুইপা কোন যুগের কবি?
উত্তর: প্রাচীন যুগ।
গ. “অপরাজেয় কথাশিল্পী” কার ছদ্মনাম?
উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
০৬

বাক্য সংকোচন করুনঃ

বিশ্বজনের হিতকর
বাক্য সংকোচন: বিশ্বজনীন
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি
বাক্য সংকোচন: ইতিহাসবেত্তা
যা দমন করা কষ্টকর
বাক্য সংকোচন: দুর্দমনীয়
০৭

বাক্য রূপান্তর করুনঃ

ক. যতদিন জীবিত থাকব, ততদিন এ ঋণ স্বীকার করব (সরল বাক্য)
রূপান্তর: আজীবন এ ঋণ স্বীকার করব।
খ. সত্য কথা না বলে বিপদে পড়েছি (যৌগিক বাক্য)
রূপান্তর: সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি।
ইংরেজি অংশ
০৮

Fill in the blanks with appropriate preposition:

ক. This is a letter ... my brother.
Answer: to
খ. Life is a tale told ... an idiot.
Answer: by
গ. Sign your name ... the dotted line.
Answer: on
ঘ. I went there ... my bike.
Answer: on
ঙ. Meet me ... Dhaka College.
Answer: at
০৯

Change the voice into passive:

ক. He ran a race.
Passive: A race was run by him.
খ. They were flying kites.
Passive: Kites were being flown by them.
১০

Write the plural number:

ক. Bench
Plural: Benches
খ. Calf
Plural: Calves
গ. Proof
Plural: Proofs
১১

Change the gender:

ক. Poet
Feminine: Poetess
খ. Master
Feminine: Mistress
১২

Write the meaning into Bangla:

ক. Call in
বাংলা অর্থ: ডেকে পাঠানো
খ. Carry on
বাংলা অর্থ: চালিয়ে যাওয়া
১৩

Fill in the blanks with appropriate article:

ক. My uncle is ... L.L.B.
Answer: an
খ. The cow is ... useful animal.
Answer: a
গ. I am waiting for ... hour.
Answer: an
১৪

Translate into English:

ক. যত গর্জে তত বর্ষে না।
English: A barking dog seldom bites.
খ. সে কি গতকাল এসেছিল?
English: Did he come yesterday?
গ. তুমি কি কখনও কক্সবাজার গিয়েছো?
English: Have you ever been to Cox’s Bazar?
গণিত অংশ
১৫–১৯

গণিত সমাধান

১৫
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ১৩ মিটার ও লম্ব ৫ মিটার হলে ঐ ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য কত মিটার?
আমরা জানি,
অতিভুজ² = লম্ব² + ভূমি²
⇒ ১৩² = ৫² + ভূমি²
⇒ ১৬৯ = ২৫ + ভূমি²
⇒ ১৬৯ − ২৫ = ভূমি²
⇒ ১৪৪ = ভূমি²
⇒ ভূমি² = ১৪৪
⇒ ভূমি = √১৪৪
উত্তর: ভূমি = ১২ মি.
১৬
৩০ জন লোক কোন কাজ ২৪ দিনে করতে পারে। কাজ আরম্ভ হওয়ার ১২ দিন পর ১৫ জন লোক চলে গেল। বাকি লোক কত দিনে অবশিষ্ট কাজ করতে পারবে।
১২ দিন পর, অবশিষ্ট সময় থাকে (২৪ − ১২) = ১২ দিন
” জনবল ” (৩০ − ১৫) = ১৫ জন
৩০ জন লোক ১২ দিন কাজ করার পর-
অবশিষ্ট কাজ ৩০ জন লোকে করে ১২ দিনে
” ” ১ ” ” ” ১২ × ৩০ ”
∴ ” ” ১৫ ” ” ” ১২ × ৩০১৫ = ২৪ দিনে
উত্তর: ২৪ দিনে
১৭
দুই অঙ্কবিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ১৫ এবং তাদের বিয়োগফল ৩ হলে সংখ্যাটি কত?
ধরি, একক স্থানীয় অঙ্ক = x
দশক ” ” = y
∴ সংখ্যাটি = x + ১০y
১ম শর্তমতে, x + y = ১৫ ..... (i)
২য় শর্তমতে, x − y = ৩ ....... (ii)
(i) + (ii) ⇒
x + y + x − y = ১৫ + ৩
⇒ ২x = ১৮
⇒ x = ৯
(i) ⇒
৯ + y = ১৫
⇒ y = ১৫ − ৯ = ৬
∴ সংখ্যাটি = x + ১০y = ৯ + ১০ × ৬ = ৬৯
আবার, y − x = ৩ হলে ...... (iii)
(i) + (iii) ⇒
x + y + y − x = ১৫ + ৩
⇒ ২y = ১৮
⇒ y = ৯
(i) ⇒
x + ৯ = ১৫
∴ x = ১৫ − ৯ = ৬
এক্ষেত্রে সংখ্যাটি = x + ১০y = ৬ + ১০ × ৯ = ৯৬
উত্তর: সংখ্যাটি = ৬৯ অথবা ৯৬
১৮
কোনো বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে ৬ জন করে বসালে ২টি বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৫ জন করে ছাত্রী বসালে ৬ জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণীর ছাত্রী সংখ্যা কত এবং বেঞ্চের সংখ্যা কত?
মনেকরি, ঐ শ্রেণিতে ছাত্রী সংখ্যা = x জন
৬ জন করে বসলে মোট বেঞ্চ সংখ্যা (x৬ + ২) টি
∴ ৫ ” ” ” ” ” ” x − ৬৫
প্রশ্নমতে, x৬ + ২ = x − ৬৫
⇒ x + ১২৬ = x − ৬৫
⇒ ৬x − ৩৬ = ৫x + ৬০
⇒ ৬x − ৫x = ৬০ + ৩৬
⇒ x = ৯৬
∴ ছাত্রী সংখ্যা = ৯৬ জন
এবং বেঞ্চ সংখ্যা = (৯৬৬ + ২)টি
= (১৬ + ২) = ১৮টি
উত্তর: ছাত্রী সংখ্যা ৯৬ জন এবং বেঞ্চ সংখ্যা ১৮টি
১৯
২x + ৩y = ১৩ এবং xy = ৬ হলে ৮x³ + ২৭y³ এর মান নির্ণয় করুন।
দেওয়া আছে, ২x + ৩y = ১৩
এবং xy = ৬
∴ ৮x³ + ২৭y³ = (২x)³ + (৩y)³
= (২x + ৩y)³ − ৩.২x.৩y(২x + ৩y)
= (১৩)³ − ১৮xy × ১৩
= ২১৯৭ − ১৮ × ৬ × ১৩
= ২১৯৭ − ১৪০৪
= ৭৯৩
উত্তর: ৭৯৩
সাধারণ জ্ঞান অংশ
২০–৩৪

সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

২০. বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতির নাম কি?
উত্তর: সৈয়দ মাইনুল হোসেন।
২১. বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়েক মুন্সি আব্দুর রউফ কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন?
উত্তর: ১ নং সেক্টর।
২২. TIN - এর পূর্ণরূপ কি?
উত্তর: TIN- Taxpayer Identification Number
২৩. সার্কের প্রথম নারী চেয়ারপারসন এর নাম লিখুন।
উত্তর: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
২৪. বাংলাদেশের কোন ক্রিকেটার প্রথম শততম টেস্ট খেললেন?
উত্তর: মুশফিকুর রহিম।
২৫. বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে কততম বাজেট পেশ করা হয়?
উত্তর: ৫৫তম বাজেট (অন্তর্বর্তীকালীন সহ ৫৬তম)।
২৬. ২০২৬ বিশ্বকাপ ফুটবলে মোট কতটি ভেন্যুতে খেলা হয়েছে?
উত্তর: ১৬টি।
২৭. বাংলাদেশের সংবিধানে “সরকারি নিয়োগে সুযোগের সমতা” শীর্ষক মৌলিক অধিকার কোন অনুচ্ছেদে আছে?
উত্তর: ২৯ নং।
২৮. হরমুজ প্রণালী কোন দুটি জলভাগকে যুক্ত করেছে?
উত্তর: পারস্য উপসাগর এবং ওমান উপসাগর।
২৯. বিশ্বে প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তর: সিরিমাভো বন্দরনাইকা।
৩০. পৃথিবীর ফুসফুস বলা হয় কাকে?
উত্তর: আমাজন বন।
৩১. উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত কিলোমিটার?
উত্তর: ৩৭০.৪ কিলোমিটার (২০০ নটিক্যাল মাইল)।
৩২. বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: তৃতীয়।
৩৩. কী-বোর্ডে কোন কমান্ড ব্যবহার করে ফাইল সেভ করা হয়?
উত্তর: Ctrl + S।
৩৪. ২০২৬ সালে বাংলাদেশের কে র‍্যামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন?
উত্তর: রুনা খান।

শেষ কথা

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-২০২৬: উচ্চমান সহকারী পদের প্রশ্ন ও সমাধান এখানে দেওয়া হলো। এই পরীক্ষায় মোট ৩৪টি প্রশ্ন ছিল, যার বিষয় ছিল বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করলে পরবর্তী নিয়োগ পরীক্ষার প্রস্তুতিতে সুবিধা হবে।

#বাংলা#ইংরেজি#গণিত#সাধারণ জ্ঞান

সচরাচর জিজ্ঞাসা

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-২০২৬-এর উচ্চমান সহকারী পদের নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হয়েছিল?

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-২০২৬-এর উচ্চমান সহকারী পদের নিয়োগ পরীক্ষা ২৩ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিল।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-২০২৬-এর উচ্চমান সহকারী পদের নিয়োগ পরীক্ষা কত নম্বর ও কত সময়ের ছিল?

পরীক্ষাটি পূর্ণমান ৭০ এবং সময় ৯০ মিনিট ছিল।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-২০২৬-এর উচ্চমান সহকারী পদের নিয়োগ পরীক্ষায় কোন কোন বিষয়ে প্রশ্ন এসেছিল?

লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে মোট ৩৪টি প্রশ্ন এসেছিল।

এই পোস্টে কি প্রশ্নের উত্তরও আছে?

হ্যাঁ, প্রতিটি প্রশ্নের উত্তর ও সমাধান পোস্টেই দেওয়া আছে। সাজানো হয়েছে বিষয় ধরে।

আরও নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর

বাংলাদেশ চা বোর্ড-২০২৬: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের প্রশ্ন ও সমাধানকাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর-২০২৬: সিপাই পদের প্রশ্ন ও সমাধানকাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর-২০২৬: অফিস সহায়ক পদের প্রশ্ন ও সমাধানজেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজার-২০২৬: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও সমাধান