জব Writtenনিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
হোম › ২০২৬ › বিভাগ › জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজার-২০২৬

জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজার-২০২৬: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও সমাধান

পরীক্ষার তারিখ
৯ অক্টোবর ২০২৬
সময়
৯০ মিনিট
পূর্ণমান
১০০
মোট প্রশ্ন
২০টি
লেখার আকার১০০%

জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজার-২০২৬: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও সমাধান নিচে দেওয়া হলো। নিয়োগ পরীক্ষাটি (তারিখ: ০৯.১০.২০২৬) অনুষ্ঠিত হয়, এতে গণিত, কম্পিউটার, ইংরেজি, বাংলা ও সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন ছিল।

গণিত অংশ
০১–০৫

গণিত সমাধান

০১
একটি নির্বাচনে দুইজন প্রার্থীর মধ্যে একজন ৩০% ভোট পেয়ে ১৫০০০ ভোটে পরাজিত হয়। বিজয়ী প্রার্থী কত ভোট পেয়েছে?
পরাজিত প্রার্থী পায় = ৩০%
বিজয়ী প্রার্থী পায় = (১০০% − ৩০%) = ৭০%
বিজয়ী প্রার্থী বেশি পায়/ভোটের ব্যবধান = (৭০ − ৩০)% = ৪০%
৪০ ভোট ব্যবধান হলে বিজয়ী প্রার্থী ভোটার পায় ৭০টি
১ ” ” ” ” ” ” ” ৭০৪০ ”
১ ” ” ” ” ” ” ” ৭০ × ১৫০০০৪০ ”
= ২৬২৫০টি
উত্তর: ২৬২৫০টি
০২
বার্ষিক ৩% হার সুদে ২৫০ টাকার ৬ বছরে যত সুদ হয়, বার্ষিক ৫% হার সুদে কত বছরে ২২৫ টাকার তত সুদ হবে?
১০০ টাকার ১ বছরের সুদ ৩ টাকা
∴ ১ ” ১ ” ” ৩১০০ ”
∴ ২৫০ ” ৬ ” ” ৩ × ২৫০ × ৬১০০ ”
= ৪৫ টাকা
আবার,
১০০ টাকায় ৫ টাকা সুদ হয় ১ বছরে
∴ ১ ” ১ ” ” ১০০৫ ”
∴ ২২৫ ” ৪৫ ” ” ১০০ × ৪৫৫ × ২২৫ ”
= ৪ বছরে
উত্তর: ৪ বছর
০৩
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭:৩। চার বছর পূর্বে অনুপাত ছিল ১৩:৫। বর্তমানে কার বয়স কত?
মনে করি, পিতার বর্তমান বয়স ৭x
পুত্রের বর্তমান বয়স ৩x
প্রশ্নমতে, ৭x − ৪ : ৩x − ৪ = ১৩:৫
বা, ৭x − ৪৩x − ৪ = ১৩৫
বা, ৩৫x − ২০ = ৩৯x − ৫২
বা, ৩৫x − ৩৯x = − ৫২ + ২০
বা, − ৪x = −৩২
∴ x = ৮
∴ পিতার বর্তমান = ৭ × ৮ = ৫৬ বছর
পুত্রের বর্তমান = ৩ × ৮ = ২৪ বছর
উত্তর: পিতার বয়স ৫৬ ও পুত্রের বয়স ২৪ বছর
০৪
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ২১% বৃদ্ধি পেলে তার একটি বাহু শতকরা কত বৃদ্ধি পাবে?
মনে করি, বর্গক্ষেত্রটির পূর্ব ক্ষেত্রফল = ১০০ বর্গ একক।
সুতরাং এক বাহুর দৈর্ঘ্য = √১০০ = ১০ একক
২১% বৃদ্ধিতে বর্গক্ষেত্রটির নতুন ক্ষেত্রফল = (১০০ + ২১) = ১২১ বর্গ একক।
সুতরাং এক বাহুর দৈর্ঘ্য = √১২১ = ১১ একক
বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে = ১১ − ১০ = ১ একক
১০ এককের মধ্যে বৃদ্ধি পেয়েছে ১ একক
১ ” ” ” ” ১১০ ”
১০০ ” ” ” ” ১ × ১০০১০ ”
= ১০ একক
উত্তর: ১০%
০৫
দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য ৬ এবং তাদের বর্গের পার্থক্য ১০৮। সংখ্যা দুটির যোগফল কত?
ধরি সংখ্যা দুটি ক ও খ
১ম শর্তমতে, ক − খ = ৬
২য় শর্তমতে, ক² − খ² = ১০৮
বা, (ক + খ) (ক − খ) = ১০৮
বা, (ক + খ) × ৬ = ১০৮
∴ ক + খ = ১৮
উত্তর: ১৮
কম্পিউটার অংশ
০৬

পূর্ণরূপ লিখুনঃ HTTP, SIM, HDD, RAM

HTTP
পূর্ণরূপ: Hypertext Transfer Protocol
SIM
পূর্ণরূপ: Subscriber Identity Module
HDD
পূর্ণরূপ: Hard Disk Drive
RAM
পূর্ণরূপ: Random Access Memory
০৭

সিপিইউ এর দুইটি কাজ লিখুন।

১. সিপিইউ এর প্রথম কাজ
উত্তর: কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ ও পরিচালনা করা।
২. সিপিইউ এর দ্বিতীয় কাজ
উত্তর: গাণিতিক ও যৌক্তিক কাজ সম্পাদন করা।
০৮

অ্যাপ্লিকেশনগুলোর কাজ লিখুনঃ CamScanner, Adobe Reader, SHAREit, WhatsApp

CamScanner
কাজ: কাগজের নথি স্ক্যান করে PDF বা ছবি তৈরি করা।
Adobe Reader
কাজ: PDF ফাইল খোলা, পড়া ও প্রিন্ট করা।
SHAREit
কাজ: এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ফাইল আদান-প্রদান করা।
WhatsApp
কাজ: ইন্টারনেটের মাধ্যমে বার্তা, ছবি, ভিডিও পাঠানো এবং অডিও-ভিডিও কল করা।
০৯

সমস্যাগুলোর সাধারণ সমাধান লিখুনঃ (ক) কীবোর্ড কাজ করছে না; (খ) মনিটরে কোনো পাওয়ার নাই; (গ) কম্পিউটার বার বার হ্যাং করছে; (ঘ) প্রিন্টারে প্রিন্ট হচ্ছে না।

সমস্যাগুলোর সাধারণ সমাধান লিখুনঃ
ক) কীবোর্ড কাজ করছে না;
খ) মনিটরে কোনো পাওয়ার নাই;
গ) কম্পিউটার বার বার হ্যাং করছে;
ঘ) প্রিন্টারে প্রিন্ট হচ্ছে না।

ক) কিবোর্ড কাজ করছে নাঃ

• কিবোর্ডের সংযোগ ঠিক আছে কি না পরীক্ষা করতে হবে।
• অন্য ইউএসবি পোর্টে লাগিয়ে দেখতে হবে।

খ) মনিটরে কোনো পাওয়ার নেইঃ

• মনিটরের পাওয়ার কেবল ও সুইচ পরীক্ষা করতে হবে।
• বিদ্যুৎ সংযোগ ঠিক আছে কি না দেখতে হবে।

গ) কম্পিউটার বারবার হ্যাং করছেঃ

• অপ্রয়োজনীয় প্রোগ্রাম বন্ধ করতে হবে।
• কম্পিউটার রিস্টার্ট করতে হবে এবং ভাইরাস স্ক্যান করতে হবে।

ঘ) প্রিন্টারে প্রিন্ট হচ্ছে নাঃ

• প্রিন্টারের পাওয়ার ও সংযোগ পরীক্ষা করতে হবে।
• কাগজ ও কালি/টোনার আছে কি না দেখতে হবে।
• প্রিন্টারের ড্রাইভার ঠিক আছে কি না পরীক্ষা করতে হবে।

ইংরেজি অংশ
১০

Use appropriate prepositions/articles:

a) Open ____ page 15.
Answer: at
b) Curd is made ____ milk.
Answer: from
c) He is ____ university student.
Answer: a
d) Be ____ my sight.
Answer: out of
e) She went abroad ____ good.
Answer: for
১১

Transform the sentences as directed:

a) Shut the door. (Passive)
Answer: Let the door be shut.
b) The doctor was kind. (Complex)
Answer: It was the doctor who was kind.
c) He was a very cunning man. (Exclamatory)
Answer: What a cunning man he was!
d) I shall always remember you. (Negative)
Answer: I shall never forget you.
e) He said, "Do it." (Indirect)
Answer: He ordered to do it.
১২

Translate into English:

ক) সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে;
English: It has been raining cats and dogs since morning.
খ) রাজু আলমের চেয়ে লম্বা;
English: Raju is taller than Alam.
গ) প্রয়োজন কোনো আইন মানে না;
English: Necessity knows no law.
ঘ) আমি কি আপনার নাম জানতে পারি?
English: Can I know your name?
ঙ) আমার বাবার একটি লাল গরু আছে।
English: My father has a red-colored cow.
১৩

Write the Bangla meaning of the following idioms and phrases:

a) A rainy day
বাংলা অর্থ: দুর্দিন
Sentence: We should save something against a rainy day.
b) Null and void
বাংলা অর্থ: বাতিল
Sentence: The deed has been null and void now.
c) Spare no pains
বাংলা অর্থ: চেষ্টার ত্রুটি না করা
Sentence: I shall spare no pains to help you.
d) At the outset
বাংলা অর্থ: শুরুতে
Sentence: At the outset of the letter take my salam.
e) To and fro
বাংলা অর্থ: এদিক ওদিক
Sentence: He is moving to and fro.
১৪

Write a paragraph on one of the following topics:

a. Tourism
উত্তর: বইয়ে উত্তর দেওয়া নেই।
b. Your Village
উত্তর: বইয়ে উত্তর দেওয়া নেই।
বাংলা অংশ
১৫

শব্দগুলোর শুদ্ধরূপ লিখুনঃ

অনিমেশ
শুদ্ধ: অনিমেষ
দিপ্তি
শুদ্ধ: দীপ্তি
তাত্তিক
শুদ্ধ: তাত্ত্বিক
কূহেলিকা
শুদ্ধ: কুহেলিকা
স্ফিত
শুদ্ধ: স্ফীত
পূলক
শুদ্ধ: পুলক
উদ্দান
শুদ্ধ: উদ্যান
সেচ্ছা
শুদ্ধ: স্বেচ্ছা
হামেসা
শুদ্ধ: হামেশা
বৈদ্ধ
শুদ্ধ: বৈদগ্ধ্য
১৬

কবিতাগুলোর কবির নাম লিখুনঃ

উমর ফারুক
কবির নাম: কাজী নজরুল ইসলাম
আশা
কবির নাম: সিকান্দার আবু জাফর
বৃষ্টি
কবির নাম: ফররুখ আহমদ
ছায়াবাজি
কবির নাম: সুকুমার রায়
আমার দেশ
কবির নাম: সুফিয়া কামাল
১৭

সন্ধি বিচ্ছেদ করুনঃ

শয়ন
সন্ধি বিচ্ছেদ: শে + অন
গবাদি
সন্ধি বিচ্ছেদ: গো + আদি
সদুপায়
সন্ধি বিচ্ছেদ: সৎ + উপায়
সঞ্চয়
সন্ধি বিচ্ছেদ: সম্ + চয়
মনোযোগ
সন্ধি বিচ্ছেদ: মনঃ + যোগ
১৮

কোন ভাষার শব্দ উল্লেখ করুনঃ

নগদ
ভাষা: আরবি
চাবি
ভাষা: পর্তুগিজ
অধ্যাদেশ
ভাষা: তৎসম শব্দ
চাকর
ভাষা: তুর্কি
দোকান
ভাষা: ফারসি
১৯

বাগধারাগুলোর অর্থ লিখুনঃ

শরতের শিশির
অর্থ: সুসময়ের বন্ধু/ ক্ষণস্থায়ী
মাছের মা
অর্থ: নির্মম
লেফাফা দুরস্ত
অর্থ: বাইরে পরিপাটি/বাইরের ঠাট বজায় রেখে চলেন যিনি
হাড় হাভাতে
অর্থ: হতভাগ্য
ওজন বুঝে চলা
অর্থ: আত্মমর্যাদা রক্ষা করা
সাধারণ জ্ঞান অংশ
২০

উত্তর লিখুনঃ

ক. ঢাকা প্রথম বাংলার রাজধানী হয় কত সালে?
উত্তর: ১৬১০ সালে।
খ. বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি?
উত্তর: নাফ।
গ. বাংলাদেশের কোন দ্বীপে বাতিঘর অবস্থিত?
উত্তর: কুতুবদিয়া।
ঘ. যুক্তরাজ্যের প্রথম সাংবিধানিক দলিল কোনটি?
উত্তর: ম্যাগনাকার্টা।
ঙ. ইউপি চেয়ারম্যানগণের শপথ বাক্য পাঠ করান কে?
উত্তর: জেলা প্রশাসক।
চ. সর্বমোট কয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেয়া হয়?
উত্তর: ৬টি।
ছ. ADB এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: ম্যানিলা, ফিলিপাইন।
জ. জেলা প্রশাসকের কার্যালয়ের মূল কাজসমূহ লিখুন। উক্ত কার্যালয়ের যে কোনো ৪ টি শাখার নাম লিখুন।
উত্তর: মূল কাজসমূহঃ জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ প্রশাসন পরিচালনা, ভূমি রাজস্ব আদায় ও ব্যবস্থাপনা, সরকারের উন্নয়নমূলক কাজের তদারকি ও বাস্তবায়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিতরণ, এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের কার্যাবলি সমন্বয় করা।
৪টি শাখার নামঃ ১. সাধারণ শাখা ২. নেজারত শাখা ৩. সংস্থাপন শাখা ৪. স্থানীয় সরকার শাখা

শেষ কথা

জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজার-২০২৬: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও সমাধান এখানে দেওয়া হলো। এই পরীক্ষায় মোট ২০টি প্রশ্ন ছিল, যার বিষয় ছিল গণিত, কম্পিউটার, ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান। প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করলে পরবর্তী নিয়োগ পরীক্ষার প্রস্তুতিতে সুবিধা হবে।

#গণিত#কম্পিউটার#ইংরেজি#বাংলা#সাধারণ জ্ঞান

সচরাচর জিজ্ঞাসা

জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজার-২০২৬-এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হয়েছিল?

জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজার-২০২৬-এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষা ৯ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিল।

জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজার-২০২৬-এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষা কত নম্বর ও কত সময়ের ছিল?

পরীক্ষাটি পূর্ণমান ১০০ এবং সময় ৯০ মিনিট ছিল।

জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজার-২০২৬-এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষায় কোন কোন বিষয়ে প্রশ্ন এসেছিল?

লিখিত পরীক্ষায় গণিত, কম্পিউটার, ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান বিষয়ে মোট ২০টি প্রশ্ন এসেছিল।

এই পোস্টে কি প্রশ্নের উত্তরও আছে?

হ্যাঁ, প্রতিটি প্রশ্নের উত্তর ও সমাধান পোস্টেই দেওয়া আছে। সাজানো হয়েছে বিষয় ধরে।

আরও নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর

বাংলাদেশ চা বোর্ড-২০২৬: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের প্রশ্ন ও সমাধানকাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর-২০২৬: সিপাই পদের প্রশ্ন ও সমাধানকাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর-২০২৬: অফিস সহায়ক পদের প্রশ্ন ও সমাধানবাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-২০২৬: উচ্চমান সহকারী পদের প্রশ্ন ও সমাধান