বিভাগীয় নির্বাচনি বোর্ড, চট্টগ্রাম-২০২৬: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও সমাধান
বিভাগীয় নির্বাচনি বোর্ড, চট্টগ্রাম-২০২৬: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও সমাধান নিচে দেওয়া হলো। নিয়োগ পরীক্ষাটি (তারিখ: ২৭.০৬.২০২৬) অনুষ্ঠিত হয়, এতে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও কম্পিউটার অংশের প্রশ্ন ছিল।
শব্দগুলোর শুদ্ধরূপ লিখুন
- পরিভ্রমন
- শুদ্ধ: পরিভ্রমণ
- আশ্চর্য্য
- শুদ্ধ: আশ্চর্য
- ইতোপূর্বে
- শুদ্ধ: ইতঃপূর্বে
- নির্ভিক
- শুদ্ধ: নির্ভীক
- দ্রবিভূত
- শুদ্ধ: দ্রবীভূত
- শংশপ্তক
- শুদ্ধ: সংশপ্তক
- সতন্ত্র
- শুদ্ধ: স্বতন্ত্র
- আকাবাকা
- শুদ্ধ: আঁকাবাঁকা
- আশক্তি
- শুদ্ধ: আসক্তি
- আয়ত্ত্ব
- শুদ্ধ: আয়ত্ত
পারিভাষিক শব্দ লিখুন
- Wetlands
- অর্থ: জলাভূমি; ভেজাভূমি
- Volunteer
- অর্থ: স্বেচ্ছাসেবক
- Previous
- অর্থ: পূর্ববর্তী; আগের; গত
- Nominal
- অর্থ: নামমাত্র
- Extortion
- অর্থ: জোরপূর্বক আদায়, চাঁদাবাজি
- Dignity
- অর্থ: মর্যাদা; সম্ভ্রম
- Claim
- অর্থ: দাবি; অধিকার
- Mental
- অর্থ: মানসিক; বুদ্ধিবৃত্তিক
- Speech
- অর্থ: বক্তৃতা; ভাষণ
- Toxic
- অর্থ: বিষাক্ত; ক্ষতিকর
সন্ধি বিচ্ছেদ করুন
- নিশ্চয়
- সন্ধি বিচ্ছেদ: নিঃ + চয়।
- অহরহ
- সন্ধি বিচ্ছেদ: অহঃ + অহ।
- সংখ্যা
- সন্ধি বিচ্ছেদ: সম্ + খ্যা।
- হিতাহিত
- সন্ধি বিচ্ছেদ: হিত + অহিত।
- উন্নয়ন
- সন্ধি বিচ্ছেদ: উৎ + নয়ন।
এক কথায় প্রকাশ করুন
- সর্বজনের কল্যাণে
- এক কথায় প্রকাশ: সর্বজনীন
- সাধ্যকে না ছাড়িয়ে
- এক কথায় প্রকাশ: যথাসাধ্য
- যা আইনের চোখে নিষিদ্ধ
- এক কথায় প্রকাশ: অবৈধ
- পূর্বে ছিল এখন নেই
- এক কথায় প্রকাশ: ভূতপূর্ব
- বিভিন্ন দিক জয় করেছেন যিনি
- এক কথায় প্রকাশ: দিগ্বিজয়ী
বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুন
- আঠার মাসে বছর
- অর্থ: অলসতা/দীর্ঘসূত্রিতা
- বাক্য: তোমার তো আঠার মাসে বছর, কোনো কাজই তাড়াতাড়ি করতে পারে না।
- ঘুঘু চড়ানো
- অর্থ: সর্বনাশ করা
- বাক্য: তোমার ভিটায় ঘুঘু চরিয়ে তবে আমার শান্তি।
- ডাকাবুকো
- অর্থ: নির্ভীক
- বাক্য: এমন ডাকাবুকো লোক বলেই কাজটি হয়েছে।
- হাত যশ
- অর্থ: কাজে দক্ষতা
- বাক্য: এই ডাক্তারের হাত যশ খুব ভালো।
- শিয়ালের যুক্তি
- অর্থ: অকেজো যুক্তি
- বাক্য: কাজে ভুল করে শিয়ালের যুক্তি দেখানো তোমার অভ্যাস।
Use appropriate prepositions
- The young boy died ____ cholera.
- Ans.: of
- বাক্যের অর্থ: যুবকটি কলেরায় মারা গিয়েছিল।
- He came here ____ 5:30 pm.
- Ans.: at
- বাক্যের অর্থ: তিনি এখানে ৫ : ৩০ মিনিটে এসেছিলেন।
- The driver jumped ____ the car.
- Ans.: into
- বাক্যের অর্থ: চালকটি গাড়ির ভেতরে লাফ দিয়ে উঠল।
- My mother is very kind ____ me.
- Ans.: to
- বাক্যের অর্থ: আমার মা আমার প্রতি খুব দয়ালু।
- We should refrain ____ smoking.
- Ans.: from
- বাক্যের অর্থ: আমাদের ধূমপান হতে বিরত থাকা উচিত।
Transform the following sentences as directed
- She had to laugh. (Negative)
- Answer: She could not help laughing.
- বাক্যের অর্থ: তিনি না হেসে পারলেন না।
- Work hard and you will succeed. (Simple)
- Answer: By working hard, you will succeed.
- বাক্যের অর্থ: কঠোর পরিশ্রম দ্বারা তুমি সফল হবে।
- I saw a flying bird. (Complex)
- Answer: I saw a bird which was flying.
- বাক্যের অর্থ: আমি একটি উড়ন্ত পাখি দেখেছিলাম।
- The stone feels rough. (Passive)
- Answer: The stone is rough when it is felt.
- বাক্যের অর্থ: পাথরটি স্পর্শ করলে খসখসে লাগে।
- Javed is stronger than most other boys. (Positive)
- Answer: Very few boys are as strong as Javed.
- বাক্যের অর্থ: জাভেদের মতো শক্তিশালী বালক কমই আছে।
Translate from Bangla to English
- সে সাঁতার কাটতে জানে না।
- English: He does not know how to swim.
- আমার সাথে তার সম্পর্ক নেই।
- English: I have no relation with him.
- কে না সুখী হতে চায়?
- English: Who does not want to be happy?
- আমি যদি রাজা হতাম মানুষকে সাহায্য করতাম।
- English: If I were a king, I would help people.
- সততা সর্বোৎকৃষ্ট পন্থা।
- English: Honesty is the best policy.
Write the correct spelling
- Anonymos
- Correct spelling: Anonymous
- Psycologikal
- Correct spelling: Psychological
- Parale
- Correct spelling: Parole
- Sunami
- Correct spelling: Tsunami
- Dyarhoea
- Correct spelling: Diarrhea / Diarrhoea
Write a paragraph on any one of the following
(a) The City I Live in. (b) Environment Pollution.
সমাধান: Environment Pollution — Environment pollution is one of the most serious challenges in Bangladesh. Rapid urbanization, population growth, and unplanned industrialization are increasing pollution across the country. Air pollution is mainly caused by brick kilns, factories, construction work, and old vehicles. Many rivers, including those around Dhaka, are polluted by untreated industrial waste and household garbage. Noise pollution from traffic and loudspeakers also affects daily life. Environmental pollution causes various diseases, reduces agricultural productivity, and threatens biodiversity. To improve the situation, industries should treat waste before discharging it, and the use of eco-friendly technology should be encouraged. People should avoid throwing waste into rivers and public places, plant more trees, and reduce the use of plastic. With proper laws, public awareness, and active participation from everyone, Bangladesh can protect its environment and ensure a healthier future for the next generation.
গণিত সমাধান
নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিন
- a. বাংলাদেশের প্রথম ইকোপার্কটি কোথায় স্থাপিত হয়েছে?
- উত্তর: সীতাকুণ্ড, চট্টগ্রাম।
- b. বাংলাদেশের মোট ইপিজেড এর সংখ্যা কতটি?
- উত্তর: মোট ইপিজেড ১০টি। সরকারি ইপিজেড হলো ৮টি। আর বেসরকারি ইপিজেড হলো ২টি। ১. কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (KEPZ) ২. চট্টগ্রাম ও রাঙ্গুনিয়া রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (REPZ)। বাংলাদেশের প্রথম ইপিজেড হলো (সরকারি) চট্টগ্রাম ইপিজেড (১৯৮৩)। বেসরকারি প্রথম ইপিজেড কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (KEPZ)। বাংলাদেশের কৃষিভিত্তিক ইপিজেড হলো উত্তরা ইপিজেড। সরকারি ইপিজেড: ১. চট্টগ্রাম (১৯৮৩), ২. ঢাকা, ৩. মোংলা, ৪. ঈশ্বরদী, ৫. উত্তরা, ৬. কুমিল্লা, ৭. আদমজী, ৮. কর্ণফুলী।
- c. ‘নবান্ন’ কার সৃষ্ট চিত্রকর্ম?
- উত্তর: জয়নুল আবেদিন।
- d. বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নাম কি?
- উত্তর: ইউনেস্কো এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, মরক্কোর ফেজে অবস্থিত আল-কারাওইন বিশ্ববিদ্যালয় (University of al-Qarawiyyin) বিশ্বের প্রাচীনতম বিদ্যমান এবং নিরবচ্ছিন্নভাবে পরিচালিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। তবে প্রাচীন আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয়ও বিখ্যাত।
- e. কোন মুঘল সম্রাট প্রথম বাংলা জয় করেন?
- উত্তর: মুঘল সম্রাট হুমায়ুন।
- f. বাংলাদেশের সংবিধানে কতটি ভাগ আছে?
- উত্তর: ১১টি ভাগ আছে।
- g. বাংলাদেশের সরকারের আয়ের প্রধান উৎস কী?
- উত্তর: বাংলাদেশের রাজস্ব আয়ের প্রধান উৎস হলো মূসক (মূল্য সংযোজন কর)। উল্লেখ্য, মূল্য সংযোজন কর একটি পরোক্ষ কর। এটি বাংলাদেশে বিক্রয় করের বিকল্প হিসেবে ধার্য করা হয়। বাংলাদেশে এই মূল্য সংযোজন কর চালু হয় ১ জুলাই, ১৯৯১ সালে।
- h. TIN এর পূর্ণরূপ কী?
- উত্তর: Taxpayer’s Identification Number. (সরকারি রাজস্ব আদায়ের ক্ষেত্রে এই TIN ব্যবহার করা হয়।)
- i. জাতিসংঘ মোট কতটি অঙ্গ সংগঠন নিয়ে গঠিত?
- উত্তর: জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন ৬টি। এগুলো হলোঃ সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক পরিষদ, অছি পরিষদ, আন্তর্জাতিক আদালত ও সচিবালয়।
- j. টেকসই উন্নয়নের মূল বিষয় কি?
- উত্তর: ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা পূরণের সক্ষমতা অক্ষুণ্ন রেখে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করা। এটি এমন এক উন্নয়ন প্রক্রিয়া, যা মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের পাশাপাশি প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং সামাজিক সমতা নিশ্চিত করে।
- k. সার্কের পর্যবেক্ষক দেশ কতটি?
- উত্তর: সার্কের মোট পর্যবেক্ষক দেশ হলো ৯টি। এই পর্যবেক্ষক রাষ্ট্রগুলো হলোঃ ১. অস্ট্রেলিয়া, ২. চীন, ৩. ইউরোপীয় ইউনিয়ন, ৪. ইরান, ৫. জাপান, ৬. দক্ষিণ কোরিয়া, ৭. মরিশাস, ৮. মিয়ানমার এবং ৯. মার্কিন যুক্তরাষ্ট্র।
- l. মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
- উত্তর: মাদার তেরেসা ২৬ আগস্ট, ১৯১০ সালে তৎকালীন যুগোস্লাভিয়ার দক্ষিণ অঞ্চলের ছোট গ্রাম স্কোপেজের (বর্তমানে মেসিডোনিয়ার রাজধানী) একটি আলবেনীয় পরিবারে জন্মগ্রহণ করেন।
- m. ২০২৬ সালের বর্ষপণ্য কোনটি?
- উত্তর: পেপার অ্যান্ড প্যাকেজিং প্রোডাক্টস।
- n. বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) বর্তমান সদস্য সংখ্যা কত?
- উত্তর: ১৯৪টি। এই সদস্য দেশগুলো বৈশ্বিক স্বাস্থ্যনীতি নির্ধারণ এবং পরিচালনা পর্ষদের কাজে সরাসরি অংশগ্রহণ করে থাকে।
- o. ফুটবল বিশ্বকাপ ২০২৬ এ এখন পর্যন্ত দ্রুততম গোল করার রেকর্ড অর্জনকারী ফুটবলারের নাম কী?
- উত্তর: প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস গালারজা (Matías Galarza)। তিনি তুরস্কের বিপক্ষে ম্যাচের মাত্র ৬৪ সেকেন্ডের মাথায় এই গোলটি করে টুর্নামেন্টের বর্তমান দ্রুততম গোলের রেকর্ডটি নিজের করে নেন।
পূর্ণরূপ লিখুন
- BIOS
- পূর্ণরূপ: Basic Input/Output System.
- ASCII
- পূর্ণরূপ: American Standard Code for Information Interchange.
- CAD
- পূর্ণরূপ: Computer-Aided Design.
- HTTP
- পূর্ণরূপ: Hyper Text Transfer Protocol.
কম্পিউটারের সিপিইউ অতিরিক্ত গরম হওয়া বা ফ্যান অনেক জোরে ঘুরা
সমাধান: কম্পিউটারের সিপিইউ (CPU) অতিরিক্ত গরম হওয়া বা ফ্যান অনেক জোরে ঘোরার পেছনে বেশ কিছু সাধারণ কারণ এবং সমাধান থাকতে পারে। নিচে এর একটি সংক্ষিপ্ত প্রধান কারণসমূহের তালিকা দেওয়া হলো:
- ধুলোবালি জমা
- বিবরণ: প্রসেসরের ফ্যান বা হিটসিংকে ধুলোবালি জমলে বাতাস চলাচল বাধাগ্রস্ত হয়, যার ফলে সিপিইউ গরম হয়ে যায়।
- শুকিয়ে যাওয়া থার্মাল পেস্ট
- বিবরণ: সিপিইউ এবং হিটসিংকের মাঝে থাকা থার্মাল পেস্ট সময়ের সাথে শুকিয়ে গেলে তাপ ঠিকমতো নির্গত হতে পারে না।
- ভারী সফটওয়্যার বা ব্যাকগ্রাউন্ড প্রসেস
- বিবরণ: কোনো হাই-এন্ড গেম, ভিডিও এডিটিং সফটওয়্যার বা অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড অ্যাপ সিপিইউ-এর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করলে এটি গরম হয়।
- ত্রুটিপূর্ণ ফ্যান
- বিবরণ: ফ্যান পুরনো হয়ে গেলে বা এতে যান্ত্রিক সমস্যা দেখা দিলে এটি ঠিকমতো ঘুরতে পারে না বা অস্বাভাবিক জোরে শব্দ করে।
কাজ করার সময় হঠাৎ মাউস বা কিবোর্ড কাজ না করা
সমাধান: কাজের সময় হঠাৎ মাউস বা কিবোর্ড কাজ না করলে নিচের পদক্ষেপগুলো গ্রহণ করতে পারেনঃ
- পোর্টের সংযোগ পরীক্ষা করা
- করণীয়: মাউস বা কিবোর্ডের USB ক্যাবলটি পিসি থেকে খুলে আবার ভালো করে লাগিয়ে দেখুন। অনেক সময় অন্য একটি USB পোর্টে প্লাগ করলেও কাজ করতে পারে।
- কম্পিউটার রিস্টার্ট দিন
- করণীয়: অনেক সময় সফটওয়্যার সংক্রান্ত সমস্যার কারণে ডিভাইস কাজ করা বন্ধ করে দেয়। কম্পিউটারটি রিস্টার্ট দিলে অধিকাংশ ক্ষেত্রে সমস্যার সমাধান হয়।
- ব্যাটারি পরীক্ষা (ওয়্যারলেস ডিভাইসের জন্য)
- করণীয়: যদি আপনার মাউস বা কিবোর্ডটি ওয়্যারলেস হয়, তবে চেক করুন সেটির ব্যাটারি শেষ হয়ে গেছে কিনা। চার্জেবল হলে চার্জ দিন বা নতুন ব্যাটারি ব্যবহার করুন।
- ড্রাইভার আপডেট করা
- করণীয়: ড্রাইভার পুরনো বা নষ্ট হয়ে গেলে এমন সমস্যা হতে পারে। ‘Device Manager’ এ গিয়ে কিবোর্ড বা মাউসের ড্রাইভার আপডেট বা পুনরায় ইনস্টল করে দেখতে পারেন।
- পরিষ্কার রাখা
- করণীয়: মাউসের সেন্সরে বা কিবোর্ডের বাটনের নিচে ধুলোবালি জমলে তা পরিষ্কার করুন।
নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিন
- a. রঙ্গিন মনিটরের পিক্সেলে কয় ধরনের রঙ থাকে?
- উত্তর: রঙ্গিন মনিটরের পিক্সেলে ৩ ধরনের রঙ থাকে। রঙিন টেলিভিশনে ৩টি মৌলিক রঙের জন্য তিনটি পৃথক ইলেকট্রন টিউব থাকে। এই তিনটি মৌলিক রং হলোঃ লাল, নীল এবং সবুজ।
- b. কম্পিউটারের হার্ড ডিস্ক কী ধরনের মেমোরি?
- উত্তর: যে মেমোরি সিপিইউ এর গাণিতিক ও যুক্তি অংশের সাথে সংযুক্ত, তাকে প্রধান মেমোরি বা Main Memory বলা হয়। প্রধান মেমোরিকে প্রাথমিক মেমোরি বা Primary Memory হিসেবেও উল্লেখ করা হয়। প্রধান মেমোরিকে অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন হতে হয়। এজন্য এর ধারণ ক্ষমতা তুলনামূলকভাবে কম হয় কিন্তু খরচ বেশি হয়। মাইক্রোকম্পিউটার বা পার্সোনাল কম্পিউটারে মেমোরি বা Semiconductor Memory ব্যবহার করা হয়। অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর পদার্থ দিয়ে তৈরি বলেই একে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর মেমোরিও বলা হয়। বহুল ব্যবহৃত এ অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর মেমোরি দুই প্রকারঃ একটি হলো RAM (Random Access Memory), এবং অপরটি হলো ROM (Read Only Memory)।
- c. Ctrl + W শর্ট কমান্ড এর কাজ কী?
- উত্তর: কোনো চালু থাকা ট্যাব (Tab), ডকুমেন্ট (Document) বা উইন্ডো (Window) দ্রুত বন্ধ করার জন্য ব্যবহার করা হয়।
- d. এক বা একাধিক রেকর্ড নিয়ে কি গঠিত হয়?
- উত্তর: এক বা একাধিক ফিল্ড (Field) বা ডেটা আইটেম নিয়ে একটি রেকর্ড গঠিত হয়। আর এক বা একাধিক রেকর্ড নিয়ে গঠিত হয় একটি টেবিল (Table) বা ডেটা ফাইল।
শেষ কথা
বিভাগীয় নির্বাচনি বোর্ড, চট্টগ্রাম-২০২৬: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও সমাধান এখানে দেওয়া হলো। এই পরীক্ষায় মোট ১৯টি প্রশ্ন ছিল, যার বিষয় ছিল বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, কম্পিউটার। প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করলে পরবর্তী নিয়োগ পরীক্ষার প্রস্তুতিতে সুবিধা হবে।
সচরাচর জিজ্ঞাসা
বিভাগীয় নির্বাচনি বোর্ড, চট্টগ্রাম-২০২৬-এর অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হয়েছিল?
বিভাগীয় নির্বাচনি বোর্ড, চট্টগ্রাম-২০২৬-এর অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষা ২৭ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিল।
বিভাগীয় নির্বাচনি বোর্ড, চট্টগ্রাম-২০২৬-এর অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষা কত নম্বর ও কত সময়ের ছিল?
পরীক্ষাটি পূর্ণমান ১০০ এবং সময় ৯০ মিনিট ছিল।
বিভাগীয় নির্বাচনি বোর্ড, চট্টগ্রাম-২০২৬-এর অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষায় কোন কোন বিষয়ে প্রশ্ন এসেছিল?
লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, কম্পিউটার বিষয়ে মোট ১৯টি প্রশ্ন এসেছিল।
এই পোস্টে কি প্রশ্নের উত্তরও আছে?
হ্যাঁ, প্রতিটি প্রশ্নের উত্তর ও সমাধান পোস্টেই দেওয়া আছে। সাজানো হয়েছে বিষয় ধরে।