জব Writtenনিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
হোম › ২০২৬ › বিভাগ › জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম-২০২৬ (অফিস সহায়ক)

জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম-২০২৬: অফিস সহায়ক পদের প্রশ্ন ও সমাধান

পরীক্ষার তারিখ
২৮ ফেব্রুয়ারি ২০২৬
সময়
৬০ মিনিট
পূর্ণমান
৪০
মোট প্রশ্ন
১৯টি
লেখার আকার১০০%

জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম-২০২৬: অফিস সহায়ক পদের প্রশ্ন ও সমাধান নিচে দেওয়া হলো। নিয়োগ পরীক্ষাটি (তারিখ: ২৮.০২.২০২৬) অনুষ্ঠিত হয়, এতে সাধারণ জ্ঞান ও জেলা পরিচিতি, বাংলা, ইংরেজি ও গণিত অংশের প্রশ্ন ছিল।

সাধারণ জ্ঞান অংশ
০১–০৮

সাধারণ জ্ঞান ও জেলা পরিচিতি

০১. তিনটি ফলের নাম লিখুন যেগুলো শ্রীমঙ্গলে চাষ হয় না।
উত্তর: আপেল, নারিকেল এবং তরমুজ।
০২. তিনটি পাখির নাম লিখুন যেগুলো মৃত জীবদেহ খায়।
উত্তর: শকুন, চিল এবং কাক।
০৩. কুড়িগ্রাম জেলা কী জন্য বিখ্যাত?
উত্তর: কুড়িগ্রাম জেলা মূলত কৃষি (পাট, ধান, তামাক), অসংখ্য নদ-নদী, চরাঞ্চল এবং ঐতিহাসিক বীরপ্রতীক তারামন বিবির জন্য বিখ্যাত। এছাড়া, এটি বীর মুক্তিযোদ্ধা ও কবি সৈয়দ শামসুল হকের জন্মস্থান হিসেবে পরিচিত। এই জেলা চিলমারী বন্দর, ধরলা নদী ও নানা ঐতিহাসিক পুরাকীর্তির জন্য পরিচিত, যদিও এটি বন্যার জন্যও সুপরিচিত।
০৪. অফিস সহায়কের প্রধান কাজগুলো কী কী?
উত্তর: অফিস সহায়ক অর্থ অফিসের কাজে সহায়তা করা অর্থাৎ অফিসের কাজকর্ম যেগুলো রয়েছে সেগুলোর সহায়তা। অফিসের আসবাবপত্র এবং রেকর্ডসমূহ সুন্দরভাবে বিন্যাস সাধন করা। পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। অফিসের ফাইল এবং কাগজপত্র নির্দেশক্রমে একস্থানে হতে অন্যস্থানে নিয়ে যাওয়া ইত্যাদি।
০৫. কুড়িগ্রাম জেলায় মোট উপজেলার সংখ্যা কতটি?
উত্তর: কুড়িগ্রাম জেলায় মোট উপজেলার সংখ্যা ৯টি। এই উপজেলাগুলো হলোঃ কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, ফুলবাড়ী, রাজারহাট, উলিপুর, চিলমারী, রৌমারী এবং চর রাজিবপুর।
০৬. রংপুর বিভাগে মোট কতটি জেলা রয়েছে?
উত্তর: রংপুর বিভাগে মোট ৮টি জেলা রয়েছে। ২০১০ সালের ২৫ জানুয়ারি প্রতিষ্ঠিত এই বিভাগে ৫৮টি উপজেলা এবং ১টি সিটি কর্পোরেশন রয়েছে।
০৭. রামসাগর দিঘি কোথায় অবস্থিত?
উত্তর: রামসাগর দিনাজপুর জেলার তাজপুর গ্রামে অবস্থিত মানবসৃষ্ট একটি দীঘি।
০৮. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
উত্তর: ১০ ঃ ৬ অথবা ৫ ঃ ৩।
বাংলা অংশ
০৯

সন্ধি বিচ্ছেদ করুনঃ

ইত্যাদি
সন্ধি বিচ্ছেদ: ইতি + আদি
বিদ্যালয়
সন্ধি বিচ্ছেদ: বিদ্যা + আলয়
১০

কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ

ভিক্ষুককে ভিক্ষা দাও।
কারক: সম্প্রদানে ৪র্থী
ছেলেরা বই পড়ে।
কারক: কর্মে শূন্য
১১

বাক্য রচনা করুনঃ

রাঘব বোয়াল
অর্থ: সর্বগ্রাসী ক্ষমতাসীন ব্যক্তি
বাক্য: সমাজের রাঘব বোয়ালরাই সব লুটে খায়।
আষাঢ়ে গল্প
অর্থ: আজগুবি গল্প
বাক্য: তুষারের কথা বেশির ভাগই বিশ্বাস করা যায় না তার কথার বেশির ভাগই আষাঢ়ে গল্প।
১২

এক কথায় প্রকাশঃ

অহংকার নাই যার
এক কথায় প্রকাশ: নিরহংকার
জলে ও স্থলে চড়ে যে
এক কথায় প্রকাশ: উভচর
১৩–১৪

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১৩. ‘পল্লি কবির’ নাম লিখুন?
উত্তর: জসীমউদ্দীন।
১৪. ‘আমাদের ছোট নদী’ কবিতাটি কে লিখেছেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
ইংরেজি অংশ
১৫

ইংরেজিতে অনুবাদ করুনঃ

a) আমার নাম করিম।
English: My name is Karim.
b) আমি ৫ম শ্রেণিতে পড়ি।
English: I read in class five.
c) আমার একটি গাভী আছে।
English: I have a cow.
d) গাভীটি দুধ দেয়।
English: The cow gives milk.
e) দুধ একটি আদর্শ খাদ্য।
English: Milk is an ideal food.
১৬

বাংলায় অনুবাদ করুনঃ

a) Go home.
বাক্যের অর্থ: বাড়ি যাও।
b) Do it.
বাক্যের অর্থ: ইহা কর।
c) Unity is the strength.
বাক্যের অর্থ: একতাই বল।
d) Never tell a lie.
বাক্যের অর্থ: কখনো মিথ্যা বলিও না।
e) Exercise is good for health.
বাক্যের অর্থ: ব্যায়াম স্বাস্থ্যের জন্য ভালো।
গণিত অংশ
১৭–১৯

গণিত সমাধান

১৭
২৫০ টাকার ২০% কত টাকা?
২৫০ টাকার ২০%
= ২৫০ × ২০১০০ = ৫০ টাকা
উত্তর: ৫০ টাকা
১৮
a + b = ৮০ এবং a − b = ৪০ হলে a ও b এর মান কত?
দেওয়া আছে, a + b = ৮০ ............. (i)
এবং a − b = ৪০ ................................. (ii)
সমীকরণ (i) এবং (ii) যোগ করে পাই,
a + b = ৮০
a − b = ৪০
২a = ১২০
∴ a = ৬০
সমীকরণ (i) হতে (ii) বিয়োগ করে পাই,
a + b = ৮০
a − b = ৪০
২b = ৪০
∴ b = ২০
∴ a এবং b এর মান যথাক্রমে ৬০ এবং ২০।
উত্তর: a = ৬০, b = ২০
১৯
৩০, ১০, ১৯, ৫.২৫ সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে লিখুন।
সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই = ৫.২৫, ১০, ১৯ এবং ৩০।
উত্তর: ৫.২৫, ১০, ১৯, ৩০

শেষ কথা

জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম-২০২৬: অফিস সহায়ক পদের প্রশ্ন ও সমাধান এখানে দেওয়া হলো। এই পরীক্ষায় মোট ১৯টি প্রশ্ন ছিল, যার বিষয় ছিল বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করলে পরবর্তী নিয়োগ পরীক্ষার প্রস্তুতিতে সুবিধা হবে।

#বাংলা#ইংরেজি#গণিত#সাধারণ জ্ঞান

সচরাচর জিজ্ঞাসা

জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম-২০২৬-এর অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হয়েছিল?

জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম-২০২৬-এর অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিল।

জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম-২০২৬-এর অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষা কত নম্বর ও কত সময়ের ছিল?

পরীক্ষাটি পূর্ণমান ৪০ এবং সময় ৬০ মিনিট ছিল।

জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম-২০২৬-এর অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষায় কোন কোন বিষয়ে প্রশ্ন এসেছিল?

লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে মোট ১৯টি প্রশ্ন এসেছিল।

এই পোস্টে কি প্রশ্নের উত্তরও আছে?

হ্যাঁ, প্রতিটি প্রশ্নের উত্তর ও সমাধান পোস্টেই দেওয়া আছে। সাজানো হয়েছে বিষয় ধরে।

আরও নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর

বাংলাদেশ চা বোর্ড-২০২৬: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের প্রশ্ন ও সমাধানকাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর-২০২৬: সিপাই পদের প্রশ্ন ও সমাধানকাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর-২০২৬: অফিস সহায়ক পদের প্রশ্ন ও সমাধানবাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-২০২৬: উচ্চমান সহকারী পদের প্রশ্ন ও সমাধান