জব Writtenনিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
হোম › ২০২৬ › বিভাগ › বিভাগীয় নির্বাচনি বোর্ড, চট্টগ্রাম-২০২৬ (০৬.০৩.২০২৬)

বিভাগীয় নির্বাচনি বোর্ড, চট্টগ্রাম-২০২৬: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও সমাধান (০৬.০৩.২০২৬)

পরীক্ষার তারিখ
৬ মার্চ ২০২৬
সময়
৯০ মিনিট
পূর্ণমান
১০০
মোট প্রশ্ন
২০টি
লেখার আকার১০০%

বিভাগীয় নির্বাচনি বোর্ড, চট্টগ্রাম-২০২৬: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও সমাধান (০৬.০৩.২০২৬) নিচে দেওয়া হলো। নিয়োগ পরীক্ষাটি (তারিখ: ০৬.০৩.২০২৬) অনুষ্ঠিত হয়, এতে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও কম্পিউটার অংশের প্রশ্ন ছিল।

বাংলা অংশ
০১

শব্দগুলোর শুদ্ধরূপ লিখুনঃ

ইতিমধ্যে
শুদ্ধ: ইতোমধ্যে
উপরোক্ত
শুদ্ধ: উপর্যুক্ত
অদ্যবধি
শুদ্ধ: অদ্যাবধি
আবশ্যকীয়
শুদ্ধ: আবশ্যক
দারিদ্রতা
শুদ্ধ: দারিদ্র্য/ দরিদ্রতা
শ্রদ্ধাঞ্জলী
শুদ্ধ: শ্রদ্ধাঞ্জলি
০২

সন্ধি বিচ্ছেদ করুনঃ

উল্লাস
সন্ধি বিচ্ছেদ: উৎ + লাস
স্বাধীন
সন্ধি বিচ্ছেদ: স্ব + অধীন
তিরোধান
সন্ধি বিচ্ছেদ: তিরঃ + ধান
তপোবন
সন্ধি বিচ্ছেদ: তপঃ + বন
নীরস
সন্ধি বিচ্ছেদ: নিঃ + রস
০৩

রচয়িতার নাম লিখুনঃ

ক. জোছনা ও জননীর গল্প
উত্তর: হুমায়ুন আহমেদ।
খ. শবনম
উত্তর: সৈয়দ মুজতবা আলী।
গ. পল্লীসমাজ
উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
ঘ. গাভী বৃত্তান্ত
উত্তর: আহমদ ছফা।
ঙ. সোজন বাদিয়ার ঘাট
উত্তর: পল্লীকবি জসীমউদ্দীন।
চ. রক্তাক্ত প্রান্তর
উত্তর: মুনীর চৌধুরী।
০৪

এক কথায় প্রকাশ করুনঃ

রাত্রি ও দিবসের সন্ধিক্ষণ
এক কথায় প্রকাশ: গোধূলি
যা পূর্বে শোনা যায়নি
এক কথায় প্রকাশ: অশ্রুতপূর্ব
জয়সূচক উৎসব
এক কথায় প্রকাশ: জয়ন্তী
একই সময়ে বর্তমান
এক কথায় প্রকাশ: সমসাময়িক
যা অধ্যয়ন করা হয়েছে
এক কথায় প্রকাশ: অধীত
০৫

ভাব-সম্প্রসারণ করুনঃ কর্ম যাহার নাহি কলঙ্ক, জন্ম যেমন হোক পূণ্য তাদের চরণ পরশে ধন্য এ নরলোক।

কর্ম যাহার নাহি কলঙ্ক, জন্ম যেমন হোক
পূণ্য তাদের চরণ পরশে ধন্য এ নরলোক।

মূলভাবঃ মানুষের প্রকৃত মর্যাদা তার জন্ম বা বংশের উপর নির্ভর করে না; বরং তার কর্মই তাকে মহৎ বা নীচ করে তোলে। সমাজে অনেক সময় মানুষের মূল্যায়ন তার পারিবারিক পরিচয়, ধন-সম্পদ বা সামাজিক অবস্থান দেখে করা হয়। কিন্তু বাস্তবে যাদের কর্ম নিষ্কলঙ্ক, সৎ এবং মানবকল্যাণে নিবেদিত, তারাই প্রকৃত অর্থে শ্রেষ্ঠ মানুষ। তাদের চরিত্র, সততা এবং মানবতার জন্য তারা সকলের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করে। এমন মানুষদের উপস্থিতি সমাজকে আলোকিত করে এবং মানবজীবনকে কল্যাণময় করে তোলে। তাই মানুষের জন্ম কোথায় বা কেমন পরিবারে হয়েছে তা গুরুত্বপূর্ণ নয়; গুরুত্বপূর্ণ হলো তার সৎ ও কলঙ্কমুক্ত কর্ম।

সম্প্রসারিত ভাবঃ মানুষের শ্রেষ্ঠত্ব নির্ধারণের প্রধান মানদণ্ড হলো তার কর্ম। জন্ম, বংশ বা সামাজিক অবস্থান কখনোই মানুষের প্রকৃত মূল্য নির্ধারণ করতে পারে না। পৃথিবীতে অনেক মহান ব্যক্তির জন্ম সাধারণ বা দরিদ্র পরিবারে হলেও তাদের মহান কর্মের জন্য তারা ইতিহাসে অমর হয়ে আছেন। অপরদিকে অনেক উচ্চবংশে জন্ম নেওয়া মানুষও অসৎ ও অন্যায় কাজের মাধ্যমে সমাজে ঘৃণিত হয়ে পড়ে। তাই মানুষের প্রকৃত পরিচয় তার কর্মের মধ্যেই নিহিত।

যে ব্যক্তি সৎ, ন্যায়পরায়ণ এবং মানবকল্যাণে নিবেদিত, সে সমাজে সম্মান ও মর্যাদা লাভ করে। তার কর্মে কোনো কলঙ্ক থাকে না, তাই মানুষ তাকে শ্রদ্ধা করে এবং তার সংস্পর্শে এসে অনুপ্রাণিত হয়। এ ধরনের মানুষের আদর্শ সমাজকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায় এবং মানুষের মধ্যে নৈতিকতা ও মানবিকতার চেতনা জাগিয়ে তোলে। তাদের জীবন অন্যদের জন্য অনুসরণীয় হয়ে ওঠে।

অন্যদিকে, যে ব্যক্তি অসৎ কাজ করে বা অন্যায় পথে চলে, তার জন্ম যত উচ্চ বংশেই হোক না কেন, সে কখনো প্রকৃত সম্মান পায় না। কারণ মানুষের মর্যাদা তার কর্মেই প্রকাশ পায়। সুতরাং বলা যায়, কলঙ্কমুক্ত সৎকর্মই মানুষের প্রকৃত গৌরব এবং এমন মানুষদের পদচারণায়ই পৃথিবী ধন্য হয়।

০৬

বাগধারা (অর্থসহ বাক্য গঠন করুন)ঃ

অকাল বোধন
অর্থ: অসময়ে আবির্ভাব
বাক্য: তোমার অকাল বোধনে আমি খুশি হতে পারিনি।
ঝাঁকের কই
অর্থ: একই দলভুক্ত
বাক্য: ওরা সব ঝাঁকের কই, এক কাজই তো করবেই।
শরতের শিশির
অর্থ: ক্ষণস্থায়ী/ সুসময়ের বন্ধু
বাক্য: আমাদের বন্ধুত্ব কি শরতের শিশির, যে তোর বিপদের দিনে পালিয়ে থাকবো?
আটকপালে
অর্থ: হতভাগ্য
বাক্য: আমার মতো আটকপালের ভাগ্যে কি ওই চাকরি জুটবে?
ইংরেজি অংশ
০৭

Use appropriate prepositions

a) He died ____ over eating.
Ans.: from
বাক্যের অর্থ: সে অতিরিক্ত খেয়ে মারা গেল।
b) He is ____ an honest and a sincere man.
Ans.: both
বাক্যের অর্থ: সে একইসাথে সৎ এবং আন্তরিক।
c) Renu has been sleeping ____ morning.
Ans.: since
বাক্যের অর্থ: রেনু সকাল থেকে ঘুমাচ্ছে।
d) Your conduct admits ____ no excuse.
Ans.: of
বাক্যের অর্থ: তোমার আচরণ ক্ষমা করা যায় না।
e) I have no prejudice ____ any religion.
Ans.: against
বাক্যের অর্থ: কোনো ধর্মের বিরুদ্ধে আমার পক্ষপাত নেই।
০৮

Write a paragraph on any one of the following topics: (a) Work Ethics (b) Artificial Intelligence

Write a paragraph on any one of the following topics:
a) Work Ethics
b) Artificial Intelligence

a) Work Ethics

Work ethics refers to a set of moral principles and values that guide a person’s behavior in the workplace. It involves honesty, responsibility, dedication, discipline, and respect for others. A person with strong work ethics always tries to perform his or her duties sincerely and efficiently. Such individuals are punctual, hardworking, and committed to their responsibilities. They understand the importance of time and avoid laziness or negligence in their tasks. Work ethics also includes maintaining honesty and fairness in all professional activities. Employees who follow strong ethical values do not cheat, lie, or take unfair advantage of others. Instead, they work with integrity and transparency. Good work ethics help build trust between employers, employees, and clients. It also creates a positive working environment where everyone feels respected and motivated. In modern organizations, work ethics is considered an essential quality for success and long-term growth. A person who follows proper work ethics gains respect and recognition from colleagues and superiors. Moreover, work ethics encourages teamwork and cooperation among workers. It teaches individuals to respect workplace rules, maintain discipline, and contribute to the overall development of the organization. In contrast, poor work ethics can lead to inefficiency, conflicts, and loss of productivity. Therefore, developing strong work ethics is very important for both personal and professional success. It not only improves a person’s career but also strengthens the moral foundation of society. When people perform their duties with honesty and dedication, they contribute to national development and social progress. Thus, work ethics plays a vital role in building a responsible and productive workforce.

b) Artificial Intelligence

Artificial Intelligence, commonly known as AI, is one of the most remarkable technological developments of the modern world. It refers to the ability of machines or computer systems to perform tasks that normally require human intelligence. These tasks include learning, reasoning, problem-solving, understanding language, and recognizing patterns. AI technology is widely used in many fields such as healthcare, education, agriculture, transportation, and business. For example, in healthcare, AI helps doctors diagnose diseases more accurately and quickly. In education, it assists students in learning through smart tools and personalized learning systems. AI is also used in smartphones, voice assistants, online services, and recommendation systems. Popular technologies such as self-driving cars, facial recognition systems, and automated customer support are all examples of artificial intelligence. The use of AI increases efficiency, saves time, and reduces human error. It also helps industries perform complex tasks more effectively. However, despite its many advantages, AI also raises some concerns. Some people worry that increased automation may reduce job opportunities for humans. There are also concerns about privacy, security, and ethical use of AI technology. Therefore, it is important to use artificial intelligence responsibly and ensure that it benefits society. Governments, researchers, and organizations must work together to develop proper rules and guidelines for its use. If used wisely, AI can greatly improve the quality of life and support sustainable development. It has the potential to transform the future by making technology more intelligent and efficient. Thus, artificial intelligence is becoming an essential part of modern civilization.

০৯

Change the sentences according to directions

a) A terrorist is hated by all. (Active)
Changed: All hate a terrorist.
বাক্যের অর্থ: সন্ত্রাসীকে সকলেই ঘৃণা করে।
b) Only Allah can stop it. (Negative)
Changed: None but Allah can stop it.
বাক্যের অর্থ: আল্লাহ ব্যতীত কেউ এটি বন্ধ করতে পারবে না।
c) He annoyed me. (Passive)
Changed: I was annoyed with him.
বাক্যের অর্থ: আমি তার প্রতি বিরক্ত ছিলাম।
d) I accepted the invitation and visited the wedding. (Simple)
Changed: I accepted the invitation to visit the wedding.
বাক্যের অর্থ: আমি বিয়েতে উপস্থিত থাকার আমন্ত্রণটি গ্রহণ করেছিলাম।
e) In spite of his having riches, he leads a poor life. (Complex)
Changed: Though he is rich, he leads a poor life.
বাক্যের অর্থ: ধনী হলেও তিনি দরিদ্র জীবন যাপন করেন।
১০

Change the following Numbers (Singular to Plural)

Loaf
Plural: Loaves
Tooth
Plural: Teeth
Thief
Plural: Thieves
Hero
Plural: Heroes
Mosquito
Plural: Mosquitoes
১১

Write the meaning of the following words & make sentences with them

Look forward to
Meaning: সাগ্রহে প্রতীক্ষা করা
Sentence: Mili looks forward to seeing me.
On and off
Meaning: মাঝে মাঝে
Sentence: It rained on and off all day.
Turn down
Meaning: প্রত্যাখ্যান করা
Sentence: The principal turned him down in granting full-free studentship.
Open secret
Meaning: সর্বজনবিদিত গোপন বিষয়
Sentence: Corruption in land sector is an open secret.
Come round
Meaning: আরোগ্য লাভ
Sentence: Why don’t you come round and see us one evening?
গণিত অংশ
১২–১৬

গণিত সমাধান

১২
একজন দোকানী একই মূল্যে দুইটি জামা বিক্রয় করেন। একটি জামায় তিনি ১০% লাভ করেন এবং অন্যটিতে ১০% লোকসান করেন। তার শতকরা লাভ বা ক্ষতি কত?
ধরি, প্রতিটি জামার বিক্রয়মূল্য = ১০০ টাকা
১ম জামার ক্রয়মূল্য = ১০০১১০ × ১০০ = ১০০০১১ টাকা
আবার, ২য় জামার ক্রয়মূল্য = ১০০৯০ × ১০০ = ১০০০৯ টাকা
এখন, মোট ক্রয়মূল্য = ১০০০১১ + ১০০০৯ = ২০০০০৯৯ টাকা
আবার, মোট বিক্রয়মূল্য = ১০০ + ১০০ = ২০০ টাকা
ক্ষতি হয় = ২০০০০৯৯ − ২০০ = ২০০৯৯ টাকা
অতএব, শতকরা ক্ষতি হয় = (২০০৯৯ ÷ ২০০০০৯৯ × ১০০)%
= (২০০৯৯ × ৯৯২০০০০ × ১০০)% = ১% ক্ষতি হয়।
উত্তর: ১% ক্ষতি
১৩
৪০ কিলোগ্রাম দ্রবণে পানি ও চিনির অনুপাত ৮ ঃ ১। ঐ দ্রবণে কি পরিমাণ চিনি মিশ্রিত করলে পানি ও চিনির অনুপাত ৮০ ঃ ১৯ হবে?
৪০ লিটার মিশ্রণে, পানির পরিমাণ
= (৪০ এর ৮৮ + ১) = ৩২০৯ লিটার
চিনির পরিমাণ = (৪০ এর ১৮ + ১) = ৪০৯ লিটার
ধরি, মিশ্রণে x লিটার চিনি মেশাতে হবে।
প্রশ্নমতে, ৩২০৯ ঃ ৪০৯ + x = ৮০ ঃ ১৯
৩২০৯ ঃ ৪০ + ৯x৯ = ৮০১৯
৩২০ ঃ ৪০ + ৯x = ৮০১৯
৮০ (৪০ + ৯x) = ১৯ × ৩২০
৩২০০ + ৭২০x = ৬০৮০
৭২০x = ২৮৮০
x = ৪
উত্তর: ৪ কিলোগ্রাম
১৪
৩x + ৪x + ১ = ২ হলে, x এর মান কত?
দেওয়া আছে, ৩x + ৪(x + ১) = ২
⇒ ৩(x + ১) + ৪xx(x + ১) = ২
⇒ ৩x + ৩ + ৪x = ২x² + ২x
⇒ ২x² − ৫x − ৩ = ০
⇒ ২x² − ৬x + x − ৩ = ০
⇒ ২x (x − ৩) + ১ (x − ৩) = ০
⇒ (x − ৩) (২x + ১) = ০
∴ x = ৩, অথবা, ২x = −১
∴ x = ৩, অথবা, ২x = −১ ∴ x = −১২
উত্তর: x = ৩ অথবা x = −১২
১৫
একটি কলম ও বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা। কলমটির মূল্য ১৫ টাকা বেশি ও বইটির মূল্য ১৪ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত?
ধরি, বইয়ের মূল্য = x
সুতরাং কলমের মূল্য = ৯৫ − x
প্রশ্নমতে, (৯৫ − x + ১৫) = ২ (x − ১৪)
⇒ ১১০ − x = ২x − ২৮
⇒ −৩x = −১৩৮
∴ x = ৪৬
∴ বইয়ের মূল্য = ৪৬ টাকা।
উত্তর: ৪৬ টাকা
১৬
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে পরিসীমা কত?
ধরি, ঘরের বিস্তার a মিটার এবং দৈর্ঘ্য ২a মিটার
প্রশ্নমতে, ২a × a = ৫১২
⇒ a² = ২৫৬
∴ a = √২৫৬ = ১৬
অতএব, পরিসীমা = ২{(১৬ × ২) + ১৬}
= ২(৩২ + ১৬) = ২ × ৪৮ = ৯৬ মিটার
উত্তর: ৯৬ মিটার
সাধারণ জ্ঞান অংশ
১৭

নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিনঃ

ক. পৃথিবীর সর্বাধিক লোকের মাতৃভাষার নাম কী?
উত্তর: মাতৃভাষার অনুসারে শীর্ষ মাতৃভাষা মান্দারিন (Chinese)।
খ. Calligraphy কী?
উত্তর: হস্তলিপি বিদ্যা।
গ. বিখ্যাত গোয়ার্নিকা চিত্রকর্মের শিল্পী কে?
উত্তর: পাবলো পিকাসো।
ঘ. কে প্রথম সংবাদপত্রকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আখ্যায়িত করেছেন?
উত্তর: এডমন্ড বার্ক।
ঙ. মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল?
উত্তর: ব্রিটেন।
চ. এশিয়া মহাদেশে দেশের সংখ্যা কতটি?
উত্তর: এশিয়া মহাদেশে স্বাধীন দেশ আছে ৪৮টি।
ছ. বিশ্বব্যাংক কোন সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ওয়ার্ল্ড ব্যাংক ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়।
জ. TIN এর পূর্ণরূপ কী?
উত্তর: Taxpayer Identification Number.
ঝ. বাংলাদেশের প্রথম ও একমাত্র ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’ কোথায় অবস্থিত?
উত্তর: চট্টগ্রাম।
ঞ. পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কোনো দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা আবশ্যক?
উত্তর: পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূখণ্ডের মোট আয়তনের ২৫ শতাংশ বনভূমি থাকা অপরিহার্য বলে মনে করেন পরিবেশবাদীরা।
ট. ‘বন্য গোলাপ’ বাংলাদেশের একমাত্র কোন বনে পাওয়া যায়?
উত্তর: রাতারগুল জলাবন।
ঠ. সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার?
উত্তর: ৮ বর্গ কিলোমিটার।
ড. বাংলাদেশের প্রথম সংগীত মহাবিদ্যালয় কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকার আগারগাঁওয়ে।
ঢ. উনিশ শতকে সর্বপেক্ষা খ্যাতনামা বাউল কে?
উত্তর: ফকির লালন শাহ।
ণ. কে কুমিল্লার ময়নামতি বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করেন?
উত্তর: শ্রী ভবদেব।
কম্পিউটার অংশ
১৮

পূর্ণরূপ লিখুনঃ

a) LAN
পূর্ণরূপ: Local Area Network
b) OCR
পূর্ণরূপ: Optical Character Recognition/ Reader
c) PIN
পূর্ণরূপ: Personal Identification Number
d) HTTP
পূর্ণরূপ: Hypertext Transfer Protocol.
১৯

নিম্নলিখিত সমস্যাসমূহের সমাধান লিখুনঃ (ক) কম্পিউটার ঘনঘন হ্যাং করে বা রিবুট/ রিস্টার্ট হয়ে যায়। (খ) মাউস কাজ করে না বা মাউস ডিটেক্ট করে না।

(ক) কম্পিউটার ঘনঘন হ্যাং করে বা রিবুট/ রিস্টার্ট হয়ে যায়।
(খ) মাউস কাজ করে না বা মাউস ডিটেক্ট করে না।

(ক) কম্পিউটার ঘন ঘন হ্যাং করে বা রিবুট/রিস্টার্ট হয়ে যায় কারণ ও সমাধানঃ

• কম্পিউটারের সিপিইউর উপর সংযুক্ত কুলিং ফ্যানটি না ঘুরলে কিংবা পর্যাপ্ত ঠাণ্ডা করতে না পারলে এ ধরনের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে কম্পিউটারের পাওয়ার অফ করে কেসিং খুলে কুলিং ফ্যানটিকে ভালোভাবে চেক করে প্রয়োজনে নতুন কুলিং ফ্যান স্থাপন করে নিতে হবে। এছাড়াও কম্পিউটার চলাকালীন সিপিইউর পিছনে কেসিং-এর ফ্যানটি ঘোরে কিনা তাও চেক করতে হবে।

• কম্পিউটারে ভাইরাস থাকলেও এ ধরনের সমস্যা হতে পারে। তাই আপডেটেড এন্টিভাইরাস দ্বারা কম্পিউটারের হার্ডডিস্ক ড্রাইভের প্রতিটি ড্রাইভ ক্লিন করে নিতে হবে। এছাড়া অনেক সময় নতুন সফটওয়্যার বা প্রোগ্রাম লোড করার কারণেও এটি হতে পারে। সেক্ষেত্রে প্রোগ্রামটি আনইনস্টল করে দেখা যেতে পারে।

(খ) মাউস কাজ না করলে আগে অন্য ইউএসবি পোর্টে লাগিয়ে দেখতে হবে। তারপর কম্পিউটার রিস্টার্ট দিতে হবে। অনেক সময় ঠিক হয়ে যায়। যদি সমস্যা থাকে তবে অন্য মাউস দিয়ে পরীক্ষা করতে হবে। Device manager থেকে মাউসের ড্রাইভারের আপডেট করতে হবে। এরপর মাউস চেক দিতে হবে।

২০

নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিনঃ

ক. সফটওয়্যার কোডে ত্রুটি খুঁজে বের করার প্রক্রিয়াকে কী বলা হয়?
উত্তর: সফটওয়্যার বা কম্পিউটার প্রোগ্রামের কোডে ভুল বা ত্রুটি (যাকে ‘বাগ’ বা bug বলা হয়) খুঁজে বের করে তা সংশোধন বা দূর করার প্রক্রিয়াকে ডিবাগিং (Debugging) বলা হয়। এই প্রক্রিয়ায় প্রোগ্রামের অপ্রত্যাশিত আচরণ বা ত্রুটিপূর্ণ কার্যকারিতা শনাক্ত করে তা ঠিক করা হয়।
খ. ডাটা ট্রান্সমিশন স্পিডকে কী বলা হয়?
উত্তর: ডাটা ট্রান্সমিশন স্পিডকে সাধারণত ব্যান্ডউইথ (Bandwidth) বা ডাটা ট্রান্সফার রেট (Data Transfer Rate) বলা হয়। এটি এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে প্রতি সেকেন্ডে কত বিট তথ্য স্থানান্তরিত (bps - bits per second) হচ্ছে, তার পরিমাপ।
গ. Ctrl + H শর্ট কমান্ড এর কাজ কী?
উত্তর: কম্পিউটারে Ctrl + H শর্টকাট কমান্ডের প্রধান কাজ হলো ‘Replace’ (প্রতিস্থাপন) বা ‘Find and Replace’ ডায়ালগ বক্স ওপেন করা।
ঘ. ৪টি আধুনিক কম্পিউটার অপারেটিং সিস্টেমের নাম লিখুন।
উত্তর: ৪টি আধুনিক কম্পিউটার অপারেটিং সিস্টেমের নাম নিচে দেওয়া হলোঃ
• মাইক্রোসফট উইন্ডোজ (Microsoft Windows): (যেমনঃ Windows 10/11) - সবচেয়ে জনপ্রিয় ডেস্কটপ সিস্টেম।
• অ্যাপল ম্যাকওএস (Apple macOS): অ্যাপল কম্পিউটারের জন্য ব্যবহৃত অপারেটিং সিস্টেম।
• লিনাক্স (Linux): একটি ওপেন সোর্স এবং বহুমুখী অপারেটিং সিস্টেম।
• ক্রোম ওএস (Chrome OS): গুগল কর্তৃক তৈরি ক্লাউড-ভিত্তিক অপারেটিং সিস্টেম।

শেষ কথা

বিভাগীয় নির্বাচনি বোর্ড, চট্টগ্রাম-২০২৬: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও সমাধান (০৬.০৩.২০২৬) এখানে দেওয়া হলো। এই পরীক্ষায় মোট ২০টি প্রশ্ন ছিল, যার বিষয় ছিল বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, কম্পিউটার। প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করলে পরবর্তী নিয়োগ পরীক্ষার প্রস্তুতিতে সুবিধা হবে।

#বাংলা#ইংরেজি#গণিত#সাধারণ জ্ঞান#কম্পিউটার

সচরাচর জিজ্ঞাসা

বিভাগীয় নির্বাচনি বোর্ড, চট্টগ্রাম-২০২৬ (০৬.০৩.২০২৬) নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হয়েছিল?

বিভাগীয় নির্বাচনি বোর্ড, চট্টগ্রাম-২০২৬ (০৬.০৩.২০২৬) নিয়োগ পরীক্ষা ৬ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিল।

বিভাগীয় নির্বাচনি বোর্ড, চট্টগ্রাম-২০২৬ (০৬.০৩.২০২৬) নিয়োগ পরীক্ষা কত নম্বর ও কত সময়ের ছিল?

পরীক্ষাটি পূর্ণমান ১০০ এবং সময় ৯০ মিনিট ছিল।

বিভাগীয় নির্বাচনি বোর্ড, চট্টগ্রাম-২০২৬ (০৬.০৩.২০২৬) নিয়োগ পরীক্ষায় কোন কোন বিষয়ে প্রশ্ন এসেছিল?

লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, কম্পিউটার বিষয়ে মোট ২০টি প্রশ্ন এসেছিল।

এই পোস্টে কি প্রশ্নের উত্তরও আছে?

হ্যাঁ, প্রতিটি প্রশ্নের উত্তর ও সমাধান পোস্টেই দেওয়া আছে। সাজানো হয়েছে বিষয় ধরে।

আরও নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর

বাংলাদেশ চা বোর্ড-২০২৬: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের প্রশ্ন ও সমাধানকাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর-২০২৬: সিপাই পদের প্রশ্ন ও সমাধানকাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর-২০২৬: অফিস সহায়ক পদের প্রশ্ন ও সমাধানবাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-২০২৬: উচ্চমান সহকারী পদের প্রশ্ন ও সমাধান