লিখিত প্রশ্ন ব্যাংকনিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
হোম › ২০২৬ › অধিদপ্তর › বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন-২০২৬ (অফিস সহায়ক)

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন-২০২৬: অফিস সহায়ক পদের প্রশ্ন ও সমাধান

সময়: ৯০ মিনিটপূর্ণমান: ৯০মোট প্রশ্ন: ৮টি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার (তারিখ: ২৪.০১.২০২৬) বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো।

বাংলা অংশ
০১

প্রবন্ধ লিখুন: (ক) দুর্নীতি : কারণ ও প্রতিকার অথবা (খ) মাদকাসক্তির কুফল ও প্রতিকার

প্রবন্ধ লিখুন: (ক) দুর্নীতি : কারণ ও প্রতিকার অথবা (খ) মাদকাসক্তির কুফল ও প্রতিকার

দুর্নীতি : কারণ ও প্রতিকার

ভূমিকা: দুর্নীতি এমন এক সামাজিক ব্যাধি, যা নীরবে একটি দেশের উন্নতির শিকড় কেটে দেয়। ক্ষমতা বা পদের অপব্যবহার করে অন্যায়ভাবে ব্যক্তিগত সুবিধা আদায় করাই দুর্নীতি। প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা—প্রায় সব ক্ষেত্রেই এর কুপ্রভাব দেখা যায়। তাই এর কারণ খুঁজে বের করা এবং প্রতিকারের পথ নিয়ে ভাবা আজ সবার দায়িত্ব।

দুর্নীতির ধারণা: ‘দুর্নীতি’ শব্দের অর্থ নীতিবিরুদ্ধ আচরণ। ঘুষ গ্রহণ, তহবিল আত্মসাৎ, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার, ভেজাল মেশানো, কালোবাজারি, ওজনে কম দেওয়া—সবই দুর্নীতির অন্তর্ভুক্ত। এটি একদিকে আইনগত অপরাধ, অন্যদিকে নৈতিক অপরাধও। দুর্নীতির মূল বৈশিষ্ট্য হলো গোপনীয়তা ও স্বার্থকেন্দ্রিকতা।

দুর্নীতির কারণ: দুর্নীতির পেছনে বহু কারণ কাজ করে। দুর্বল প্রশাসনিক কাঠামো ও জবাবদিহিতার অভাব এর প্রধান কারণ। দারিদ্র্য ও বেকারত্ব অনেক মানুষকে অসৎ পথে ঠেলে দেয়। দীর্ঘসূত্রতা ও জটিল আইন-কানুন ঘুষকে উৎসাহিত করে। নৈতিক শিক্ষার অভাব, লোভ এবং রাজনৈতিক প্রভাবও দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়। শাস্তি নিশ্চিত না হলে দুর্নীতি আরও বিস্তার লাভ করে।

প্রশাসনিক ক্ষেত্রে দুর্নীতি: প্রশাসনে দুর্নীতি রাষ্ট্র পরিচালনাকে অকার্যকর করে তোলে। ফাইল আটকে রেখে ঘুষ দাবি করা একটি সাধারণ চিত্র। যোগ্যতার বদলে তদবির ও স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ-পদায়ন প্রশাসনিক দক্ষতা নষ্ট করে। এতে সাধারণ মানুষ হয়রানির শিকার হয় এবং প্রশাসনের প্রতি জনগণের আস্থা কমে যায়।

রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব: রাজনীতিতে দুর্নীতি গণতন্ত্রকে দুর্বল করে। নির্বাচনে কালো টাকার ব্যবহার রাজনৈতিক নৈতিকতাকে ধ্বংস করে দেয় এবং সৎ ও যোগ্য নেতৃত্বের বিকাশ বাধাগ্রস্ত হয়। অর্থনৈতিক উন্নয়নে দুর্নীতি গতি কমিয়ে দেয়। উন্নয়ন প্রকল্পে ব্যয় বাড়ে, কিন্তু গুণগত মান কমে যায়। বিদেশি বিনিয়োগকারীরা দুর্নীতিগ্রস্ত দেশে বিনিয়োগে অনাগ্রহী হন। রাষ্ট্রীয় সম্পদের অপচয়ে রাজস্ব ঘাটতি তৈরি হয় এবং অর্থনৈতিক বৈষম্য আরও তীব্র হয়।

সামাজিক ও নৈতিক অবক্ষয়: দুর্নীতি সমাজে নৈতিক অবক্ষয় ঘটায়। সততা ও পরিশ্রমের মূল্য কমে যায়, অসততাই হয়ে ওঠে সাফল্যের সহজ পথ। তরুণ সমাজ ভুল বার্তা পায় যে সৎ হয়ে টিকে থাকা কঠিন। সামাজিক ন্যায়বিচার ক্ষতিগ্রস্ত হয় এবং অপরাধপ্রবণতা বাড়ে।

দুর্নীতির প্রতিকার: দুর্নীতি দমনে শক্তিশালী আইন ও স্বাধীন প্রতিষ্ঠান অপরিহার্য। দুর্নীতি দমন কমিশনকে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। অপরাধীর শাস্তি দ্রুত ও নিশ্চিত করতে হবে এবং তদন্ত ও বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে হবে। প্রশাসনিক সংস্কার ও প্রযুক্তির ব্যবহারও জরুরি। সেবাকে ডিজিটাল করলে সরাসরি যোগাযোগ কমে, ঘুষের সুযোগও কমে। কর্মচারীদের ন্যায্য বেতন, প্রশিক্ষণ ও কর্মদক্ষতা মূল্যায়ন প্রয়োজন।

সামাজিক সচেতনতা ও নৈতিক শিক্ষা: কেবল আইন দিয়ে দুর্নীতি দমন সম্ভব নয়, সামাজিক সচেতনতাও দরকার। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক শিক্ষার চর্চা বাড়াতে হবে। গণমাধ্যমকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। নাগরিকদের প্রতিবাদ ও অংশগ্রহণ দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে।

উপসংহার: দুর্নীতি কোনো একক সমস্যার নাম নয়; এটি রাষ্ট্র, সমাজ ও নৈতিকতার সম্মিলিত সংকট। তাই এর প্রতিকারও হতে হবে বহুমাত্রিক—আইন, প্রশাসন, শিক্ষা ও সামাজিক সচেতনতার সমন্বয়ে। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোনো উদ্যোগই সফল হয় না। আমরা প্রত্যেকে যদি নিজ নিজ অবস্থান থেকে সততা ও দায়িত্ববোধের চর্চা করি, তবে দুর্নীতি কমানো সম্ভব। একটি সৎ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য দুর্নীতির বিরুদ্ধে লড়াই অনিবার্য।

০২

নিচের প্রশ্নগুলোর উত্তর দিন

ক
‘আমাদের সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজেয়’— এখানে ‘যুদ্ধে’ কোন কারকের উদাহরণ?
→ অধিকরণ কারক।
খ
‘বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র’— বাক্যটি শুদ্ধ করে লিখুন।
→ বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র।
গ
‘সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ উল্লেখ করে বাক্য রচনা করুন।
→ সাক্ষী গোপাল (নিষ্ক্রিয় দর্শক): সংসারে শুধু সাক্ষী গোপাল হয়ে বসে থাকলে কেবল ঠকতেই হয়।
ঘ
বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
→ মাইকেল মধুসূদন দত্ত।
ঙ
‘ঘাতক’ এর বিপরীত শব্দ কী?
→ পালক।
চ
কবি কাজী নজরুল ইসলাম রচিত ‘বিদ্রোহী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থে প্রকাশিত হয়?
→ অগ্নিবীণা।
ছ
‘শুধুমাত্র তুমি গেলেই হবে’— বাক্যটি শুদ্ধ করে লিখুন।
→ শুধু তুমি গেলেই হবে। (‘শুধু’ ও ‘মাত্র’ একই অর্থ প্রকাশ করে, তাই একসঙ্গে ব্যবহার অশুদ্ধ)
ইংরেজি অংশ
০৩

বাংলায় অনুবাদ করুন

Health is wealth. The sound condition of body means health. A good health is guarantee for happiness. A healthy day labourer also can enjoy a sound sleep at night with his entire satisfaction of mind. A healthy man is an asset to his family. On the other hand, a sick man is a liability to all.

স্বাস্থ্যই সম্পদ। শরীরের সুস্থ অবস্থাকেই স্বাস্থ্য বলে। ভালো স্বাস্থ্য সুখের নিশ্চয়তা দেয়। একজন স্বাস্থ্যবান দিনমজুরও পূর্ণ মানসিক তৃপ্তি নিয়ে রাতে ভালো ঘুম দিতে পারে। একজন স্বাস্থ্যবান মানুষ তার পরিবারের সম্পদ। অন্যদিকে একজন অসুস্থ মানুষ সবার জন্য বোঝাস্বরূপ।

০৪

Amplify any one of the following: (a) Stitch in time saves nine. OR (b) Industry is the key to success.

Amplify any one of the following: (a) Stitch in time saves nine. OR (b) Industry is the key to success.

Stitch in time saves nine

This proverb teaches us the value of doing a work at the right time. A small problem, if ignored, often grows into a bigger one that takes more time, effort and money to solve. Just as a single stitch can stop a tear from spreading, early attention can stop trouble from becoming serious. For example, repairing a small leak in the roof can save a house from major damage later. A student who studies a little every day does not have to suffer before the exam. In the same way, treating a minor illness early can save a patient from a dangerous disease. Delay, on the other hand, turns small matters into great burdens. Therefore, we should never put off today’s work till tomorrow. Acting at the right moment saves time, money and unnecessary hardship.

০৫

Read the text below and fill in the blanks from the box. Make grammatical change if necessary.

Box: modern, satisfied, utensil, counterparts, energy, full, traditional, vigour, separate, naive, assume, lack

In a (a) ____ society like ours little boys and girls are given (b) ____ sets of toys. While toys for boys include cars, guns or footballs, girls have to be (c) ____ with dolls or miniature cooking (d) ____. The underlying (e) ____ is that boys are active and full of (f) ____, but girls are (g) ____ and ____ (h) the intelligence or (i) ____ to match their male (j) ____.

অনুবাদ: আমাদের মতো প্রচলিত সমাজে বালক-বালিকাদের ভিন্ন ভিন্ন রকমের খেলনা দেওয়া হয়। বালকদের গাড়ি, পিস্তল বা ফুটবল কিনে দেওয়া হয়, আর বালিকাদের পুতুল বা ছোট আকারের রান্নার সরঞ্জাম নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। এর নিহিতার্থ হলো, বালকেরা কর্মঠ ও পূর্ণ শক্তিতে ভরপুর, আর বালিকারা সাদাসিধে, বুদ্ধি ও শক্তিতে ঘাটতি আছে বলে তারা ছেলেদের সমকক্ষ হতে পারে না।

উত্তর: (a) traditional, (b) separate, (c) satisfied, (d) utensils, (e) assumption, (f) vigour, (g) naive, (h) lack, (i) energy, (j) counterparts

০৬

Translate into English

বাংলা
English
শোনা কথায় বিশ্বাস করো না।
Don’t believe hearsay.
কুয়াশার কারণে আমরা বাইরে যেতে পারিনি।
We couldn’t go out due to fog.
আমার যদি পাখির মত ডানা থাকতো!
Had I the wings of a bird! (অথবা: I wish I had wings like a bird.)
সে এতো দুর্বল যে নড়াচড়া করতে পারে না।
He is too weak to move.
মানুষ মাত্রই ভুল করে।
To err is human.
গণিত অংশ
০৭

নিচের প্রশ্নগুলোর উত্তর দিন

ক
দুই অংকবিশিষ্ট কোন সংখ্যার সমষ্টি ১২ এবং সংখ্যাটির অংকদ্বয়ের গুণফল ৩২ হলে সংখ্যাটি কত?
ধরি, একক স্থানীয় অংক = x এবং দশক স্থানীয় অংক = y
∴ সংখ্যাটি = ১০y + x
প্রশ্নমতে, x + y = ১২ ........ (i)
এবং xy = ৩২ ........ (ii)
সূত্র: (x − y)² = (x + y)² − ৪xy
⇒ (x − y)² = (১২)² − ৪ × ৩২
⇒ (x − y)² = ১৪৪ − ১২৮ = ১৬
⇒ x − y = ৪ ...... (iii) [বর্গমূল নিয়ে; ধরি x > y]
(i) ও (iii) যোগ করে পাই, ২x = ১৬ ⇒ x = ৮
(ii) থেকে, y = ৩২৮ = ৪
যাচাই: x + y = ৮ + ৪ = ১২ ✓ এবং xy = ৮ × ৪ = ৩২ ✓
∴ সংখ্যাটি = ১০y + x = ১০ × ৪ + ৮ = ৪৮
মন্তব্য: x < y ধরলে সংখ্যাটি ৮৪ হয়, সেটিও শর্ত মেটায়। বইয়ে উত্তর ৪৮ দেওয়া আছে।
উত্তর: ৪৮
খ
সরল করুন: x²ab + (x + a)²a(a − b) − (x + b)²b(a − b)
সাধারণ হর = ab(a − b)
প্রদত্ত রাশি = x²(a − b) + b(x + a)² − a(x + b)²ab(a − b)
x²(a − b) = ax² − bx²
b(x + a)² = bx² + ২abx + a²b
a(x + b)² = ax² + ২abx + ab²
লব = ax² − bx² + bx² + ২abx + a²b − ax² − ২abx − ab²
= a²b − ab² = ab(a − b)
∴ রাশিটি = ab(a − b)ab(a − b) = ১
উত্তর: ১
গ
১০০ টাকায় ৪টি কমলা এবং ১২টি আপেল ক্রয় করা যায় অথবা ১০টি কমলা এবং ৫টি আপেল ক্রয় করা যায়। একটি কমলা এবং একটি আপেলের মূল্য নির্ণয় করুন।
ধরি, একটি কমলার মূল্য = x টাকা ও একটি আপেলের মূল্য = y টাকা
প্রশ্নমতে, ৪x + ১২y = ১০০ ........ (i)
১০x + ৫y = ১০০ ........ (ii)
(i) × ৫ − (ii) × ২ করে পাই,
২০x + ৬০y = ৫০০
২০x + ১০y = ২০০
বিয়োগ করে, ৫০y = ৩০০
⇒ y = ৩০০৫০ = ৬
y এর মান (i) নং এ বসিয়ে পাই, ৪x + ১২ × ৬ = ১০০
⇒ ৪x + ৭২ = ১০০
⇒ ৪x = ২৮
⇒ x = ৭
যাচাই: (ii) নং এ ১০ × ৭ + ৫ × ৬ = ৭০ + ৩০ = ১০০ ✓
অর্থাৎ একটি কমলার মূল্য ৭ টাকা এবং একটি আপেলের মূল্য ৬ টাকা
উত্তর: কমলা ৭ টাকা, আপেল ৬ টাকা
ঘ
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৩২ মিটার এবং প্রস্থ ২৪ মিটার। বাগানটির ভিতরে চারদিকে ২ মিটার একটি চওড়া রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?
আয়তাকার বাগানের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ = ৩২ × ২৪ = ৭৬৮ বর্গমিটার
রাস্তা বাগানের ভিতরে, দুই পাশে ২ মিটার করে, তাই দৈর্ঘ্য ও প্রস্থ কমবে ২ + ২ = ৪ মিটার করে
রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য = ৩২ − (২ + ২) = ২৮ মিটার
রাস্তা বাদে বাগানের প্রস্থ = ২৪ − (২ + ২) = ২০ মিটার
রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল = ২৮ × ২০ = ৫৬০ বর্গমিটার
∴ রাস্তার ক্ষেত্রফল = ৭৬৮ − ৫৬০ = ২০৮ বর্গমিটার
উত্তর: ২০৮ বর্গমিটার
সাধারণ জ্ঞান অংশ
০৮

সংক্ষেপে উত্তর দিন

ক
বাংলাদেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর কোনটি?
→ সন্দ্বীপ। উল্লেখ্য, দ্বিতীয় উপকূলীয় নদীবন্দর হলো হাতিয়া, নোয়াখালী।
খ
বাংলাদেশে সর্বশেষ গণভোট অনুষ্ঠিত হয় কত সালে?
→ বইয়ের তথ্য: স্বাধীনতার পর তিনবার গণভোট হয়— প্রথমটি ৩০ মে ১৯৭৭ (ঘোষণা ২২ এপ্রিল ১৯৭৭), দ্বিতীয়টি ১ মার্চ ১৯৮৫ এবং তৃতীয়টি ১৫ সেপ্টেম্বর ১৯৯১।
হালনাগাদ তথ্য: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে জুলাই সনদ বিষয়ে গণভোট অনুষ্ঠিত হয়েছে, তাই এটিই এখন সর্বশেষ।
গ
জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) এর মাধ্যমে কত ধরনের সেবা পাওয়া যাবে?
→ ২২ ধরনের।
ঘ
দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহল কোন জেলায় অবস্থিত?
→ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে ঘেঁষে এর অবস্থান।
ঙ
আয়তন অনুযায়ী বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি?
→ নারায়ণগঞ্জ, যার আয়তন ৬৮৪.৩৭ বর্গকিলোমিটার।
চ
কোন দেশকে ইউরোপের ককপিট বলা হয়?
→ বেলজিয়াম। ওয়াটার লু সহ অনেক যুদ্ধ বেলজিয়ামে সংঘটিত হওয়ায় একে ইউরোপের ককপিট (Cockpit) বলা হয়।
ছ
জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
→ সৈয়দ মাইনুল হোসেন।
এক নজরে স্মৃতিসৌধ: অবস্থান— ঢাকার সাভারে; আয়তন— ১০৯ একর জমির উপর; উচ্চতা— ৪৬.৫ মিটার বা ১৫০ ফুট; ফলক— ৭টি; ভিত্তি প্রস্তর স্থাপন— ১৬ ডিসেম্বর ১৯৭২ (স্থাপন করেন শেখ মুজিবুর রহমান); উদ্বোধন— ১৬ ডিসেম্বর ১৯৮২।
জ
বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কত?
→ ৫৪টি।
ঝ
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
→ সেন্টমার্টিন। কক্সবাজার জেলার টেকনাফ উপকূলের দক্ষিণে বঙ্গোপসাগরে এর অবস্থান।
ঞ
বাংলাদেশের প্রধান বিচারপতির নাম কী?
→ ২০২৫ সালের ২৮ ডিসেম্বর জুবায়ের রহমান চৌধুরীকে (২৬তম) প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
ট
বাংলাপিডিয়ার প্রকাশক কোন প্রতিষ্ঠান?
→ এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ। বাংলাপিডিয়া বাংলাদেশের প্রথম জাতীয় জ্ঞানকোষ। এটি বাংলা ও ইংরেজি দুই ভাষায় মুদ্রিত সংস্করণ, ইলেকট্রনিক সংস্করণ ও সিডি-রম আকারে পাওয়া যায়। প্রতি দুই বছর অন্তর হালনাগাদ করার পরিকল্পনা নিয়ে ২০০৩ সালের জানুয়ারিতে ১০ খণ্ডে এর প্রথম সংস্করণ প্রকাশিত হয়। ২০০৯ সালে দ্বিতীয় সংস্করণ প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছিল এবং ২০১২ সালে তা প্রকাশ করা হয়।
ঠ
বাংলাদেশের প্রথম ইকো পার্ক কোথায় অবস্থিত?
→ চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে বাংলাদেশের প্রথম ইকো পার্ক। প্রথম সাফারি পার্ক ‘ডুলাহাজারা সাফারি পার্ক’; এটি কক্সবাজারের চকোরিয়ায় অবস্থিত এবং ১৯ জানুয়ারি ২০০১ সালে উদ্বোধন করা হয়।
ড
আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি?
→ রাশিয়া।
ঢ
ব্যবিলনের শূন্য উদ্যান কোন সভ্যতার নিদর্শন?
→ ক্যালডীয় সভ্যতার।
ণ
পৃথিবীর কত লোক বাংলা ভাষায় কথা বলে?
→ প্রায় ৩০ কোটি।
ত
রোহিঙ্গা জনগোষ্ঠী মায়ানমারের কোন রাজ্যে বসবাস করে?
→ রাখাইন।
থ
বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
→ ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে।
দ
কনফুসিয়াস কোন দেশের দার্শনিক ছিলেন?
→ চীন।
ধ
বেরিং প্রণালি কোন দুই মহাদেশকে পৃথক করেছে?
→ এশিয়া ও আমেরিকা (উত্তর আমেরিকা)।
ন
UNESCO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
→ প্যারিস, ফ্রান্স।