লিখিত প্রশ্ন ব্যাংকনিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
হোম › ২০২৬ › অধিদপ্তর › গণগ্রন্থাগার অধিদপ্তর-২০২৬ (লাইব্রেরি এ্যাসিস্টেন্ট)

গণগ্রন্থাগার অধিদপ্তর-২০২৬: লাইব্রেরি এ্যাসিস্টেন্ট পদের প্রশ্ন ও সমাধান

সময়: ৯০ মিনিটপূর্ণমান: ৭০মোট প্রশ্ন: ১৯টি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬

গণগ্রন্থাগার অধিদপ্তরের লাইব্রেরি এ্যাসিস্টেন্ট পদের নিয়োগ পরীক্ষার (তারিখ: ২৪.০১.২০২৬) বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও গ্রন্থাগার বিজ্ঞান অংশের প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো।

বাংলা অংশ
০১

বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি ও কী কী?

উত্তর
পরাশ্রয়ী বর্ণ কয়টি ও কী কী?
→ পরাশ্রয়ী বর্ণ ৩টি: অনুস্বার (ং), বিসর্গ (ঃ) ও চন্দ্রবিন্দু (ঁ)। এগুলো নিজে স্বাধীনভাবে উচ্চারিত হয় না, অন্য বর্ণের আশ্রয়ে উচ্চারিত হয়।
০২

শুদ্ধ বানান লিখুন

অশুদ্ধ
শুদ্ধ
অহোরহ
অহরহ
পিপিলিকা
পিপীলিকা
দূরাবস্থা
দুরবস্থা
০৩

অর্থসহ বাক্য রচনা করুন

বাগধারা
অর্থ
বাক্য
আট কপালে
হতভাগ্য
লোকটা এতই আট কপালে যে যেখানেই হাত দেয়, সেখানেই লোকসান হয়।
উজানের কৈ
সহজলভ্য
এখন ফলের মৌসুম, বাজারে আম উজানের কৈ হয়ে গেছে।
পটের বিবি
সুসজ্জিত
সারাদিন সেজেগুজে পটের বিবি হয়ে বসে থাকলে সংসারের কাজ চলবে কীভাবে?
০৪

নিম্নোক্ত প্রশ্নগুলোর সঠিক উত্তর লিখুন

ক
‘সোনালী কাবিন’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
→ আল মাহমুদ।
খ
এন্টনি ফিরিঙ্গি কোন জাতীয় সাহিত্যের রচয়িতা?
→ কবিগান। উল্লেখ্য, এন্টনি ফিরিঙ্গি ছিলেন একজন কবিয়াল এবং পর্তুগিজ নাগরিক। তিনি একজন ভারতীয় বিধবাকে বিয়ে করেন এবং কবিগান গেয়ে জীবিকা নির্বাহ করতেন।
গ
‘কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে’— এর পূর্ববর্তী লাইনটি কী?
→ পূর্ববর্তী লাইনটি হলো “বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে”। (মাইকেল মধুসূদন দত্তের ‘কপোতাক্ষ নদ’ কবিতা)
০৫

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন

সমস্ত পদ
ব্যাসবাক্য ও সমাস
বিদ্যাধন
বিদ্যা রূপ ধন (রূপক কর্মধারয়)
রাজ্যপাল
রাজ্যের পাল (৬ষ্ঠী তৎপুরুষ)
অনাদর
ন আদর (নঞ্ তৎপুরুষ সমাস)
০৬

সমাজ গঠনে গ্রন্থাগারের গুরুত্ব লিখুন।

সমাজ গঠনে গ্রন্থাগারের গুরুত্ব লিখুন।

সমাজ গঠনে গ্রন্থাগারের গুরুত্ব

গ্রন্থাগার জ্ঞানের ভান্ডার। একটি সুন্দর, সচেতন ও শিক্ষিত সমাজ গড়ে তুলতে গ্রন্থাগার অপরিহার্য ভূমিকা রাখে। গ্রন্থাগারকে বলা হয় ‘জনগণের বিশ্ববিদ্যালয়’, কারণ ধনী-গরিব, ছোট-বড় সবাই এখানে বিনা খরচে জ্ঞান অর্জন করতে পারে।

শিক্ষার প্রসার: বই, পত্রিকা ও গবেষণাপত্রের মাধ্যমে গ্রন্থাগার সাধারণ মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়। এতে শিক্ষার হার বাড়ে এবং সমাজ জ্ঞানভিত্তিক হয়ে ওঠে।

পাঠাভ্যাস ও মননশীলতা: সুস্থ বিনোদনের পাশাপাশি গ্রন্থাগার মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলে। এতে চিন্তাশক্তি ও সৃজনশীলতা বিকশিত হয়।

সংস্কৃতি ও ইতিহাস সংরক্ষণ: মানব সভ্যতার যুগ-যুগান্তরের চিন্তা, ইতিহাস ও ঐতিহ্য গ্রন্থাগারে সংরক্ষিত থাকে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবান সম্পদ হিসেবে কাজ করে।

ডিজিটাল বৈষম্য হ্রাস: আধুনিক গ্রন্থাগারে ইন্টারনেট ও প্রযুক্তি ব্যবহারের সুযোগ থাকায় সবাই তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত হতে পারে।

সুনাগরিক তৈরি: গ্রন্থাগার সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে মানুষকে সমাজ ও রাষ্ট্র সম্পর্কে সচেতন করে এবং দায়িত্ববোধ জাগিয়ে তোলে।

গবেষণা ও উদ্ভাবন: গবেষক ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে গ্রন্থাগার নতুন উদ্ভাবন ও গবেষণায় সহায়তা করে।

একটি উন্নত জাতি গঠনে গ্রন্থাগারের কোনো বিকল্প নেই, কারণ এটি সমাজের সর্বস্তরের মানুষের জন্য অবারিত জ্ঞানের দুয়ার খুলে রাখে।

ইংরেজি অংশ
০৭

Fill in the gap with appropriate preposition

Sentence
Ans.
বাক্যের অর্থ
He deals ____ rice.
in
সে চাউলের ব্যবসা করে।
The poor are subject ____ hardship.
to
গরিবেরা অভাব-অনটনের বশীভূত।
Bangladesh is rich ____ natural gas.
in
বাংলাদেশ প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ।
০৮

Write down 5 sentences on ‘Book Fair’.

Write down 5 sentences on ‘Book Fair’.

Book Fair

A book fair is a place where many publishers display and sell their books at one spot. Every February, the Amar Ekushey Book Fair is held at Bangla Academy in Dhaka, and it is the biggest book fair of our country. Writers, readers and publishers meet there, and many new books are released during the fair. Visitors also enjoy food stalls, discussions and cultural programmes. A book fair encourages the habit of reading and makes us proud of our language and culture.

০৯

Change the voice

Active
Passive
বাক্যের অর্থ
He ran a race.
A race was run by him.
সে একটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল।
I will buy a shirt.
A shirt will be bought by me.
আমি একটি শার্ট কিনবো।
Do the sum.
Let the sum be done.
অঙ্কটি করা হোক।
১০

Correct the spelling

Incorrect
Correct
Desciplin
Discipline
Secratarite
Secretariat
Comitee
Committee
১১

Write Plural Number

Singular
Plural
Analysis
Analyses
Medium
Media
১২

Translate into English

বাংলা
English
চির উন্নত মম শির।
Head held high forever.
শের-ই-বাংলা এক কথার মানুষ ছিলেন।
Sher-e-Bangla was a man of word.
১৩

Change the gender of the following words

Masculine
Feminine
Horse
Mare
Lad
Lass
গণিত অংশ
১৪–১৬

গণিত সমাধান

১৪
একটি ছাগল ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরো ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য নির্ণয় করুন।
ধরি, ছাগলটির ক্রয়মূল্য = ১০০ টাকা
৮% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ − ৮ = ৯২ টাকা
৮% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ৮ = ১০৮ টাকা
বিক্রয়মূল্য বেশি = ১০৮ − ৯২ = ১৬ টাকা
∴ বিক্রয়মূল্য ১৬ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০১৬ টাকা
∴ বিক্রয়মূল্য ৮০০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ × ৮০০১৬ = ৫,০০০ টাকা
শর্টকাট: ব্যবধান = ৮% + ৮% = ১৬%
প্রশ্নমতে, ছাগলের দামের ১৬% = ৮০০ টাকা
∴ ছাগলের দামের ১০০% = ৮০০ × ১০০১৬ = ৫,০০০ টাকা
উত্তর: ৫,০০০ টাকা
১৫
১০ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ৪ : ১। ১০ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে ২ : ১। পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করুন।
ধরি, ১০ বছর পূর্বে পুত্রের বয়স ছিল x বছর
∴ ১০ বছর পূর্বে পিতার বয়স ছিল ৪x বছর
∴ বর্তমানে পুত্রের বয়স = (x + ১০) বছর এবং পিতার বয়স = (৪x + ১০) বছর
১০ বছর পরে পুত্রের বয়স = (x + ২০) বছর এবং পিতার বয়স = (৪x + ২০) বছর
প্রশ্নমতে, ৪x + ২০x + ২০ = ২১
⇒ ৪x + ২০ = ২(x + ২০)
⇒ ৪x + ২০ = ২x + ৪০
⇒ ৪x − ২x = ৪০ − ২০
⇒ ২x = ২০
⇒ x = ১০
∴ পিতার বর্তমান বয়স = ৪x + ১০ = ৪ × ১০ + ১০ = ৫০ বছর
∴ পুত্রের বর্তমান বয়স = x + ১০ = ১০ + ১০ = ২০ বছর
যাচাই: ১০ বছর আগে ৪০ ও ১০ (৪ : ১); ১০ বছর পরে ৬০ ও ৩০ (২ : ১) ✓
উত্তর: পিতার বয়স ৫০ বছর, পুত্রের বয়স ২০ বছর
১৬
৪x² − ২৩x + ৩৩ কে উৎপাদকে বিশ্লেষণ করুন।
৪ × ৩৩ = ১৩২; এমন দুটি সংখ্যা চাই যাদের গুণফল ১৩২ ও যোগফল ২৩; সংখ্যা দুটি ১২ ও ১১
৪x² − ২৩x + ৩৩
= ৪x² − ১২x − ১১x + ৩৩ [−২৩x কে −১২x ও −১১x এ ভেঙে]
= ৪x(x − ৩) − ১১(x − ৩)
= (x − ৩)(৪x − ১১)
উত্তর: (x − ৩)(৪x − ১১)
সাধারণ জ্ঞান অংশ
১৭

পূর্ণরূপ লিখুন

সংক্ষিপ্ত রূপ
পূর্ণরূপ
MARC
Machine-Readable Cataloging
AACR
Anglo-American Cataloguing Rules
LCC
Library of Congress Classification
ISBD
International Standard Bibliographic Description
SDI
Selective Dissemination of Information
১৮

গ্রন্থাগার বিজ্ঞানে নোটেশন কী? নোটেশনের গুণাবলি ব্যাখ্যা করুন।

গ্রন্থাগার বিজ্ঞানে নোটেশন কী? নোটেশনের গুণাবলি ব্যাখ্যা করুন।

নোটেশন (Notation)

গ্রন্থাগার বিজ্ঞানে নোটেশন হলো গ্রন্থ বা তথ্যের বিষয়বস্তু, শ্রেণিবিভাগ ও সংজ্ঞা নির্দেশ করার জন্য ব্যবহৃত সংকেত, প্রতীক, বর্ণ বা সংখ্যার একটি সুশৃঙ্খল পদ্ধতি। এটি একটি কৃত্রিম ভাষার মতো কাজ করে। এর সাহায্যে বইয়ের কল নম্বর তৈরি হয়, শেলফে বইয়ের সঠিক অবস্থান নির্দেশ করা যায় এবং একই বিষয়ের বই একসাথে সাজানো যায়।

নোটেশনের গুণাবলি: (১) সংক্ষিপ্ত ও সহজে মনে রাখার মতো হওয়া উচিত, যেন বইয়ের পৃষ্ঠদেশে লেখা যায়; (২) সরল ও বোধগম্য হওয়া দরকার; (৩) নতুন বিষয় সংযোজনের জন্য নমনীয়তা থাকতে হবে; (৪) সহজে উচ্চারণযোগ্য হওয়া উচিত, যাতে মানুষ সহজে বুঝতে ও মুখে বলতে পারে।

১৯

সাধারণ জ্ঞান

ক
সংবিধানের কোন অনুচ্ছেদে অধ্যাদেশ সম্পর্কে বলা হয়েছে?
→ ৯৩ অনুচ্ছেদে। রাষ্ট্রের জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি নিজের একক ক্ষমতাবলে যে আইন জারি করেন, তাকে অধ্যাদেশ (Ordinance) বলে। জাতীয় সংসদ ভেঙে গেলে অথবা সংসদ অধিবেশনে না থাকলে জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারির ক্ষমতা দেওয়া হয়েছে।
খ
পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কী?
→ নীল নদ।
গ
‘সবুজপত্র’ পত্রিকাটির সম্পাদক কে ছিলেন?
→ প্রমথ চৌধুরী।
ঘ
আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত?
→ জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (ICJ) বা আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর নেদারল্যান্ডসের ‘দ্য হেগ’-এ অবস্থিত।
ঙ
পাল তালপাতার পুঁথিচিত্র কোন যুগের নিদর্শন?
→ পাল যুগের।