লিখিত প্রশ্ন ব্যাংকনিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
হোম › ২০২৬ › অধিদপ্তর › সিভিল সার্জনের কার্যালয়, নোয়াখালী-২০২৬

সিভিল সার্জনের কার্যালয়, নোয়াখালী-২০২৬: স্বাস্থ্য সহকারী পদের প্রশ্ন ও সমাধান

সময়: ৯০ মিনিটপূর্ণমান: ৮০মোট প্রশ্ন: ২২টি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬

সিভিল সার্জনের কার্যালয়, নোয়াখালীর স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষার (তারিখ: ১০.০১.২০২৬) ইংরেজি, সাধারণ জ্ঞান, বাংলা ও গণিত অংশের প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো।

ইংরেজি অংশ
০১

Use the right form of verb

Sentence
Ans.
বাক্যের অর্থ
The kid has accidentally (cut) his finger.
cut
বাচ্চাটি দুর্ঘটনাবশত তার আঙুল কেটে ফেলেছে।
He has (deal) ____ with the problem in a professional manner.
dealt
সে সমস্যাটি পেশাদারিত্বের সাথে মোকাবিলা করেছে।
The chief guest has (lay) ____ the foundation of the project.
laid
প্রধান অতিথি প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
০২

Change the voice of the following sentences

Given sentence
Answer
বাক্যের অর্থ
Many people regard him a hero.
He is regarded as a hero by many people.
অনেক মানুষ তাকে একজন নায়ক হিসেবে গণ্য করে।
What does he want?
What is wanted by him?
সে কী চায়?
I know the boy.
The boy is known to me.
ছেলেটি আমার পরিচিত।
You will be eating rice.
Rice will be being eaten by you.
তুমি ভাত খেতে থাকবে।
০৩

Put the correct article

Sentence
Ans.
বাক্যের অর্থ
He is ____ best player in the team.
The
সে দলের মধ্যে সর্বোত্তম খেলোয়াড়।
____ UN has its headquarters in New York.
The
জাতিসংঘের প্রধান কার্যালয় নিউইয়র্কে অবস্থিত।
____ lot of people attended the ceremony.
A
অনেক মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
০৪

Mention the part of the speech of the underlined word

Sentence
Ans.
বাক্যের অর্থ
He walks fast.
Adverb
সে দ্রুত হাঁটে।
She is good at singing.
Noun
সে গানে পারদর্শী।
Smoking is injurious to health.
Adjective
ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
০৫

Write the correct preposition

Sentence
Ans.
বাক্যের অর্থ
They could not arrive ____ a conclusion after a lengthy debate.
at
দীর্ঘ বিতর্কের পর তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।
He seems to be incapable ____ solving the problem.
of
সে সমস্যাটি সমাধান করতে অক্ষম বলে মনে হয়।
Public servants must remain answerable ____ the people.
to
সরকারি কর্মচারীদের জনগণের কাছে জবাবদিহি থাকতে হয়।
০৬

Write a paragraph on the following topic

Importance of Expanded Program on Immunization (EPI) in Bangladesh.

Solution: The Expanded Programme on Immunization (EPI) plays a vital role in improving public health in Bangladesh. It protects children and mothers from life-threatening but preventable diseases such as tuberculosis, polio, measles, diphtheria, tetanus, and hepatitis B. By ensuring free and regular vaccination across urban and rural areas, EPI has significantly reduced infant and maternal mortality rates. The programme helps build herd immunity, which prevents the spread of infectious diseases in the community. EPI also lowers healthcare costs by reducing the need for long-term treatment and hospitalization. Through awareness campaigns and outreach services, it reaches even the most remote populations. Overall, EPI is essential for creating a healthier generation and supporting the sustainable development of Bangladesh.

০৭

Translate the following paragraph into English

বাংলাদেশের অর্থনীতিতে নারীদের অবদান অপরিসীম। তৈরি পোষাক কারখানাগুলোতে যেসব শ্রমিক কাজ করেন তাদের অধিকাংশই নারী। এই নারীদের শ্রমেই আমাদের বৈদেশিক মুদ্রার সিংহভাগ আসে। অপরদিকে গৃহস্থালিতে যেসব নারী কাজ করেন তাদের অবদান সমাজে এবং অর্থনীতিতে যথাযথ মূল্যায়ন হয় না।

Solution: The contribution of women to the economy of Bangladesh is immense. Most of the workers employed in the garment factories are women. It is through the labour of these women that a major portion of our foreign currency earnings comes. On the other hand, the contribution of women who work in household activities does not receive proper recognition in society and in the economy.

সাধারণ জ্ঞান অংশ
০৮

সাধারণ জ্ঞান

ক
আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি?
→ লুব্ধক।
খ
বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক কোথায় অবস্থিত?
→ প্রথম হাইটেক পার্ক কালিয়াকৈর, গাজীপুরে অবস্থিত।
গ
ইউক্রেনের রাজধানীর নাম কি?
→ কিয়েভ।
ঘ
জাতিসংঘের দাপ্তরিক ভাগ কয়টি?
→ ৬টি। এগুলো হলোঃ ০১. সাধারণ পরিষদ, ০২. নিরাপত্তা পরিষদ, ০৩. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ০৪. অছি পরিষদ, ০৫. আন্তর্জাতিক বিচার আদালত এবং ০৬. সচিবালয়।
ঙ
উদ্ভিদের পাতা হলুদ হয় কিসের অভাবে?
→ নাইট্রোজেনের অভাবে উদ্ভিদের ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে। ফলে পাতা হলুদ (পীত বর্ণ) হয়ে যায়। পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে ক্লোরোসিস বলে।
চ
রাশিয়া ও চীনের মধ্যকার সীমান্ত বরাবর প্রবাহিত নদীর নাম কি?
→ আমুর নদী। উল্লেখ্য, রাশিয়া, চায়না এবং উত্তর কোরিয়াকে বিভক্ত করেছে তুমেন (Tumen) নদী।
ছ
‘দি লাস্ট সাপার’ চিত্রটির চিত্রকর কে?
→ লিওনার্দো দ্য ভিঞ্চি সৃষ্টি করেছেন এক অনবদ্য চিত্রকর্ম দ্য লাস্ট সাপার।
জ
কোন কোষে নিউক্লিয়াস থাকে না?
→ লোহিত রক্তকণিকা।
ঝ
‘স্বোপার্জিত স্বাধীনতা’ ভাস্কর্যটির স্থপতি কে?
→ শামীম শিকদার স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যটির স্থপতি। ভাস্কর্যটি টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
ঞ
মৌলিক রঙ কি কি?
→ তিনটি মৌলিক রং হলোঃ লাল, নীল এবং সবুজ।
ট
সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি?
→ সুইস ফ্রাঙ্ক।
ঠ
ভেনিজুয়েলার রাজধানীর নাম কি?
→ ভেনিজুয়েলার রাজধানীর নাম কারাকাস।
ড
জেনেভা চুক্তিতে কোন কোন দেশ স্বাক্ষর করে?
→ ফ্রান্স ও ভিয়েতনাম।
ঢ
বাংলা ভাষার প্রথম বিদ্রোহী কবির নাম কি?
→ বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি ও বাংলা কাব্য সাহিত্যে আধুনিকতার জনক মাইকেল মধুসূদন দত্ত।
ণ
চিকুনগুনিয়া রোগটি কোন মশার মাধ্যমে ছড়ায়?
→ এডিস মশা।
বাংলা অংশ
০৯

বিপরীত শব্দ লিখুন

শব্দ
বিপরীত শব্দ
আকুঞ্চন
প্রসারণ
অগ্রজ
অনুজ
খাতক
মহাজন
১০

সন্ধি বিচ্ছেদ করুন

শব্দ
সন্ধি বিচ্ছেদ
নায়ক
নৈ + অক
সন্ধান
সম্ + ধান
তন্বী
তনু + ঈ
১১

বাগধারা (অর্থসহ বাক্য গঠন করুন)

বাগধারা
অর্থ
বাক্য
চোখ পাকানো
ক্রোধ দেখানো
আমার উপর চোখ পাকিয়ে লাভ নেই। আমি পুরোপুরি নির্দোষ।
কুয়োর ব্যাঙ
সংকীর্ণমনা লোক
তুমি তো কুয়োর ব্যাঙ, ঘর হতে আঙিনা বিদেশ।
ছ’কড়া ন’কড়া
সস্তা দর
এই বাজারে ছ’কড়া ন’কড়া মাল বিক্রি হচ্ছে, কেউ কিনছেনা।
১২

এক কথায় প্রকাশ করুন

বাক্য
এক কথায় প্রকাশ
যা ভাষায় প্রকাশ করা যায় না
অনির্বচনীয়
যার স্বামী বিদেশে থাকে
প্রোষিতভর্তৃকা
যার উপস্থিত বুদ্ধি রয়েছে
প্রত্যুৎপন্নমতি
১৩

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন

সমস্ত পদ
ব্যাসবাক্য ও সমাস
উপকথা
কথার সদৃশ (অব্যয়ীভাব সমাস)
মুখচন্দ্র
মুখ চন্দ্রের ন্যায় (উপমিত কর্মধারয় সমাস)
সস্ত্রীক
স্ত্রীর সঙ্গে বর্তমান (বহুব্রীহি সমাস)
১৪

বিভক্তিসহ কারক নির্ণয় করুন

বাক্য
কারক
সব ঝিনুকে মুক্তা পাওয়া যায় না।
অপাদানে ৭মী
সমিতিতে চাঁদা দাও।
সম্প্রদান কারকে ৭মী
সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কোথা?
কর্মকারকে শূন্য বিভক্তি
১৫ (ক)

বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কতটি ও কি কি?

বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ ১০টি।

বর্ণের নাম
স্বরবর্ণ
ব্যঞ্জনবর্ণ
সংখ্যা
মাত্রাহীন বর্ণ
৪টি যথাঃ এ, ঐ, ও, ঔ
৬টি যথাঃ ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ
১০টি
১৫ (খ)

সনেটের কয়টি অংশ? কি কি?

খ
সনেটের কয়টি অংশ? কি কি?
→ সনেটের দুটি অংশ থাকে। প্রথম আট চরণকে অষ্টক বলে, শেষ ছয় চরণকে ষটক বলে।
১৬

অনুচ্ছেদ লিখুনঃ বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনায় টেলিমেডিসিনের গুরুত্ব

অনুচ্ছেদ লিখুনঃ বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনায় টেলিমেডিসিনের গুরুত্ব।

Solution: বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনায় টেলিমেডিসিন একটি গুরুত্বপূর্ণ সংযোজন। দেশের গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে এখনো দক্ষ চিকিৎসকের অভাব রয়েছে, যেখানে টেলিমেডিসিন রোগী ও চিকিৎসকের মাঝে দূরত্ব কমিয়ে দিয়েছে। মোবাইল ফোন ও ইন্টারনেটের মাধ্যমে রোগীরা ঘরে বসেই চিকিৎসা পরামর্শ, রিপোর্ট বিশ্লেষণ ও ফলো-আপ সেবা পাচ্ছে। এতে সময়, খরচ ও ঝুঁকি কমে যাচ্ছে, বিশেষ করে জরুরি পরিস্থিতিতে। টেলিমেডিসিন স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য, দ্রুত ও কার্যকর করেছে। পাশাপাশি এটি স্বাস্থ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়িয়ে একটি আধুনিক ও সমন্বিত সেবা ব্যবস্থার ভিত্তি গড়ে তুলেছে।

গণিত অংশ
১৭

চিত্রসহ সংজ্ঞা লিখুন

ক
রম্বস
→ যে চতুর্ভুজের চারটি বাহুই সমান ও সমান্তরাল এবং কোণগুলোর একটিও সমকোণ নয় তাকে রম্বস বলে।
খ
ট্রাপিজিয়াম
→ দুইটি সমান্তরাল এবং অপর দুইটি অসমান্তরাল বাহু দ্বারা সীমাবদ্ধ চতুর্ভুজ ক্ষেত্রকে ট্রাপিজিয়াম বলে।
১৮–২২

গণিত সমাধান

১৮
যদি 3ˣ⁺² = ৮১ হয়, তবে x এর মান কত হবে?
Solution: দেওয়া আছে, 3ˣ⁺² = ৮১
⇒ 3ˣ⁺² = 3⁴
⇒ x + ২ = ৪
∴ x = ২
উত্তর: x = ২
১৯
পিতা ও দুই সন্তানের বয়সের গড় ৩০ বছর। দুই সন্তানের বয়সের গড় ২০ বছর হলে পিতার বয়স কত?
Solution: পিতা ও দুই সন্তানের বয়সের গড় ৩০ বছর
∴ পিতা ও দুই সন্তানের মোট বয়স = ৩০ × ৩ = ৯০ বছর
দুই সন্তানের বয়সের গড় ২০ বছর
∴ দুই সন্তানের মোট বয়স = ২০ × ২ = ৪০ বছর
∴ পিতার বয়স = ৯০ − ৪০ = ৫০ বছর
উত্তর: ৫০ বছর
২০
একটি গরু ১০% ক্ষতিতে বিক্রয় করা হল। বিক্রয় মূল্য ৭৫০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। গরুটির ক্রয়মূল্য কত?
Solution: ক্রয়মূল্য ১০০ টাকা হলে,
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ − ১০ = ৯০ টাকা
আবার, ৫% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ৫ = ১০৫ টাকা
∴ উভয় বিক্রয়মূল্যের পার্থক্য = ১০৫ − ৯০ = ১৫ টাকা
বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০১৫ টাকা
∴ বিক্রয়মূল্য ৭৫০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ × ৭৫০১৫ = ৫০০০ টাকা
উত্তর: ৫,০০০ টাকা
২১
৯,৮০০ টাকা ২ ঃ ৩ ঃ ৪ ঃ ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত হবে?
Solution: দেওয়া আছে, শেয়ারের অনুপাত = ২ : ৩ : ৪ : ৫
∴ অনুপাতগুলোর যোগফল = ২ + ৩ + ৪ + ৫ = ১৪
অতএব, সবচেয়ে বড় অংশের পরিমাণ হবে = ৯৮০০ এর ৫১৪ = ৩,৫০০ টাকা
এবং সবচেয়ে কম অংশের পরিমাণ হবে = ৯৮০০ এর ২১৪ = ১৪০০ টাকা
∴ পার্থক্য হবে = ৩,৫০০ − ১,৪০০ = ২,১০০ টাকা
উত্তর: ২,১০০ টাকা
২২
১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি?
Solution: মৌলিক সংখ্যা ৮টি। এগুলো হলোঃ ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭ এবং ১৯।
উত্তর: ৮টি