লিখিত প্রশ্ন ব্যাংকনিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
হোম › ২০২৬ › অধিদপ্তর › খাদ্য অধিদপ্তর-২০২৬

খাদ্য অধিদপ্তর-২০২৬: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও সমাধান

সময়: ৯০ মিনিটপূর্ণমান: ১০০মোট প্রশ্ন: ২১টি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬

খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার (তারিখ: ১০.০১.২০২৬) বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো।

বাংলা অংশ
০১

এক কথায় প্রকাশ করুন

বাক্য
এক কথায় প্রকাশ
যা দমন করা যায় না
অদম্য
সকলের জন্য হিতকর
সর্বজনীন
মৃতের মতো অবস্থায় যার
মুমূর্ষু
যে বিষয়ে বিতর্ক নেই
অবিসংবাদী
হাতির বাসস্থান
গজগৃহ
০২

বাগধারাগুলোর সঠিক অর্থ লিখুন

বাগধারা
অর্থ
বাক্য
অরণ্যে রোদন
নিষ্ফল আবেদন/ বৃথা চেষ্টা
মামুনের নিকট চাঁদা চাওয়া অরণ্যে রোদন মাত্র।
ইঁদুর কপালে
নিতান্তই মন্দ ভাগ্য
তোমার মত ইঁদুর কপালে লোক আমি দেখিনি।
খণ্ড প্রলয়
তুমুল কান্ড
সামান্য ঘটনা থেকে এমন খণ্ড প্রলয় হবে ভাবিনি।
শাপে বর
অনিষ্টে ইষ্ট লাভ
চাকরি চলে যাওয়ায় তার শাপে বর হয়েছে, ব্যবসায়ে দ্রুত উন্নতি হচ্ছে।
তামার বিষ
অর্থের কুপ্রভাব
তোমাকে তামার বিষে পেয়েছে, মানুষকে মানুষ মনে কর না।
০৩

কারক ও বিভক্তি নির্ণয় করুন

বাক্য
কারক
সমিতিতে চাঁদা দাও
সম্প্রদানে সপ্তমী
বাবাকে বড্ড ভয় পাই
অপাদানে দ্বিতীয়া
হৃদয় আমার নাচে রে আজিকে
অধিকরণে দ্বিতীয়া
ডাক্তার ডাক
কর্মে শূন্য
আলোতে অন্ধকার দূর হয়
করণে সপ্তমী
০৪

সন্ধি-বিচ্ছেদ করুন

শব্দ
সন্ধি বিচ্ছেদ
পরীক্ষা
পরি + ঈক্ষা
অভ্যুত্থান
অভি + উত্থান
ষোড়শ
ষট্ + দশ
অহর্নিশ
অহঃ + নিশা
তত্ত্ব
তদ + ত্ব
০৫–০৬

বাংলা সাহিত্য ও ব্যাকরণ

০৫ (ক)
‘A stitch in time saves nine’ এর বাংলায় অনুবাদ করুন।
→ সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়।
০৫ (খ)
‘সবুজপত্র’ পত্রিকার সম্পাদক কে?
→ প্রমথ চৌধুরী।
০৫ (গ)
‘পাছে লোকে কিছু বলে’ কবিতাটির রচয়িতা কে?
→ কামিনী রায়।
০৫ (ঘ)
‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
→ সুকান্ত ভট্টাচার্য।
০৫ (ঙ)
‘বাংলা গদ্যের জনক’ কাকে বলা হয়?
→ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
০৬ (ক)
‘আমদানি’ শব্দটি কোন ভাষার শব্দ?
→ ফারসি।
০৬ (খ)
‘প্রাচ্য’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
→ প্রতীচ্য/ পাশ্চাত্য।
০৬ (গ)
‘লাঠালাঠি’ কোন সমাস?
→ ব্যতিহার বহুব্রীহি।
০৬ (ঘ)
ণ-ত্ব বিধান কাকে বলে?
→ যে বিধি অনুসারে তৎসম শব্দে ‘ণ’ এর ব্যবহার হয় এবং অতৎসম শব্দে ‘ণ’ এর ব্যবহার না হয়ে ‘ন’ এর ব্যবহার হয়, তাকে ণ-ত্ব বিধান বলে।
০৬ (ঙ)
কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ আছে?
→ চর্যাপদ।
ইংরেজি অংশ
০৭

Write down the meaning of the following idioms and phrases

Idiom & Phrase
অর্থ
Sentence
A man of straw
তুচ্ছ লোক
Jamal is a man of straw.
Keep up with
বজায় রাখা
Wages are failing to keep up with inflation.
Bad blood
শত্রুতা
There has been bad blood between the two families for years.
Bottom line
গুরুত্বপূর্ণ বিষয়
Just tell me the bottom line to take a good decision.
Up and doing
কর্মঠ
You should be up and doing.
০৮

Fill in the blanks with appropriate prepositions

Sentence
Ans.
বাক্যের অর্থ
He craves ____ wealth.
for
সে সম্পদের জন্য লালায়িত।
He is lacking ____ courage.
in
তার সাহসের অভাব আছে।
Open ____ page 80.
at
৮০ নম্বর পৃষ্ঠা খুলুন।
He is indifferent ____ his study.
to
সে তার পড়াশোনার প্রতি উদাসীন।
He died ____ cholera.
of
সে কলেরায় মারা গেল।
০৯

Change the following sentence into indirect speech

Direct
Indirect
বাক্যের অর্থ
He said to me, ‘Did you help me’?
He asked me if I had helped him.
সে আমাকে বলেছিল, “তুমি কি আমাকে সাহায্য করেছিলে?”
Mitu said, ‘What a pity!’
Mitu exclaimed that it was a great pity.
মিতু বলেছিল, “কী দুঃখের বিষয়!”
He said, ‘Friends, Good-bye’
He bade his friends goodbye.
সে বলেছিল, “বন্ধুরা, বিদায়।”
Luna said, ‘Let’s go for a walk’
Luna proposed that they should go for a walk.
লুনা বলেছিল, “চলো হাঁটতে যাই।”
My grandfather said, ‘I will have a glass of milk at night’.
My grandfather said that he would have a glass of milk at night.
আমার দাদা বলল, “আমি রাতে এক গ্লাস দুধ পান করব।”
১০

Translate into English

বাংলা
English
অন্যের দোষ ধরা সহজ।
It is easy to find fault with others.
আমি যদি ডাক্তার হতাম!
If I were a doctor.
আমি পাঁচ বছর যাবৎ ঢাকা শহরে বাস করছি।
I have been living in Dhaka city for five years.
ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
Smoking is injurious to health.
ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না।
Look before you leap.
১১

Change the voice of the following sentences as indicated

Given sentence
Answer
বাক্যের অর্থ
He ran a race. (Passive)
A race was run by him.
সে প্রতিযোগিতায় দৌড়িয়েছিল।
Smoke fills the room. (Passive)
The room is filled with smoke.
কক্ষ ধোঁয়ায় ভরে গেছে।
Who killed the bird? (Passive)
By whom was the bird killed?
কে পাখিটিকে মেরেছিল?
Let the work be done. (Active)
Do the work.
কাজটি সম্পূর্ণ করো।
The house is being built. (Active)
They are building the house.
এই ঘরটি নির্মাণ করা হচ্ছে।
১২

Write the sentences with correct right form of verbs indicated in bracket

Given
Answer
বাক্যের অর্থ
What you (to do) last night?
What did you do last night?
গত রাতে তুমি কি করেছিলে?
I opened the door as soon as I (hear) the bell.
I opened the door as soon as I heard the bell.
আমি ঘণ্টা শুনা মাত্রই দরজাটি খুলেছিলাম।
He failed (keep) his promise.
He failed to keep his promise.
সে তার ওয়াদা রাখতে ব্যর্থ হয়েছে।
The weather (be) bad, we cannot go out.
The weather is bad, we cannot go out.
আবহাওয়া খারাপ হওয়ায়, আমরা বাইরে যেতে পারব না।
The exam (start) before I reached the hall.
The exam had started before I reached the hall.
আমি কেন্দ্রে পৌঁছানোর পূর্বেই পরীক্ষা শুরু হয়েছিল।
গণিত অংশ
১৩–১৭

গণিত সমাধান

১৩
একটি নৌকা স্থির পানিতে ঘণ্টায় ৬ কিলোমিটার যেতে পারে। স্রোতের প্রতিকূলে ঘণ্টায় ৬ কিলোমিটার যেতে নৌকাটির ৩ গুণ সময় লাগে। স্রোতের অনুকূলে ৫০ কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে?
Solution: দেওয়া আছে, নৌকার বেগ ৬ কিলোমিটার
স্রোতের অনুকূলে যেতে ১ ঘণ্টা সময় লাগলে প্রতিকূলে লাগে = ১ × ৩ = ৩ ঘণ্টা
অতএব, স্রোতের প্রতিকূলে বেগ = ৬৩ = ২ কিলোমিটার
প্রশ্নমতে, নৌকার বেগ − স্রোতের বেগ = ২
⇒ স্রোতের বেগ = নৌকার বেগ − ২
⇒ স্রোতের বেগ = ৬ − ২ = ৪ কিলোমিটার
∴ স্রোতের অনুকূলে নৌকার বেগ = নৌকার বেগ + স্রোতের বেগ = ৬ + ৪ = ১০ কিলোমিটার
∴ স্রোতের অনুকূলে ৫০ কিলোমিটার যেতে সময় লাগবে = ৫০১০ = ৫ ঘণ্টা
উত্তর: ৫ ঘণ্টা
১৪
বার্ষিক শতকরা ৮ টাকা মুনাফায় ৬২,৫০০ টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করুন।
Solution: চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে আমরা জানি, চক্রবৃদ্ধি মূলধন C = p(১ + r১০০)ⁿ
[এখানে, C = চক্রবৃদ্ধি মূলধন; p = মূলধন; r = সুদের হার; n = বছর]
= ৬২,৫০০(১ + ৮১০০)³ = ৬২,৫০০(১ + ২২৫)³
= ৬২,৫০০(২৭২৫)³ = ৬২৫০০ × ২৭ × ২৭ × ২৭২৫ × ২৫ × ২৫
= ৭৮,৭৩২ টাকা
উত্তর: ৭৮,৭৩২ টাকা
১৫
x³ − ৬x² + ১১x − ৬ উৎপাদকে বিশ্লেষণ করুন।
Solution: দেওয়া আছে, x³ − ৬x² + ১১x − ৬
= x³ − x² − ৫x² + ৫x + ৬x − ৬
= x²(x − ১) − ৫x(x − ১) + ৬(x − ১)
= (x − ১)(x² − ৫x + ৬)
= (x − ১)(x² − ৩x − ২x + ৬)
= (x − ১)[x(x − ৩) − ২(x − ৩)]
= (x − ১)(x − ৩)(x − ২)
= (x − ১)(x − ২)(x − ৩)
উত্তর: (x − ১)(x − ২)(x − ৩)
১৬
x⁴ + ২x² + ১ = ৫x² হলে (x + ১x) = কত?
Solution: দেওয়া আছে, x⁴ + ২x² + ১ = ৫x²
⇒ x⁴ + ২x² + ১x² = ৫
⇒ (x² + ১)²x² = ৫
⇒ (x² + ১x)2 = ৫
⇒ (x + ১x)² = ৫
∴ x + ১x = √৫
উত্তর: √৫
১৭
১ + ৫ + ৯ + ………… + ৮১ = কত?
Solution: দেওয়া আছে, ১ + ৫ + ৯ + …… + ৮১ = ?
এখানে ১ম পদ, a = ১; সাধারণ অন্তর d = ৫ − ১ = ৪
ধরি, ধারাটির n তম পদ ৮১
প্রশ্নমতে, a + (n − ১)d = ৮১
⇒ ১ + (n − ১)৪ = ৮১
⇒ ৪n − ৪ = ৮১ − ১
⇒ ৪n = ৮০ + ৪ = ৮৪
∴ n = ৮৪৪ = ২১
আমরা জানি, n তম পদের সমষ্টি = n২{২a + (n − ১)d}
= ২১২{(২ × ১) + (২১ − ১)৪}
= ২১২ (২ + ৮০)
= ২১২ × ৮২
= ২১ × ৪১
= ৮৬১
উত্তর: ৮৬১
সাধারণ জ্ঞান অংশ
১৮–২১

সাধারণ জ্ঞান

১৮ (ক)
সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে?
→ ভূমধ্যসাগর ও লোহিত সাগর।
১৮ (খ)
বিশ্ব খাদ্য দিবস কোন তারিখে পালন করা হয়?
→ ১৬ অক্টোবর।
১৮ (গ)
Internet এর জনক কে?
→ Vinton Gray Cerf
১৮ (ঘ)
কম্পিউটার ভাইরাস কি?
→ ক্ষতিকারক প্রোগ্রাম।
১৮ (ঙ)
ওজোনস্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত?
→ স্ট্রাটোমণ্ডল।
১৮ (চ)
“আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে?” এর রচয়িতা কে?
→ কাজী নজরুল ইসলাম।
১৮ (ছ)
আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালন করা হয়?
→ ৮ মার্চ।
১৮ (জ)
চ্যাট জিপিটির উদ্ভাবক কে?
→ স্যাম অল্টম্যান।
১৮ (ঝ)
পেনিসিলিন কি?
→ এক ধরনের এন্টিবায়োটিক।
১৮ (ঞ)
কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়?
→ ফিনল্যান্ড।
১৮ (ট)
হিমালয়ের কন্যা বলা হয় কোন জেলাকে?
→ পঞ্চগড়।
১৮ (ঠ)
হালদা ভ্যালী কোন জেলায় অবস্থিত?
→ খাগড়াছড়ি।
১৮ (ড)
বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
→ ওয়াশিংটন ডিসি।
১৯
সুষম খাদ্যের উপাদান কয়টি ও কি কি?
→ ৬টি। শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি।
২০
BIMSTEC এর পূর্ণরূপ কী?
→ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
২১
২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কয়টি ও কী কী?
→ ৩টি (যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো)।