জব Writtenনিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
হোম › ২০২৬ › বিভাগ › জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম-২০২৬ (অফিস সহায়ক)

জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম-২০২৬: অফিস সহায়ক পদের প্রশ্ন ও সমাধান

সময়: ৬০ মিনিটপূর্ণমান: ৪০মোট প্রশ্ন: ১৯টি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬

জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রামের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার (তারিখ: ২৮.০২.২০২৬) সাধারণ জ্ঞান ও জেলা পরিচিতি, বাংলা, ইংরেজি ও গণিত অংশের প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো।

সাধারণ জ্ঞান অংশ
০১–০৮

সাধারণ জ্ঞান ও জেলা পরিচিতি

০১
তিনটি ফলের নাম লিখুন যেগুলো শ্রীমঙ্গলে চাষ হয় না।
→ আপেল, নারিকেল এবং তরমুজ।
০২
তিনটি পাখির নাম লিখুন যেগুলো মৃত জীবদেহ খায়।
→ শকুন, চিল এবং কাক।
০৩
কুড়িগ্রাম জেলা কী জন্য বিখ্যাত?
→ কুড়িগ্রাম জেলা মূলত কৃষি (পাট, ধান, তামাক), অসংখ্য নদ-নদী, চরাঞ্চল এবং ঐতিহাসিক বীরপ্রতীক তারামন বিবির জন্য বিখ্যাত। এছাড়া, এটি বীর মুক্তিযোদ্ধা ও কবি সৈয়দ শামসুল হকের জন্মস্থান হিসেবে পরিচিত। এই জেলা চিলমারী বন্দর, ধরলা নদী ও নানা ঐতিহাসিক পুরাকীর্তির জন্য পরিচিত, যদিও এটি বন্যার জন্যও সুপরিচিত।
০৪
অফিস সহায়কের প্রধান কাজগুলো কী কী?
→ অফিস সহায়ক অর্থ অফিসের কাজে সহায়তা করা অর্থাৎ অফিসের কাজকর্ম যেগুলো রয়েছে সেগুলোর সহায়তা। অফিসের আসবাবপত্র এবং রেকর্ডসমূহ সুন্দরভাবে বিন্যাস সাধন করা। পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। অফিসের ফাইল এবং কাগজপত্র নির্দেশক্রমে একস্থানে হতে অন্যস্থানে নিয়ে যাওয়া ইত্যাদি।
০৫
কুড়িগ্রাম জেলায় মোট উপজেলার সংখ্যা কতটি?
→ কুড়িগ্রাম জেলায় মোট উপজেলার সংখ্যা ৯টি। এই উপজেলাগুলো হলোঃ কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, ফুলবাড়ী, রাজারহাট, উলিপুর, চিলমারী, রৌমারী এবং চর রাজিবপুর।
০৬
রংপুর বিভাগে মোট কতটি জেলা রয়েছে?
→ রংপুর বিভাগে মোট ৮টি জেলা রয়েছে। ২০১০ সালের ২৫ জানুয়ারি প্রতিষ্ঠিত এই বিভাগে ৫৮টি উপজেলা এবং ১টি সিটি কর্পোরেশন রয়েছে।
০৭
রামসাগর দিঘি কোথায় অবস্থিত?
→ রামসাগর দিনাজপুর জেলার তাজপুর গ্রামে অবস্থিত মানবসৃষ্ট একটি দীঘি।
০৮
বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
→ ১০ ঃ ৬ অথবা ৫ ঃ ৩।
বাংলা অংশ
০৯

সন্ধি বিচ্ছেদ করুনঃ

শব্দ
সন্ধি বিচ্ছেদ
ইত্যাদি
ইতি + আদি
বিদ্যালয়
বিদ্যা + আলয়
১০

কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ

বাক্য
কারক
ভিক্ষুককে ভিক্ষা দাও।
সম্প্রদানে ৪র্থী
ছেলেরা বই পড়ে।
কর্মে শূন্য
১১

বাক্য রচনা করুনঃ

বাগধারা
অর্থ
বাক্য
রাঘব বোয়াল
সর্বগ্রাসী ক্ষমতাসীন ব্যক্তি
সমাজের রাঘব বোয়ালরাই সব লুটে খায়।
আষাঢ়ে গল্প
আজগুবি গল্প
তুষারের কথা বেশির ভাগই বিশ্বাস করা যায় না তার কথার বেশির ভাগই আষাঢ়ে গল্প।
১২

এক কথায় প্রকাশঃ

বাক্য
এক কথায় প্রকাশ
অহংকার নাই যার
নিরহংকার
জলে ও স্থলে চড়ে যে
উভচর
১৩–১৪

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১৩
‘পল্লি কবির’ নাম লিখুন?
→ জসীমউদ্দীন।
১৪
‘আমাদের ছোট নদী’ কবিতাটি কে লিখেছেন?
→ রবীন্দ্রনাথ ঠাকুর।
ইংরেজি অংশ
১৫

ইংরেজিতে অনুবাদ করুনঃ

বাংলা
English
a) আমার নাম করিম।
My name is Karim.
b) আমি ৫ম শ্রেণিতে পড়ি।
I read in class five.
c) আমার একটি গাভী আছে।
I have a cow.
d) গাভীটি দুধ দেয়।
The cow gives milk.
e) দুধ একটি আদর্শ খাদ্য।
Milk is an ideal food.
১৬

বাংলায় অনুবাদ করুনঃ

English
বাক্যের অর্থ
a) Go home.
বাড়ি যাও।
b) Do it.
ইহা কর।
c) Unity is the strength.
একতাই বল।
d) Never tell a lie.
কখনো মিথ্যা বলিও না।
e) Exercise is good for health.
ব্যায়াম স্বাস্থ্যের জন্য ভালো।
গণিত অংশ
১৭–১৯

গণিত সমাধান

১৭
২৫০ টাকার ২০% কত টাকা?
২৫০ টাকার ২০%
= ২৫০ × ২০১০০ = ৫০ টাকা
উত্তর: ৫০ টাকা
১৮
a + b = ৮০ এবং a − b = ৪০ হলে a ও b এর মান কত?
দেওয়া আছে, a + b = ৮০ ............. (i)
এবং a − b = ৪০ ................................. (ii)
সমীকরণ (i) এবং (ii) যোগ করে পাই,
a + b = ৮০
a − b = ৪০
২a = ১২০
∴ a = ৬০
সমীকরণ (i) হতে (ii) বিয়োগ করে পাই,
a + b = ৮০
a − b = ৪০
২b = ৪০
∴ b = ২০
∴ a এবং b এর মান যথাক্রমে ৬০ এবং ২০।
উত্তর: a = ৬০, b = ২০
১৯
৩০, ১০, ১৯, ৫.২৫ সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে লিখুন।
সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই = ৫.২৫, ১০, ১৯ এবং ৩০।
উত্তর: ৫.২৫, ১০, ১৯, ৩০