জব Writtenনিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
হোম › ২০২৬ › অধিদপ্তর › প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়, শিল্প মন্ত্রণালয়-২০২৬ (অফিস সহায়ক)

প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়, শিল্প মন্ত্রণালয়-২০২৬: অফিস সহায়ক পদের প্রশ্ন ও সমাধান

সময়: ৬০ মিনিটপূর্ণমান: ৭০মোট প্রশ্ন: ১৩টি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬

প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়, শিল্প মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার (তারিখ: ০৬.০৩.২০২৬) বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো।

বাংলা অংশ
০১

সুন্দর কর্মপরিবেশ সৃজনে ‘অফিস সহায়ক’ পদের ভূমিকা বিষয়ে দশ বাক্যের একটি অনুচ্ছেদ লিখুন।

সুন্দর কর্মপরিবেশ সৃজনে ‘অফিস সহায়ক’ পদের ভূমিকা বিষয়ে দশ বাক্যের একটি অনুচ্ছেদ লিখুন।

উর্ধ্বতন কর্মকর্তাদের কাজে প্রয়োজনীয় সহযোগিতা করাই অফিস সহায়কের প্রধান কাজ। পদবি দেখেই বুঝা যায় যে, অফিস সহায়কের কাজ হলো অফিসের কাজে সহযোগিতা করা। অফিস সহায়কের কিছু কাজের তালিকা নিম্নরূপঃ

০১. অফিসের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা।
০২. নির্দেশক্রমে অফিসের ফাইলপত্র অন্যত্র স্থানান্তর করা।
০৩. অফিসের হালকা জিনিসপত্র একস্থান হতে অন্যত্র বহন বা স্থানান্তর করা।
০৪. গুরুত্বপূর্ণ ফাইল সমূহ গোপনীয়তা বজায় রেখে বাক্স বন্দি করে এক অফিস থেকে অন্য অফিসে স্থানান্তর করা।
০৫. নাস্তা ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য চাহিদা অনুযায়ী সরবরাহ করা।
০৬. অফিস সহায়ক স্ব স্ব শাখা ও কর্মকর্তার নির্দেশিত কাজ করবেন।

০২

এক কথায় প্রকাশঃ

বাক্য
এক কথায় প্রকাশ
অক্ষির সমীপে
সমক্ষ
যা খুব শীতল বা উষ্ণ নয়
নাতিশীতোষ্ণ
শুকনো পাতার শব্দ
মর্মর
যা বলা হয়েছে
উক্ত
একই গুরুর শিষ্য যারা
সতীর্থ
০৩

শুদ্ধ বানান লিখুনঃ

অশুদ্ধ
শুদ্ধ
দুরাবস্থা
দুরবস্থা
গীতাঞ্জলী
গীতাঞ্জলি
নিশিথীনি
নিশীথিনী
ব্যাতিত
ব্যতীত
নিরহংকারী
নিরহংকার
০৪

সন্ধি বিচ্ছেদ করুনঃ

শব্দ
সন্ধি বিচ্ছেদ
ভাবুক
ভৌ + উক
উদ্ধার
উৎ + হার
কান্না
√কাঁদ্ + না
প্রতিচ্ছবি
প্রতি + ছবি
ইতোমধ্যে
ইতঃ + মধ্যে
ইংরেজি অংশ
০৫

Write five sentences about “Book Fair”.

Write five sentences about “Book Fair”.

Now-a-days a book fair is very popular in big cities and towns. It creates a sense of interest in books among the book lovers. In a book fair many book stalls are set up with colourful things. Many kinds of books such as fictions, dramas, novels, story books, children books, text books, reference books are displayed for sale. Food and drink stalls are also set up. Seminars and cultural programmes are sometimes held. A book fair becomes a gathering place for both writers and readers. It is an opportunity for the readers to meet the writers physically. The biggest book fair in our country is Ekushey Boi Mela which is a month long book fair. It is books which help us to widen our outlook and knowledge. In this sense a book fair plays an important role in our life.

০৬

Make sentences with meaning

Idiom & Phrase
Meaning
Sentence
All in all
সর্বেসর্বা
Now-a-days, no one is all in all.
At best
সর্বোচ্চ হলে/ ভালো হলে
At best, he might score 60 marks.
By hook or by crook
যেকোনো সম্ভাব্য উপায়ে
You must do this work by hook or by crook.
Red letter day
স্মরণীয় দিন
30th December is a red letter day in my life.
ABC
প্রাথমিক জ্ঞান
A doctor should know the ABC of surgery.
০৭

Fill in the gaps with appropriate prepositions

Sentence
Ans.
বাক্যের অর্থ
a) He is proved ____ his success.
by
সে তার সফলতার মাধ্যমে প্রমাণিত হয়েছে।
b) Rupa is interested ____ music.
in
রুপা সংগীতের প্রতি আগ্রহী।
c) He is afraid ____ water.
of
সে পানিকে ভয় পায়।
d) He depends ____ you.
on
সে তোমার উপর নির্ভরশীল।
e) He is fond ____ music.
of
সে সংগীত পছন্দ করে।
০৮

Translate into English

বাংলা
English
a) আমার একটি সাদা জামা আছে।
I have a white shirt.
b) ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না
Look before you leap.
c) জসিম কাজটি শেষ করেছে।
Jashim has completed the work.
d) মুক্তা স্কুলে যায়।
Mukta goes to school.
e) আজ অফিস বন্ধ।
The office is closed today.
গণিত অংশ
০৯–১১

গণিত সমাধান

০৯
পিতা পুত্রের বয়সের অনুপাত ১১ ঃ ৪। পুত্রের বয়স ১৬ বছর হলে পিতার বয়স কত?
মনে করি, পিতার বর্তমান বয়স ১১x বছর
এবং পুত্রের বর্তমান বয়স ৪x বছর
প্রশ্নমতে, ৪x = ১৬ বছর
∴ x = ১৬৪ = ৪ বছর
∴ পুত্রের বয়স ৪x = ৪ × ৪ = ১৬ বছর
∴ পিতার বয়স = ১১x = ১১ × ৪ = ৪৪ বছর
উত্তর: ৪৪ বছর
১০
একজন দোকানদার একটি ঘড়ি ক্রয় করে ৯৯০ টাকায় বিক্রয় করলে ১০% ক্ষতি হয়। দোকানদার ঘড়িটি কত টাকায় ক্রয় করেছিল।
১০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ৯৯০ টাকা হলে ক্রয়মূল্য
= ১০০ × ৯৯০৯০ = ১,১০০ টাকা
উত্তর: ১,১০০ টাকা
১১
১০টি সংখ্যার যোগফল ৪৬২। এদের প্রথম ৪টির গড় ৫২ এবং শেষ ৫টির গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?
প্রথম ৪টি সংখ্যার যোগফল = ৪ × ৫২ = ২০৮
শেষের ৫টি সংখ্যার যোগফল = ৫ × ৩৮ = ১৯০
∴ ৯টি সংখ্যার যোগফল = ২০৮ + ১৯০ = ৩৯৮
∴ ৫ম সংখ্যাটি = ৪৬২ − ৩৯৮ = ৬৪
উত্তর: ৬৪
১২

মান নির্ণয় করুনঃ

ক
x + ১x = ১ হলে x³ + ১x³ এর মান কত?
x³ + ১x³ = (x + ১x)³ − ৩ × x × ১x (x + ১x)
= (১)³ − ৩ × ১
= −২
উত্তর: −২
খ
a − {a − (a + ১)} = কত?
দেওয়া আছে, a − {a − (a + ১)}
= a − {a − a − ১}
= a − {−১}
= a + ১
উত্তর: a + ১
সাধারণ জ্ঞান অংশ
১৩

সংক্ষেপে উত্তর দিনঃ

ক
বাংলাদেশের সংবিধানে কতটি অধ্যায় রয়েছে?
→ বাংলাদেশের সংবিধানে ১১টি অধ্যায় রয়েছে।
খ
বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ অর্জিত হয় কোন খাত থেকে?
→ তৈরি পোশাক।
গ
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
→ বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য।
ঘ
‘স্ট্যাচু অব পিস’ কোথায় অবস্থিত?
→ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে জাপানি দূতাবাসের সামনে ‘স্ট্যাচু অব পিস’ অবস্থিত। উল্লেখ্য, জাপানের নাগাসাকি শহরের পিস পার্কে ‘পিস স্ট্যাচু’ অবস্থিত।
ঙ
আয়তনে বিশ্বের সর্ববৃহৎ দেশ কোনটি?
→ রাশিয়া।
চ
ইরানের মুদ্রার নাম কী?
→ ইরানের মুদ্রার নাম রিয়াল।
ছ
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কী?
→ ভূমিকম্প মাপার যন্ত্র হলো সিসমোগ্রাফ।
জ
বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয় কবে?
→ ১-২২ জুলাই ১৯৪৪ সালে ব্রেটন উডস সম্মেলন অনুষ্ঠিত হয় এবং ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়।
ঝ
বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি?
→ বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম সাহারা মরুভূমি যা আফ্রিকা মহাদেশে অবস্থিত।
ঞ
কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
→ ভিটামিন ‘এ’ এর অভাবে রাতকানা রোগ হয়।