বিভাগীয় নির্বাচনি বোর্ড, চট্টগ্রাম-২০২৬: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও সমাধান (০৬.০৩.২০২৬)
বিভাগীয় নির্বাচনি বোর্ড, চট্টগ্রামের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার (তারিখ: ০৬.০৩.২০২৬) বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও কম্পিউটার অংশের প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো।
শব্দগুলোর শুদ্ধরূপ লিখুনঃ
সন্ধি বিচ্ছেদ করুনঃ
রচয়িতার নাম লিখুনঃ
এক কথায় প্রকাশ করুনঃ
ভাব-সম্প্রসারণ করুনঃ কর্ম যাহার নাহি কলঙ্ক, জন্ম যেমন হোক পূণ্য তাদের চরণ পরশে ধন্য এ নরলোক।
কর্ম যাহার নাহি কলঙ্ক, জন্ম যেমন হোক
পূণ্য তাদের চরণ পরশে ধন্য এ নরলোক।
মূলভাবঃ মানুষের প্রকৃত মর্যাদা তার জন্ম বা বংশের উপর নির্ভর করে না; বরং তার কর্মই তাকে মহৎ বা নীচ করে তোলে। সমাজে অনেক সময় মানুষের মূল্যায়ন তার পারিবারিক পরিচয়, ধন-সম্পদ বা সামাজিক অবস্থান দেখে করা হয়। কিন্তু বাস্তবে যাদের কর্ম নিষ্কলঙ্ক, সৎ এবং মানবকল্যাণে নিবেদিত, তারাই প্রকৃত অর্থে শ্রেষ্ঠ মানুষ। তাদের চরিত্র, সততা এবং মানবতার জন্য তারা সকলের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করে। এমন মানুষদের উপস্থিতি সমাজকে আলোকিত করে এবং মানবজীবনকে কল্যাণময় করে তোলে। তাই মানুষের জন্ম কোথায় বা কেমন পরিবারে হয়েছে তা গুরুত্বপূর্ণ নয়; গুরুত্বপূর্ণ হলো তার সৎ ও কলঙ্কমুক্ত কর্ম।
সম্প্রসারিত ভাবঃ মানুষের শ্রেষ্ঠত্ব নির্ধারণের প্রধান মানদণ্ড হলো তার কর্ম। জন্ম, বংশ বা সামাজিক অবস্থান কখনোই মানুষের প্রকৃত মূল্য নির্ধারণ করতে পারে না। পৃথিবীতে অনেক মহান ব্যক্তির জন্ম সাধারণ বা দরিদ্র পরিবারে হলেও তাদের মহান কর্মের জন্য তারা ইতিহাসে অমর হয়ে আছেন। অপরদিকে অনেক উচ্চবংশে জন্ম নেওয়া মানুষও অসৎ ও অন্যায় কাজের মাধ্যমে সমাজে ঘৃণিত হয়ে পড়ে। তাই মানুষের প্রকৃত পরিচয় তার কর্মের মধ্যেই নিহিত।
যে ব্যক্তি সৎ, ন্যায়পরায়ণ এবং মানবকল্যাণে নিবেদিত, সে সমাজে সম্মান ও মর্যাদা লাভ করে। তার কর্মে কোনো কলঙ্ক থাকে না, তাই মানুষ তাকে শ্রদ্ধা করে এবং তার সংস্পর্শে এসে অনুপ্রাণিত হয়। এ ধরনের মানুষের আদর্শ সমাজকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায় এবং মানুষের মধ্যে নৈতিকতা ও মানবিকতার চেতনা জাগিয়ে তোলে। তাদের জীবন অন্যদের জন্য অনুসরণীয় হয়ে ওঠে।
অন্যদিকে, যে ব্যক্তি অসৎ কাজ করে বা অন্যায় পথে চলে, তার জন্ম যত উচ্চ বংশেই হোক না কেন, সে কখনো প্রকৃত সম্মান পায় না। কারণ মানুষের মর্যাদা তার কর্মেই প্রকাশ পায়। সুতরাং বলা যায়, কলঙ্কমুক্ত সৎকর্মই মানুষের প্রকৃত গৌরব এবং এমন মানুষদের পদচারণায়ই পৃথিবী ধন্য হয়।
বাগধারা (অর্থসহ বাক্য গঠন করুন)ঃ
Use appropriate prepositions
Write a paragraph on any one of the following topics: (a) Work Ethics (b) Artificial Intelligence
Write a paragraph on any one of the following topics:
a) Work Ethics
b) Artificial Intelligence
a) Work Ethics
Work ethics refers to a set of moral principles and values that guide a person’s behavior in the workplace. It involves honesty, responsibility, dedication, discipline, and respect for others. A person with strong work ethics always tries to perform his or her duties sincerely and efficiently. Such individuals are punctual, hardworking, and committed to their responsibilities. They understand the importance of time and avoid laziness or negligence in their tasks. Work ethics also includes maintaining honesty and fairness in all professional activities. Employees who follow strong ethical values do not cheat, lie, or take unfair advantage of others. Instead, they work with integrity and transparency. Good work ethics help build trust between employers, employees, and clients. It also creates a positive working environment where everyone feels respected and motivated. In modern organizations, work ethics is considered an essential quality for success and long-term growth. A person who follows proper work ethics gains respect and recognition from colleagues and superiors. Moreover, work ethics encourages teamwork and cooperation among workers. It teaches individuals to respect workplace rules, maintain discipline, and contribute to the overall development of the organization. In contrast, poor work ethics can lead to inefficiency, conflicts, and loss of productivity. Therefore, developing strong work ethics is very important for both personal and professional success. It not only improves a person’s career but also strengthens the moral foundation of society. When people perform their duties with honesty and dedication, they contribute to national development and social progress. Thus, work ethics plays a vital role in building a responsible and productive workforce.
b) Artificial Intelligence
Artificial Intelligence, commonly known as AI, is one of the most remarkable technological developments of the modern world. It refers to the ability of machines or computer systems to perform tasks that normally require human intelligence. These tasks include learning, reasoning, problem-solving, understanding language, and recognizing patterns. AI technology is widely used in many fields such as healthcare, education, agriculture, transportation, and business. For example, in healthcare, AI helps doctors diagnose diseases more accurately and quickly. In education, it assists students in learning through smart tools and personalized learning systems. AI is also used in smartphones, voice assistants, online services, and recommendation systems. Popular technologies such as self-driving cars, facial recognition systems, and automated customer support are all examples of artificial intelligence. The use of AI increases efficiency, saves time, and reduces human error. It also helps industries perform complex tasks more effectively. However, despite its many advantages, AI also raises some concerns. Some people worry that increased automation may reduce job opportunities for humans. There are also concerns about privacy, security, and ethical use of AI technology. Therefore, it is important to use artificial intelligence responsibly and ensure that it benefits society. Governments, researchers, and organizations must work together to develop proper rules and guidelines for its use. If used wisely, AI can greatly improve the quality of life and support sustainable development. It has the potential to transform the future by making technology more intelligent and efficient. Thus, artificial intelligence is becoming an essential part of modern civilization.
Change the sentences according to directions
Change the following Numbers (Singular to Plural)
Write the meaning of the following words & make sentences with them
গণিত সমাধান
নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিনঃ
পূর্ণরূপ লিখুনঃ
নিম্নলিখিত সমস্যাসমূহের সমাধান লিখুনঃ (ক) কম্পিউটার ঘনঘন হ্যাং করে বা রিবুট/ রিস্টার্ট হয়ে যায়। (খ) মাউস কাজ করে না বা মাউস ডিটেক্ট করে না।
(ক) কম্পিউটার ঘনঘন হ্যাং করে বা রিবুট/ রিস্টার্ট হয়ে যায়।
(খ) মাউস কাজ করে না বা মাউস ডিটেক্ট করে না।
(ক) কম্পিউটার ঘন ঘন হ্যাং করে বা রিবুট/রিস্টার্ট হয়ে যায় কারণ ও সমাধানঃ
• কম্পিউটারের সিপিইউর উপর সংযুক্ত কুলিং ফ্যানটি না ঘুরলে কিংবা পর্যাপ্ত ঠাণ্ডা করতে না পারলে এ ধরনের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে কম্পিউটারের পাওয়ার অফ করে কেসিং খুলে কুলিং ফ্যানটিকে ভালোভাবে চেক করে প্রয়োজনে নতুন কুলিং ফ্যান স্থাপন করে নিতে হবে। এছাড়াও কম্পিউটার চলাকালীন সিপিইউর পিছনে কেসিং-এর ফ্যানটি ঘোরে কিনা তাও চেক করতে হবে।
• কম্পিউটারে ভাইরাস থাকলেও এ ধরনের সমস্যা হতে পারে। তাই আপডেটেড এন্টিভাইরাস দ্বারা কম্পিউটারের হার্ডডিস্ক ড্রাইভের প্রতিটি ড্রাইভ ক্লিন করে নিতে হবে। এছাড়া অনেক সময় নতুন সফটওয়্যার বা প্রোগ্রাম লোড করার কারণেও এটি হতে পারে। সেক্ষেত্রে প্রোগ্রামটি আনইনস্টল করে দেখা যেতে পারে।
(খ) মাউস কাজ না করলে আগে অন্য ইউএসবি পোর্টে লাগিয়ে দেখতে হবে। তারপর কম্পিউটার রিস্টার্ট দিতে হবে। অনেক সময় ঠিক হয়ে যায়। যদি সমস্যা থাকে তবে অন্য মাউস দিয়ে পরীক্ষা করতে হবে। Device manager থেকে মাউসের ড্রাইভারের আপডেট করতে হবে। এরপর মাউস চেক দিতে হবে।
নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিনঃ
• মাইক্রোসফট উইন্ডোজ (Microsoft Windows): (যেমনঃ Windows 10/11) - সবচেয়ে জনপ্রিয় ডেস্কটপ সিস্টেম।
• অ্যাপল ম্যাকওএস (Apple macOS): অ্যাপল কম্পিউটারের জন্য ব্যবহৃত অপারেটিং সিস্টেম।
• লিনাক্স (Linux): একটি ওপেন সোর্স এবং বহুমুখী অপারেটিং সিস্টেম।
• ক্রোম ওএস (Chrome OS): গুগল কর্তৃক তৈরি ক্লাউড-ভিত্তিক অপারেটিং সিস্টেম।