জব Writtenনিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
হোম › ২০২৬ › অধিদপ্তর › বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন-২০২৬ (অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক)

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন-২০২৬: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও সমাধান

সময়: ৯০ মিনিটপূর্ণমান: ৯০মোট প্রশ্ন: ৯টি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার (তারিখ: ০৭.০৩.২০২৬) বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো।

বাংলা অংশ
০১

ভাব সম্প্রসারণ করুন

(ক) সৎ সাহসই প্রকৃত নেতৃত্বের পরিচয়
(খ) মানুষের আসল পরিচয় তার চরিত্রে

সৎ সাহসই প্রকৃত নেতৃত্বের পরিচয়

নেতৃত্ব মানে শুধু সামনে দাঁড়িয়ে নির্দেশ দেওয়া নয়; নেতৃত্বের আসল শক্তি থাকে চরিত্রে, সততায় এবং নৈতিক সাহসে। যে ব্যক্তি সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে পারে, কঠিন পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত নিতে ভয় পায় না সেই প্রকৃত নেতা। তাই বলা হয়, ‘সৎ সাহসই প্রকৃত নেতৃত্বের পরিচয়’। সৎ সাহস বলতে বোঝায় সত্যকে গ্রহণ করা এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নেওয়ার মানসিক শক্তি। অনেক সময় নিজের স্বার্থ, ভয় বা চাপের কারণে মানুষ সত্য কথা বলতে দ্বিধা করে। কিন্তু একজন সত্যিকারের নেতা ব্যক্তিগত লাভ-ক্ষতির কথা না ভেবে ন্যায়ের পক্ষে দাঁড়ান। তার এই নৈতিক দৃঢ়তাই অন্যদের অনুপ্রাণিত করে এবং সমাজকে সঠিক পথে পরিচালিত করে। ইতিহাসে আমরা দেখেছি, যেসব মহান নেতা মানুষের হৃদয়ে স্থায়ী স্থান করে নিয়েছেন, তারা সবাই সৎ সাহসের অধিকারী ছিলেন। তারা কঠিন প্রতিকূলতার মধ্যেও সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকেছেন। তাদের এই দৃঢ়তা জনগণকে সাহস জুগিয়েছে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন এনেছে।

চাকরি ও প্রশাসনিক ক্ষেত্রেও এই গুণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন দায়িত্বশীল কর্মকর্তা যদি সততা ও সাহসের সাথে কাজ করেন, তাহলে দুর্নীতি, অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া সম্ভব হয়। এতে প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় থাকে এবং জনগণের আস্থা বৃদ্ধি পায়।

অতএব, প্রকৃত নেতৃত্ব কেবল ক্ষমতা বা পদবির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তা নির্ভর করে একজন মানুষের নৈতিক শক্তি ও সৎ সাহসের ওপর। যে ব্যক্তি সত্যের পথে দৃঢ় থাকে এবং ন্যায়ের জন্য সাহসের সঙ্গে কাজ করে, তাকেই প্রকৃত নেতা বলা যায়।

০২

নিম্নোক্ত প্রশ্নগুলির উত্তর দিন

ক
‘টইটুম্বুর’ বাগধারাটির অর্থ কী?
→ ভরপুর (বর্ষাকালে নদী পানিতে টইটুম্বুর থাকে।)
খ
নেতিবাচক বাক্যে রূপান্তর করুনঃ ‘তোমার সব জিনিসই দামি।’
→ তোমার কোনো জিনিসই কম দামি নয়।
গ
‘তার উদ্ধতপূর্ণ আচরণে ব্যথিত হয়েছি।’ বাক্যটি শুদ্ধ করে লিখুন।
→ তার ঔদ্ধত্যপূর্ণ আচরণে ব্যথা পেয়েছি।
ঘ
সন্ধি বিচ্ছেদ করুনঃ আশাতীত।
→ আশা + অতীত
ঙ
বানান শুদ্ধ করে লিখুনঃ
(i) ব্যাক্তিত্ব
(ii) শান্তনা
→ (i) ব্যক্তিত্ব
(ii) সান্ত্বনা
০৩

বাংলায় অনুবাদ করুন

Unfair things may have happened to you and caused a lot of pain. But remember the Almighty is making you a lot stronger in the process. If you want to know the strength of your soul, look at how patient you are, how readily you accept His will. Worrying about the future won’t change your destiny. Have a heart full of trust that the Almighty only wants the best for you. Hardship is actually a gift from Almighty. If you endure and stay firm, no matter how difficult, He’ll reward you and elevate your status.

অযাচিত কিছু বিষয় আপনার উপর ঘটতে পারে যা কষ্টের কারণ। কিন্তু মনে রাখবেন সর্বশক্তিমান এই প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে শক্ত করে গড়ে তুলছেন। যদি আপনি আপনার আত্মার শক্তি অবগত থাকেন, তবে দেখুন আপনি কতটা ধৈর্যশীল, দেখুন কতটা সাবীলভাবে আপনি তার আদেশ পালন করেন। ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তা আপনার ভাগ্যের পরিবর্তন আনবে না। প্রশান্ত চিত্তে প্রগাঢ় বিশ্বাস রাখুন যে সর্বশ্রেষ্ঠ সত্তা আপনার সর্বাঙ্গীন কল্যানকামী। দুর্ভোগ আসলে রহমানের পক্ষ হতে আসা উপহার। আপনি দৈর্যের সাথে অবিচল থাকতে পারলে যত কঠিনই হোক না কেন তিনি আপনাকে সুমহান মাকাম দান করবেন।

০৪

অফিসে কম্পিউটার নষ্ট হওয়ায় তা মেরামতের জন্য কর্তৃপক্ষের নিকট একটি আবেদনপত্র লিখুন।

অফিসে কম্পিউটার নষ্ট হওয়ায় তা মেরামতের জন্য কর্তৃপক্ষের নিকট একটি আবেদনপত্র লিখুন।

৭ মার্চ ২০২৬

বরাবর
প্রধান কর্মকর্তা
রিসেন্ট পাবলিকেশন
গ্রীণ স্মরণীকা, নীলক্ষেত
ঢাকা

বিষয়: নষ্ট কম্পিউটার মেরামতের জন্য আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি আপনার দপ্তরের একজন কর্মচারী হিসেবে নিয়মিতভাবে অফিসের বিভিন্ন দাপ্তরিক কাজ সম্পাদন করে থাকি। কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি যে, আমার ব্যবহৃত অফিসের কম্পিউটারটি কয়েকদিন যাবৎ বিকল অবস্থায় রয়েছে। এর ফলে প্রয়োজনীয় তথ্য প্রক্রিয়াকরণ, নথি প্রস্তুতকরণ ও অন্যান্য দাপ্তরিক কাজ যথাযথভাবে সম্পন্ন করা সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য যে, কম্পিউটারটি হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিয়েছে এবং বারবার চালু করার চেষ্টা করলেও তা স্বাভাবিকভাবে চালু হচ্ছে না। এতে অফিসের নিয়মিত কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটছে।

অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা এই যে, বিষয়টি সদয় বিবেচনা করে উক্ত কম্পিউটারটি দ্রুত মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে আমি কৃতজ্ঞ থাকব।

ধন্যবাদান্তে,
বিনীত
মো সাগর হোসেন
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
নীলক্ষেত, ঢাকা, বাংলাদেশ।

ইংরেজি অংশ
০৫

Write a paragraph on: The Uses and Abuses of Mobile Phones.

Write a paragraph on: The Uses and Abuses of Mobile Phones.

Mobile phone is one of the most useful inventions of modern science. It has made communication very easy and fast. With a mobile phone, people can talk to anyone at any time from any place. It is also helpful for sending messages, using the internet, reading news, and learning online. Students can attend classes, collect study materials, and gain knowledge through educational apps. In emergencies, mobile phones help people call for help quickly. However, the misuse of mobile phones has also become a serious problem. Many people waste valuable time on social media, online games, and unnecessary chatting. Excessive use of mobile phones may cause health problems such as eye strain, headache, and lack of concentration. It also affects students’ studies and reduces face-to-face communication among people. Therefore, mobile phones should be used wisely and only for necessary purposes so that people can enjoy their benefits without suffering from their harmful effects.

০৬

Answer the following questions

Question
Ans.
বাক্যের অর্থ
a) Choose the correct adjective: This is the ____ (more/ most) interesting book I have ever read.
most
যতগুলো বই পড়েছি, তাদের মধ্যে এটা উৎকৃষ্ট।
b) Fill in the blank with the right form of verb: They ____ (live) in this town since 2015.
have been living
তারা ২০১৫ সাল থেকে এখানে বাস করছে।
c) Fill in the blank with a suitable preposition: He is fond ____ music.
of
সে সঙ্গীত পছন্দ করে।
d) Use the correct article: She bought ____ umbrella yesterday.
an
সে গতকাল একটি ছাতা কিনেছে।
e) Correct the error: He does not know nothing about the matter.
He knows nothing about the matter.
বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানেন না।
f) Change into indirect speech: He said, “I am preparing for the exam.”
He said that he was preparing for the exam.
সে বলল যে, সে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল।
g) Change into active voice: The letter was written by Rahim.
Rahim wrote a letter.
রহিম একটি চিঠি লিখেছিল।
০৭

Translate into English

বাংলা
English
a) সে আমাকে সত্য বলার প্রতিশ্রুতি দিয়েছে।
He promised to tell me the truth.
b) এই সেই বই যা আমি গতবছর কিনেছিলাম।
This is the book I bought last year.
c) তাকে পুলিশ গতকাল গ্রেফতার করেছে।
Police arrested him yesterday.
d) দরজাটি কে খুলেছে?
Who opened the door?
e) আমরা যত বেশি পড়ব, তত বেশি শিখব।
The more we read, the more we learn.
f) দেশের উন্নতির জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
We all have to work together for the betterment of the country.
g) যদিও সে ধনী, তবু সে খুব সাধারণ জীবনযাপন করে।
Although he is rich, he lives a very simple life.
h) বিপদের বন্ধু-ই প্রকৃত বন্ধু।
A friend in need is a friend indeed.
গণিত অংশ
০৮

নিম্নোক্ত প্রশ্নগুলির উত্তর দিন

ক
একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
মনে করি, সংখ্যাটি = x
∴ ৩x + ২x = ৯০
⇒ ৫x = ৯০
∴ x = ১৮
উত্তর: ১৮
খ
তাওহীদ একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে এবং অপু একই কাজ ১৫ দিনে শেষ করতে পারে। তারা যদি একসাথে কাজ করে তবে ঐ কাজ কত দিনে শেষ করতে পারবে?
তাওহীদ ১০ দিনে করে ১টি কাজের = ১ অংশ
∴ ১ দিনে করে ১টি কাজের = ১১০ অংশ
অপু ১৫ দিনে করে ১টি কাজের = ১ অংশ
∴ ১ দিনে করে ১টি কাজের = ১১৫ অংশ
অপু ও তাওহীদ একত্রে ১ দিনে করে
= ১১০ + ১১৫ = ১৫ + ১০১৫০ = ২৫১৫০ অংশ
২৫১৫০ অংশ করে = ১ দিনে
∴ ১ অংশ করে = ১৫০২৫ = ৬ দিনে
উত্তর: ৬ দিন
গ
সুমন মোবাইলে ৫ মিনিট কথা বলল। প্রতি মিনিটের মূল্য ১.৫০ টাকা এবং ভ্যাট ১৫% হলে মোট কত টাকা বিল হবে?
প্রতি মিনিটের মূল্য = ১.৫০ টাকা
∴ ৫ মিনিটের খরচ হয় = ১.৫০ × ৫ = ৭.৫০ টাকা।
এখন, ১৫% ভ্যাট দিতে হয়,
অর্থাৎ, ১০০ টাকায় ভ্যাট দিতে হয় = ১৫ টাকা
∴ ৭.৫০ টাকার ১৫% ভ্যাট = ১৫ × ৭.৫০১০০ = ১.১২৫
অতএব, মোট ব্যয় হয় = ৭.৫০ + ১.১২৫ = ৮.৬২৫ টাকা (উত্তর)।
উত্তর: ৮.৬২৫ টাকা
ঘ
x + y = ৬, এবং xy = ৮ হলে, (x − y)² এর মান কত?
দেওয়া আছে, (x − y)² = (x + y)² − ৪xy
⇒ (x − y)² = ৬² − (৪ × ৮)
⇒ (x − y)² = ৩৬ − ৩২
∴ (x − y)² = ৪
উত্তর: ৪
সাধারণ জ্ঞান অংশ
০৯

নিম্নোক্ত প্রশ্নগুলির উত্তর দিন

ক
বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা কত?
→ বাংলাদেশ জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩৫০টি। এর মধ্যে নারী ৫০টি হলো সংরক্ষিত আসন।
খ
বাংলাদেশে ব্যবহৃত শক্তি সম্পদের প্রধান উৎস কোনটি?
→ প্রাকৃতিক গ্যাস।
গ
সামাজিক ব্যবসা ধারণাটির (Social Business) প্রবক্তা কে?
→ নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস। তিনি ২০০৭ সালের শেষের দিকে এই ধারণাটি প্রবর্তন করেন, যা মুনাফা অর্জনের পরিবর্তে সামাজিক সমস্যা সমাধানের লক্ষ্য নিয়ে কাজ করে। এটি এমন এক ধরনের ব্যবসা যেখানে মালিক বিনিয়োগের টাকা ফেরত পান কিন্তু কোনো লভ্যাংশ নেন না।
ঘ
বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি?
→ বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল।
ঙ
কমলাপুর রেল স্টেশনের স্থপতি কে?
→ বব বুই। কমলাপুর রেল স্টেশনের স্থপতি বব বুই।
চ
কোন মুসলিম দেশ ন্যাটোর সদস্য?
→ সামরিক জোট ন্যাটোর মুসলিম সদস্যভুক্ত দেশ ২টি। এই দুটি হলো তুরস্ক এবং আলবেনিয়া।
ছ
বিশ্বের কোন দেশের কোনো সংবিধান ও পার্লামেন্ট নেই?
→ সৌদি আরব।
জ
ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
→ ১৯৪৯ সালের মার্চ মাসে তুরস্ক সরকার ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিমসংখ্যাগরিষ্ঠ দেশ ছিলো।
ঝ
পবিত্র কুরআন-এর সর্বপ্রথম বাংলা অনুবাদ কে করেন?
→ পবিত্র কুরআনের সর্বপ্রথম পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ করেন ভাই গিরিশচন্দ্র সেন। তিনি ১৮৮১ থেকে ১৮৮৬ সালের মধ্যে এই অনুবাদ সম্পন্ন করেন এবং ১৮৮৬ সালে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। যদিও আংশিক অনুবাদের ক্ষেত্রে মাওলানা আমীরুদ্দীন বসুনিয়ার নামও পাওয়া যায়, তবে সর্বজনগ্রাহ্য প্রথম পূর্ণাঙ্গ অনুবাদের কৃতিত্ব ভাই গিরিশচন্দ্র সেনেরই।
ঞ
‘আইফেল টাওয়ার’ কোন শহরে অবস্থিত?
→ ফ্রান্সের প্যারিসে।