জব Writtenনিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
হোম › ২০২৬ › মন্ত্রণালয় › কৃষি মন্ত্রণালয়-২০২৬ (অফিস সহায়ক)

কৃষি মন্ত্রণালয়-২০২৬: অফিস সহায়ক পদের প্রশ্ন ও সমাধান

সময়: ৬০ মিনিটপূর্ণমান: ৪০মোট প্রশ্ন: ২৪টি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬

কৃষি মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার (তারিখ: ০৪.০৪.২০২৬) বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো।

বাংলা অংশ
০১–০২

প্রশ্নের উত্তর দিন

০১
ভাষার মূল উপাদান কী?
→ ভাষার মূল উপাদান হলো ধ্বনি।
০২
বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে ছিলেন?
→ বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী। আর বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হলেন চন্দ্রাবতী।
০৩

সন্ধি বিচ্ছেদ করুন

শব্দ
সন্ধি বিচ্ছেদ
জনৈক
জন + এক
সংবিধান
সম্ + বিধান
০৪

শব্দগুলোর বানান শুদ্ধ করুন

অশুদ্ধ
শুদ্ধ
সূচীপত্র
সূচিপত্র
অমাবষ্যা
অমাবস্যা
০৫

এক কথায় প্রকাশ করুন

বাক্য
এক কথায় প্রকাশ
আকাশে বেড়ায় যে
খেচর
যে ভূমিতে ফসল জন্মায় না
ঊষর
০৬

বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুন

বাগধারা
অর্থ
বাক্য
কানাকড়ি
অতি নগণ্য পরিমাণ
এ কানাকড়ি দিয়ে কাপড়ের ব্যবসা করতে চাও, এ দিয়ে তো কিছুই হবে না।
গুড়ে বালি
আশায় নৈরাশ্য
আশা করেছিলাম চাচার সম্পত্তি পাব, এখন দেখছি তা গুড়ে বালি।
ইংরেজি অংশ
০৭

Write the meaning of the following words

Words
Meaning
Benevolent
দয়ালু; উপকারী
Discrepancy
অমিল; অনৈক্য
Inevitable
অনিবার্য; অপরিহার্য
০৮

Translate the following sentences

বাংলা
English
ঢাকা একটি জনবহুল শহর।
Dhaka is a populous city.
মানুষ মাত্রই ভুল করে।
To err is human.
আমি গতকাল ট্রেনে ঢাকা এসেছি।
I came to Dhaka by train yesterday.
০৯

Write the appropriate article

Sentence
Ans.
বাক্যের অর্থ
a) Riana is learning to play ____ piano.
the
রিয়ানা পিয়ানো বাজানো শিখছে।
b) He is ____ honors graduate.
an
সে একজন ডিগ্রিধারী।
c) This is ____ unique opportunity.
a
এটি একটি অতুলনীয় সুযোগ
d) Rupa is ____ taller of the two sisters.
the
দুই বোনের মধ্যে রুপা বেশি লম্বা।
গণিত অংশ
১০–১৪

গণিত সমাধান

১০
১০০ টাকার ১২ % সমান কত?
১০০ এর ১২ %
= ১০০ × ১২ × ১১০০
= ০.৫০ টাকা
উত্তর: ০.৫০ টাকা
১১
এক ব্যক্তি ৪০০ টাকায় একটি ঘড়ি ক্রয় করল এবং ২০% লাভে বিক্রয় করল। ঘড়িটির বিক্রয়মূল্য কত?
২০% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ২০ = ১২০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০ টাকা
∴ ক্রয়মূল্য ৪০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০ × ৪০০১০০ টাকা
= ৪৮০ টাকা
উত্তর: ৪৮০ টাকা
১২
১৫, ৩৮, ৫১১, ৭১৪ ধারাটির পরবর্তী সংখ্যা কত?
ধারাটির লব ক্রমান্বয়ে ২ করে বাড়ছে এবং হর ক্রমান্বয়ে ৩ করে বাড়ছে। সেই অনুসারে পরের সংখ্যা হবেঃ
১৫, ৩৮, ৫১১, ৭১৪, ৯১৭
উত্তর: ৯১৭
১৩
৩৫২ গজ ১ মাইলের কত অংশ?
আমরা জানি, ১,৭৬০ গজ = ১ মাইল।
∴ ১ গজ = ১১৭৬০ মাইল।
∴ ৩৫২ গজ = ১ × ৩৫২১৭৬০ = ১৫ মাইল।
উত্তর: ১৫ অংশ
১৪
a² = ৯, b² = ১৬ হলে (a + b) = কত?
যেহেতু, a² = ৯
∴ a = √৯ = ৩
এবং b² = ১৬
⇒ b = √১৬ = ৪
∴ a + b = ৩ + ৪ = ৭
উত্তর: ৭
সাধারণ জ্ঞান অংশ
১৫

বারো আউলিয়ার শহরের নাম কী? → চট্টগ্রাম। উল্লেখ্য, কতিপয় উপনামঃ

উপনাম
প্রকৃত নাম
বারো আউলিয়ার শহর
চট্টগ্রাম
বাংলাদেশের প্রবেশদ্বার/বাণিজ্যিক রাজধানী
চট্টগ্রাম
মসজিদের শহর/রিক্সার নগরী
ঢাকা
বাংলার শস্যভাণ্ডার/বাংলার ভেনিস
বরিশাল
৩৬০ আউলিয়ার আবাসভূমি/দেশ
সিলেট
কুমিল্লার দুঃখ
গোমতী
প্রাচ্যের ডান্ডি
নারায়ণগঞ্জ
উত্তরবঙ্গের প্রবেশদ্বার
বগুড়া
১৬–২৪

সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর

১৬
বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম?
→ জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী বরিশাল বিভাগে জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে কম এবং জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ঢাকা বিভাগে।
১৭
BSTI এর পূর্ণরূপ কী?
→ Bangladesh Standards and Testing Institution (BSTI).
১৮
জুম চাষ হয় কোন জেলায়?
→ বাংলাদেশে জুম চাষ হয় পার্বত্য অঞ্চলের রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানে। জুম বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে সর্বাধিক প্রচলিত চাষাবাদ পদ্ধতি। এর প্রকৃত অর্থ হলো স্থান পরিবর্তনের মাধ্যমে চাষাবাদ করা। জুম বা স্থানান্তর চাষাবাদ সাধারণভাবে ‘সোয়াইডেন চাষাবাদ’ বা ‘জঙ্গল পরিষ্কার ও পোড়ানো চাষাবাদ’ হিসেবে পরিচিত। জুম চাষ পার্বত্য অঞ্চলের (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের জীবন-জীবিকার প্রধান অবলম্বন।
১৯
BIM এর পূর্ণরূপ কী?
→ Building Information Modeling.
২০
প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন?
→ উড্রো উইলসন।
২১
শেখ সাদী কোন ভাষার কবি ছিলেন?
→ ফারসি।
২২
History শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে?
→ গ্রিক ভাষার শব্দ ‘Historia’ থেকে ‘History’ শব্দটির উৎপত্তি হয়েছে।
২৩
ঈগল শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়?
→ ঈগল শব্দটি ‘গলফ’ খেলায় ব্যবহৃত হয়।
২৪
জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
→ জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রিগভেলি (১৯৪৬–১৯৫২)।