জব Writtenনিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
হোম › ২০২৬ › অধিদপ্তর › ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি-২০২৬

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ-২০২৬: সুইচ বোর্ড এ্যাটেনডেন্ট-এ (এসবিএ-এ) পদের প্রশ্ন ও সমাধান

পরীক্ষার তারিখ
৯ জানুয়ারি ২০২৬
সময়
৬০ মিনিট
পূর্ণমান
১০০
মোট প্রশ্ন
১৩টি
লেখার আকার১০০%

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ-২০২৬: সুইচ বোর্ড এ্যাটেনডেন্ট-এ (এসবিএ-এ) পদের প্রশ্ন ও সমাধান নিচে দেওয়া হলো। নিয়োগ পরীক্ষাটি (তারিখ: ০৯.০১.২০২৬) অনুষ্ঠিত হয়, এতে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে।

০১

বাংলায় অনুবাদ করুন

He seldom makes mistakes.
বাংলা: সে কদাচিৎ ভুল করে।
Despite facing numerous obstacles, she remained determined to achieve her goal.
বাংলা: নানা বাধার মুখোমুখি হওয়া সত্ত্বেও সে লক্ষ্য অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ ছিল।
০২

একজন সুইচ বোর্ড এ্যাটেনডেন্ট এর কাজ কি কি?

একজন সুইচ বোর্ড এ্যাটেনডেন্ট এর কাজ কি কি?

সমাধান: একজন সুইচ বোর্ড অ্যাটেনডেন্ট (SBA) এর কাজ মূলত বিদ্যুৎ সাবস্টেশন বা পাওয়ার হাউসে বিদ্যুৎ বিতরণ নিয়ন্ত্রণ করা, যেখানে তাদের প্রতি ঘণ্টায় ফিডার লোড রেকর্ড করা, বিদ্যুৎ প্রবাহ পর্যবেক্ষণ করা এবং জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় সুইচিং অপারেশন পরিচালনা করতে হয় যা বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

০৩

এক দিনের নৈমিত্তিক ছুটির আবেদন

ব্যক্তিগত জরুরী কাজের প্রয়োজনে এক দিনের নৈমিত্তিক ছুটি চেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর একটি আবেদন পত্র লিখুন।

সমাধান: তারিখঃ ০৯.০১.২০২৬

বরাবর
পরিচালক
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড

বিষয়ঃ এক দিনের নৈমিত্তিক ছুটির আবেদন।

মহোদয়,
সবিনয় নিবেদন এই যে, আমি আরাফাত, সুইচবোর্ড অ্যাটেনডেন্ট হিসেবে আপনার অধীন প্রতিষ্ঠানে কর্মরত আছি। গত এক দিন ধরে জ্বরে ভুগছি, ফলে শারীরিকভাবে অসুস্থতার কারণে নিয়মিত দায়িত্ব পালন করা এই মুহূর্তে আমার পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়েছে।

এমতাবস্থায়, ব্যক্তিগত জরুরি প্রয়োজনে ও চিকিৎসা গ্রহণের জন্য আগামী এক দিনের নৈমিত্তিক ছুটি প্রদান করলে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকব। ছুটি শেষে সুস্থ হয়ে যথারীতি আমার দায়িত্বে যোগদান করব।

অতএব, উপর্যুক্ত বিষয় বিবেচনা করে আমাকে এক দিনের নৈমিত্তিক ছুটি মঞ্জুর করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

বিনীত নিবেদক,
আরাফাত
সুইচবোর্ড অ্যাটেনডেন্ট
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড

০৪

বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করুন

আমি চাই তুমি সফল হও
English: I want you to be successful / I wish your success.
তুমি কি আমাকে একটু পানি এনে দিতে পারবে?
English: Can you bring some water for me?
০৫

What is the meaning of load shedding?

What is the meaning of load shedding?

সমাধান: Load shedding means the intentional, temporary shutdown of electricity supply to certain areas when the total demand for power is higher than the available supply.

০৬

Write a short article on “Social media: blessing or curse”.

Write a short article on “Social media: blessing or curse”.

সমাধান: Social media sits right in the middle of our daily lives. Used well, it’s a blessing. Used badly, it turns into a problem—sometimes a serious one.

On the positive side, social media connects people across distance in seconds. It helps students learn, creators share ideas, small businesses grow, and voices that were once ignored get heard. News spreads fast. Help reaches faster. For many, it’s a real tool for learning, earning, and staying connected.

But here’s the flip side. Too much scrolling wastes time, weakens focus, and quietly builds addiction. Misinformation spreads faster than facts. Online bullying damages mental health. People start comparing their real lives with filtered versions of others and that comparison hurts.

So, is social media a blessing or a curse? Honestly, it’s neither by default. It depends on how we use it. When controlled, purposeful, and balanced, it adds value. When excessive and careless, it takes more than it gives.

০৭

List down the functions of a switchboard

০১. Power distribution
উত্তর: Distributes electrical power from the main supply to different circuits or sections.
০২. Control of circuits
উত্তর: Allows switching ON and OFF of electrical circuits and connected equipment.
০৩. Protection
উত্তর: Protects circuits and appliances from overload, short circuit, and electrical faults using fuses, MCBs, or breakers.
০৪. Isolation
উত্তর: Isolates faulty sections for maintenance or repair without shutting down the entire system.
০৫. Monitoring
উত্তর: Helps monitor voltage, current, and load through meters and indicators.
০৬. Load management
উত্তর: Balances and manages electrical load to prevent system failure or overloading.
০৭. Safety assurance
উত্তর: Ensures safe operation of electrical systems by preventing electrical hazards.
০৮

গণিত ও বিজ্ঞান সমাধান

০৮
১০ ওহম ও ১৫ ওহম এর দুইটি রোধ সমান্তরালে যুক্ত হলে তুল্য রোধ কত?
সমাধান: দেওয়া আছে, ১ম রোধ, R₁ = ১০ ওহম, ২য় রোধ, R₂ = ১৫ ওহম
আমরা জানি, ১R = ১R₁ + ১R₂ = ১১০ + ১১৫ = ৫৩০ = ১৬
∴ R = ৬ ওহম
উত্তর: তুল্য রোধ ৬ ওহম
০৯

ফিউজ কি? এটি কেন ব্যবহার করা হয়?

ফিউজ কি? এটি কেন ব্যবহার করা হয়?

সমাধান: ফিউজ (Fuse) হলো একটি বৈদ্যুতিক সুরক্ষা ডিভাইস যা সার্কিটে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ (Overcurrent) হলে গলে গিয়ে বর্তনী বিচ্ছিন্ন করে এবং মূল্যবান যন্ত্রপাতি ও বৈদ্যুতিক তারকে ক্ষয়ক্ষতি, শর্ট সার্কিট ও আগুন থেকে রক্ষা করে। এটি টিন ও সীসার মতো কম গলনাঙ্কের ধাতুর একটি সরু তার দিয়ে তৈরি হয়, যা অতিরিক্ত তাপে গলে গিয়ে বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দেয়, ফলে এটি একটি “বলিদানকারী” ডিভাইস হিসেবে কাজ করে।

১০–১৩

গণিত ও পদার্থবিজ্ঞান সমাধান

১০
a + 3ab = ৮ এবং ab = ২ হলে a + b = কত?
সমাধান: দেওয়া আছে, a + 3ab = ৮
⇒ a + (৩ × ২) = ৮
⇒ a + ৬ = ৮
∴ a = ২
এখন, ab = ২
⇒ ২b = ২
∴ b = ১
অতএব, a + b = ২ + ১ = ৩
উত্তর: ৩
১১
একটি সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রফল ১.৮ বর্গমিটার এবং বায়ু মাধ্যমে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ০.০৩ মিটার হলে এর ধারকত্ব নির্ণয় করুন।
সমাধান: দেওয়া আছে, ক্ষেত্রফল A = ১.৮ বর্গমিটার
পাতদ্বয়ের দূরত্ব, d = ০.০৩ মিটার
মাধ্যম = বায়ু ⇒ ∈ᵣ = ১
শূন্য মাধ্যমের পারমিটিভিটি, ∈₀ = ৮.৮৫ × ১০⁻¹² F/m
আমরা জানি, C = ∈₀Ad
= ৮.৮৫ × ১০⁻¹² × ১.৮০.০৩
= ৫.৩১ × ১০⁻¹⁰ ফ্যারাড
উত্তর: ৫.৩১ × ১০⁻¹⁰ ফ্যারাড
১২
নিউটনের তিনটি গতিসূত্র লিখুন।
সমাধান: নিউটনের সূত্রগুলো হলোঃ
১ম সূত্র: বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে সরলরেখায় চলতে থাকবে। (প্রয়োগ: জড়তা ও বল)
২য় সূত্র: কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর ওপর ক্রিয়াশীল বলের সমানুপাতিক এবং বলের দিকেই ঘটে। (বল = ভর × ত্বরণ, F = ma)
৩য় সূত্র: প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। (প্রয়োগ: নৌকা চলাচল, রকেট চলাচল)
উত্তর: ১ম সূত্র: জড়তা, ২য় সূত্র: F = ma, ৩য় সূত্র: ক্রিয়া-প্রতিক্রিয়া
১৩
একটি বর্গাকার মাঠের বাইরে চারদিকে ৫ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল ৫০০ বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফল কত?
সমাধান: ধরি, বর্গাকার মাঠের দৈর্ঘ্য x মিটার
∴ বর্গাকার মাঠের ক্ষেত্রফল x² বর্গমিটার
দেওয়া আছে, রাস্তার ক্ষেত্রফল = ৫০০ বর্গমিটার
∴ রাস্তাসহ মাঠের ক্ষেত্রফল = (x² + ৫০০) বর্গমিটার
আবার, রাস্তাসহ মাঠের দৈর্ঘ্য = x + (৫ × ২) = (x + ১০) মিটার
∴ রাস্তাসহ মাঠের ক্ষেত্রফল = (x + ১০)² বর্গমিটার
প্রশ্নমতে, (x + ১০)² = x² + ৫০০
⇒ x² + ২০x + ১০০ = x² + ৫০০
⇒ ২০x = ৪০০
∴ x = ৪০০২০ = ২০
অতএব, বর্গাকার মাঠের ক্ষেত্রফল = ২০² = ৪০০ বর্গমিটার
উত্তর: ৪০০ বর্গমিটার

শেষ কথা

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ-২০২৬: সুইচ বোর্ড এ্যাটেনডেন্ট-এ (এসবিএ-এ) পদের প্রশ্ন ও সমাধান এখানে দেওয়া হলো। এই পরীক্ষায় মোট ১৩টি প্রশ্ন ছিল, যার বিষয় ছিল ইংরেজি, গণিত, কারিগরি জ্ঞান। প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করলে পরবর্তী নিয়োগ পরীক্ষার প্রস্তুতিতে সুবিধা হবে।

#ইংরেজি#গণিত#কারিগরি জ্ঞান

সচরাচর জিজ্ঞাসা

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ-২০২৬-এর সুইচ বোর্ড এ্যাটেনডেন্ট-এ (এসবিএ-এ) পদের নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হয়েছিল?

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ-২০২৬-এর সুইচ বোর্ড এ্যাটেনডেন্ট-এ (এসবিএ-এ) পদের নিয়োগ পরীক্ষা ৯ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিল।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ-২০২৬-এর সুইচ বোর্ড এ্যাটেনডেন্ট-এ (এসবিএ-এ) পদের নিয়োগ পরীক্ষা কত নম্বর ও কত সময়ের ছিল?

পরীক্ষাটি পূর্ণমান ১০০ এবং সময় ৬০ মিনিট ছিল।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ-২০২৬-এর সুইচ বোর্ড এ্যাটেনডেন্ট-এ (এসবিএ-এ) পদের নিয়োগ পরীক্ষায় কোন কোন বিষয়ে প্রশ্ন এসেছিল?

লিখিত পরীক্ষায় ইংরেজি, গণিত, কারিগরি জ্ঞান বিষয়ে মোট ১৩টি প্রশ্ন এসেছিল।

এই পোস্টে কি প্রশ্নের উত্তরও আছে?

হ্যাঁ, প্রতিটি প্রশ্নের উত্তর ও সমাধান পোস্টেই দেওয়া আছে। সাজানো হয়েছে বিষয় ধরে।

আরও নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর

বাংলাদেশ চা বোর্ড-২০২৬: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের প্রশ্ন ও সমাধানকাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর-২০২৬: সিপাই পদের প্রশ্ন ও সমাধানকাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর-২০২৬: অফিস সহায়ক পদের প্রশ্ন ও সমাধানবাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-২০২৬: উচ্চমান সহকারী পদের প্রশ্ন ও সমাধান