বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট-২০২৬: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও সমাধান
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট-২০২৬: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও সমাধান নিচে দেওয়া হলো। নিয়োগ পরীক্ষাটি (তারিখ: ২৩.০১.২০২৬) অনুষ্ঠিত হয়, এতে বাংলা, ইংরেজি ও গণিত অংশের প্রশ্ন ছিল।
বাগধারাগুলোর অর্থ নির্ণয় করুন (বাক্য রচনাসহ)
- ঠোঁট কাটা
- অর্থ: স্পষ্টভাষী
- বাক্য: সে ঠোঁট কাটা মানুষ, যা মনে আসে মুখের ওপরই বলে দেয়।
- ইঁচড়ে পাকা
- অর্থ: অকালপক্ক
- বাক্য: ছেলেটি ইঁচড়ে পাকা, বড়দের মতো কথা বলে।
- অর্ধচন্দ্র
- অর্থ: গলাধাক্কা দেওয়া
- বাক্য: অতিথিকে অপমান করায় দারোয়ান লোকটিকে অর্ধচন্দ্র দিল।
- খোদার খাসি
- অর্থ: হৃষ্টপুষ্ট ব্যক্তি
- বাক্য: কাজকর্ম না করে সে এখন খোদার খাসি হয়ে বসে আছে।
- কাঁচা পয়সা
- অর্থ: নগদ উপার্জন
- বাক্য: ব্যবসায় কাঁচা পয়সা আসায় তার সংসারে স্বচ্ছলতা ফিরেছে।
সন্ধি বিচ্ছেদ করুন
- উচ্চারণ
- সন্ধি বিচ্ছেদ: উৎ + চারণ
- নিশ্চয়
- সন্ধি বিচ্ছেদ: নিঃ + চয়
- জগদীশ
- সন্ধি বিচ্ছেদ: জগৎ + ঈশ
- গবেষণা
- সন্ধি বিচ্ছেদ: গো + এষণা
- ষোড়শ
- সন্ধি বিচ্ছেদ: ষট্ + দশ
এক কথায় প্রকাশ করুন
- যা পূর্বে ছিল এখন নেই
- এক কথায় প্রকাশ: ভূতপূর্ব
- চক্ষুর সম্মুখে সংঘটিত
- এক কথায় প্রকাশ: চাক্ষুষ
- যে নারীর স্বামী ও পুত্র নেই
- এক কথায় প্রকাশ: অবীরা
- যে শুনেই মনে রাখতে পারে
- এক কথায় প্রকাশ: শ্রুতিধর
- অগভীর সতর্ক নিদ্রা
- এক কথায় প্রকাশ: কাকনিদ্রা
Translate into English
- আমরা তাকে শুধু খাবারই দেই নি, আশ্রয়ও দিয়েছিলাম।
- English: We gave him not only food but also shelter.
- সততাই সর্বোৎকৃষ্ট পন্থা।
- English: Honesty is the best policy.
- লোকটা তিন দিন যাবৎ জ্বরে ভুগছে।
- English: The man has been suffering from fever for three days.
- কুল কুল শব্দে নদী বয়ে যায়।
- English: The river flows with a murmur.
- অহিংসা পরম ধর্ম।
- English: Non-violence is a supreme virtue.
Write down the meaning of following idioms and phrases (with sentences)
- ABC
- Meaning: প্রাথমিক জ্ঞান
- Sentence: He does not even know the ABC of computers.
- Across the bound
- Meaning: সীমানা পেরিয়ে
- Sentence: The ball went across the bound and the match stopped.
- At bottom
- Meaning: প্রকৃতপক্ষে; মূলত
- Sentence: At bottom, he is a kind man.
- On and on
- Meaning: না থেমে; ক্রমাগত
- Sentence: The rain went on and on all night.
- Subject to
- Meaning: সাপেক্ষ বা সাপেক্ষে
- Sentence: The plan is subject to the manager’s approval.
Fill in the blanks
- She was born ____ exactly 2 A.M.
- Ans.: at
- বাক্যের অর্থ: সে ঠিক রাত ২ টায় জন্মগ্রহণ করেছিল।
- I will be free ____ the afternoon.
- Ans.: in
- বাক্যের অর্থ: আমি বিকেলে ফ্রি হব।
- The train arrived exactly ____.
- Ans.: on time
- বাক্যের অর্থ: ট্রেনটি সময়মতো পৌঁছেছিল।
- Don’t run ____ the road.
- Ans.: on / across
- বাক্যের অর্থ: দৌড়ে রাস্তা পার হয়ো না।
- He is proud ____ his blue blood.
- Ans.: of
- বাক্যের অর্থ: সে তার উচ্চবংশ নিয়ে গর্বিত।
গণিত সমাধান
শেষ কথা
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট-২০২৬: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও সমাধান এখানে দেওয়া হলো। এই পরীক্ষায় মোট ৮টি প্রশ্ন ছিল, যার বিষয় ছিল বাংলা, ইংরেজি, গণিত। প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করলে পরবর্তী নিয়োগ পরীক্ষার প্রস্তুতিতে সুবিধা হবে।
সচরাচর জিজ্ঞাসা
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট-২০২৬-এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হয়েছিল?
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট-২০২৬-এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষা ২৩ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিল।
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট-২০২৬-এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষা কত নম্বর ও কত সময়ের ছিল?
পরীক্ষাটি পূর্ণমান ৭৫ এবং সময় ৬০ মিনিট ছিল।
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট-২০২৬-এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষায় কোন কোন বিষয়ে প্রশ্ন এসেছিল?
লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত বিষয়ে মোট ৮টি প্রশ্ন এসেছিল।
এই পোস্টে কি প্রশ্নের উত্তরও আছে?
হ্যাঁ, প্রতিটি প্রশ্নের উত্তর ও সমাধান পোস্টেই দেওয়া আছে। সাজানো হয়েছে বিষয় ধরে।