বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট-২০২৬: বৈজ্ঞানিক সহকারী (গ্রেড-১৪) পদের প্রশ্ন ও সমাধান
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট-২০২৬: বৈজ্ঞানিক সহকারী (গ্রেড-১৪) পদের প্রশ্ন ও সমাধান নিচে দেওয়া হলো। নিয়োগ পরীক্ষাটি (তারিখ: ২৩.০১.২০২৬) অনুষ্ঠিত হয়, এতে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও কৃষি অংশের প্রশ্ন ছিল।
বাগধারা (অর্থসহ বাক্য রচনা করুন)
- ঠোঁট কাটা
- অর্থ: স্পষ্টভাষী
- বাক্য: সে ঠোঁট কাটা মানুষ, যা মনে আসে মুখের ওপরই বলে দেয়।
- ইঁচড়ে পাকা
- অর্থ: অকালপক্ক
- বাক্য: ছেলেটি ইঁচড়ে পাকা, বড়দের মতো কথা বলে।
- অর্ধচন্দ্র
- অর্থ: গলাধাক্কা দেওয়া
- বাক্য: অতিথিকে অপমান করায় দারোয়ান লোকটিকে অর্ধচন্দ্র দিল।
- খোদার খাসি
- অর্থ: হৃষ্টপুষ্ট ব্যক্তি
- বাক্য: কাজকর্ম না করে সে এখন খোদার খাসি হয়ে বসে আছে।
- কাঁচা পয়সা
- অর্থ: নগদ উপার্জন
- বাক্য: ব্যবসায় কাঁচা পয়সা আসায় তার সংসারে স্বচ্ছলতা ফিরেছে।
সন্ধি বিচ্ছেদ করুন
- উচ্চারণ
- সন্ধি বিচ্ছেদ: উৎ + চারণ
- নিশ্চয়
- সন্ধি বিচ্ছেদ: নিঃ + চয়
- জগদীশ
- সন্ধি বিচ্ছেদ: জগৎ + ঈশ
- গবেষণা
- সন্ধি বিচ্ছেদ: গো + এষণা
- ষোড়শ
- সন্ধি বিচ্ছেদ: ষট্ + দশ
এক কথায় প্রকাশ
- পূর্বে যা ছিল কিন্তু এখন নেই
- এক কথায় প্রকাশ: ভূতপূর্ব
- চক্ষুর দ্বারা প্রত্যক্ষ
- এক কথায় প্রকাশ: চাক্ষুষ
- যে নারীর স্বামী ও পুত্র নেই
- এক কথায় প্রকাশ: অবীরা
- যে শুনে মনে রাখতে পারে
- এক কথায় প্রকাশ: শ্রুতধর
- কাকের মতো অল্প ঘুম
- এক কথায় প্রকাশ: কাকনিদ্রা
Translate into English
- ভুট্টা একটি লাভজনক পরাগায়িত ফসল।
- English: Maize is a profitable cross-pollinated crop.
- গম একটি শীতপ্রিয় ফসল।
- English: Wheat is a cold loving crop.
- লোকটি তিন দিন ধরে জ্বরে ভুগছে।
- English: The man has been suffering from fever for three days.
- নদীটি কলকল শব্দে বয়ে চলে।
- English: The river flows with a murmur.
- অহিংসাই পরম ধর্ম।
- English: Non-violence is the highest virtue.
Make sentences with the following Phrases and Idioms mentioning the meaning
- ABC
- Meaning: প্রাথমিক জ্ঞান
- Sentence: He does not even know the ABC of computers.
- Across the bound
- Meaning: সীমা অতিক্রম করে
- Sentence: The ball went across the bound and the match stopped.
- At bottom
- Meaning: প্রকৃতপক্ষে; মূলত
- Sentence: At bottom, he is a kind man.
- On and on
- Meaning: না থেমে; ক্রমাগত
- Sentence: The rain went on and on all night.
- Subject to
- Meaning: সাপেক্ষ
- Sentence: The plan is subject to the manager’s approval.
Fill in the Blanks with appropriate prepositions
- He was born ____ 2 o’clock sharp at night.
- Ans.: at
- বাক্যের অর্থ: তিনি ঠিক রাত ২ ঘটিকায় জন্মগ্রহণ করেছিলেন।
- I shall be free ____ the afternoon.
- Ans.: in
- বাক্যের অর্থ: আমি বিকালে ফ্রি থাকবো।
- His train arrived ____ time.
- Ans.: on
- বাক্যের অর্থ: তার ট্রেনটি সঠিক সময়ে পৌঁছেছিল।
- Don’t run ____ the road.
- Ans.: across
- বাক্যের অর্থ: দৌড়ে রাস্তা পার হয়ো না।
- He is proud ____ his noble family.
- Ans.: of
- বাক্যের অর্থ: সে তার অভিজাত বংশ নিয়ে গর্বিত।
গণিত সমাধান
উত্তর লিখুন
- ক. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
- উত্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- খ. SDG (টেকসই উন্নয়ন অভীষ্ট) কবে, কোথায় গৃহীত হয়?
- উত্তর: ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে গৃহীত হয়। এতে ১৭টি অভীষ্ট ও ১৬৯টি লক্ষ্যমাত্রা রয়েছে।
- গ. বরেন্দ্র গবেষণা জাদুঘর কোথায় অবস্থিত?
- উত্তর: রাজশাহীর হেতেমখাঁ রোডে।
- ঘ. “A Long Walk to Freedom” গ্রন্থের লেখক কে?
- উত্তর: নেলসন ম্যান্ডেলা।
- ঙ. Wifi-এর পূর্ণরূপ কী?
- উত্তর: Wireless Fidelity.
- চ. জাতিসংঘের সদর দপ্তর কোন শহরে?
- উত্তর: নিউইয়র্ক সিটি।
- ছ. BWMRI-এর পূর্ণরূপ কী?
- উত্তর: Bangladesh Wheat and Maize Research Institute.
- জ. ভ্যাটিকানের পোপ রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট কোন দেশের নাগরিক?
- উত্তর: যুক্তরাষ্ট্রের।
- ঝ. AI-এর পূর্ণরূপ কী?
- উত্তর: Artificial Intelligence.
- ঞ. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
- উত্তর: সেন্টমার্টিন।
- ট. গমের বৈজ্ঞানিক নাম কী?
- উত্তর: Triticum aestivum.
- ঠ. ফসলের ক্ষতিকর পোকা দমনে ব্যবহৃত দুটি পরজীবী পোকার নাম লিখুন।
- উত্তর: ট্রাইকোগ্রামা ও ব্রাকন হেবিটর।
- ড. ড্রিপ ইরিগেশন কী?
- উত্তর: পাইপ ও নলের মাধ্যমে ফোঁটা ফোঁটা করে সরাসরি গাছের গোড়ায় পানি দেওয়ার পদ্ধতি। এতে পানির অপচয় কম হয়।
- ঢ. মালচিং কী?
- উত্তর: মাটির আর্দ্রতা ধরে রাখা ও আগাছা দমনের জন্য ফসলের গোড়ায় খড়, কচুরিপানা বা প্লাস্টিক জাতীয় আচ্ছাদন দেওয়াকে মালচিং বলে।
- ণ. ব্লাস্ট রোগের জীবাণুর নাম কী?
- উত্তর: Magnaporthe oryzae (ছত্রাক)।
- ত. পলিনেট হাউজ কী?
- উত্তর: পলিথিন বা জালের আচ্ছাদনে ঘেরা কাঠামো, যার ভেতরে নিয়ন্ত্রিত পরিবেশে ফসল উৎপাদন করা হয়।
- থ. ভুট্টার সবচেয়ে ক্ষতিকারক পোকা কোনটি?
- উত্তর: ফল আর্মিওয়ার্ম (Fall Armyworm)।
- দ. শস্যপর্যায় কী?
- উত্তর: একই জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করার পদ্ধতিকে শস্যপর্যায় বলে। এতে মাটির উর্বরতা বজায় থাকে এবং রোগ-পোকার আক্রমণ কমে।
- ধ. ভুট্টার ক্রোমোজোম সংখ্যা কত?
- উত্তর: ২০টি (n = ১০)।
- ন. ভুট্টার পুরুষ ফুলে সর্বোচ্চ কত পরাগরেণু থাকে?
- উত্তর: প্রায় ৫০ লক্ষ।
পূর্ণরূপ লিখুন
- GAP
- পূর্ণরূপ: Good Agricultural Practices
- AEZ
- পূর্ণরূপ: Agro-Ecological Zone
- DAP
- পূর্ণরূপ: Di-Ammonium Phosphate
- IPNS
- পূর্ণরূপ: Integrated Plant Nutrient System
- GMO
- পূর্ণরূপ: Genetically Modified Organism
শেষ কথা
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট-২০২৬: বৈজ্ঞানিক সহকারী (গ্রেড-১৪) পদের প্রশ্ন ও সমাধান এখানে দেওয়া হলো। এই পরীক্ষায় মোট ২৯টি প্রশ্ন ছিল, যার বিষয় ছিল বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, কৃষি। প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করলে পরবর্তী নিয়োগ পরীক্ষার প্রস্তুতিতে সুবিধা হবে।
সচরাচর জিজ্ঞাসা
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট-২০২৬-এর বৈজ্ঞানিক সহকারী (গ্রেড-১৪) পদের নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হয়েছিল?
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট-২০২৬-এর বৈজ্ঞানিক সহকারী (গ্রেড-১৪) পদের নিয়োগ পরীক্ষা ২৩ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিল।
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট-২০২৬-এর বৈজ্ঞানিক সহকারী (গ্রেড-১৪) পদের নিয়োগ পরীক্ষা কত নম্বর ও কত সময়ের ছিল?
পরীক্ষাটি পূর্ণমান ৭৫ এবং সময় ৬০ মিনিট ছিল।
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট-২০২৬-এর বৈজ্ঞানিক সহকারী (গ্রেড-১৪) পদের নিয়োগ পরীক্ষায় কোন কোন বিষয়ে প্রশ্ন এসেছিল?
লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, কৃষি বিষয়ে মোট ২৯টি প্রশ্ন এসেছিল।
এই পোস্টে কি প্রশ্নের উত্তরও আছে?
হ্যাঁ, প্রতিটি প্রশ্নের উত্তর ও সমাধান পোস্টেই দেওয়া আছে। সাজানো হয়েছে বিষয় ধরে।