খাদ্য অধিদপ্তর-২০২৬: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও সমাধান
খাদ্য অধিদপ্তর-২০২৬: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও সমাধান নিচে দেওয়া হলো। নিয়োগ পরীক্ষাটি (তারিখ: ১০.০১.২০২৬) অনুষ্ঠিত হয়, এতে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন ছিল।
এক কথায় প্রকাশ করুন
- যা দমন করা যায় না
- এক কথায় প্রকাশ: অদম্য
- সকলের জন্য হিতকর
- এক কথায় প্রকাশ: সর্বজনীন
- মৃতের মতো অবস্থায় যার
- এক কথায় প্রকাশ: মুমূর্ষু
- যে বিষয়ে বিতর্ক নেই
- এক কথায় প্রকাশ: অবিসংবাদী
- হাতির বাসস্থান
- এক কথায় প্রকাশ: গজগৃহ
বাগধারাগুলোর সঠিক অর্থ লিখুন
- অরণ্যে রোদন
- অর্থ: নিষ্ফল আবেদন/ বৃথা চেষ্টা
- বাক্য: মামুনের নিকট চাঁদা চাওয়া অরণ্যে রোদন মাত্র।
- ইঁদুর কপালে
- অর্থ: নিতান্তই মন্দ ভাগ্য
- বাক্য: তোমার মত ইঁদুর কপালে লোক আমি দেখিনি।
- খণ্ড প্রলয়
- অর্থ: তুমুল কান্ড
- বাক্য: সামান্য ঘটনা থেকে এমন খণ্ড প্রলয় হবে ভাবিনি।
- শাপে বর
- অর্থ: অনিষ্টে ইষ্ট লাভ
- বাক্য: চাকরি চলে যাওয়ায় তার শাপে বর হয়েছে, ব্যবসায়ে দ্রুত উন্নতি হচ্ছে।
- তামার বিষ
- অর্থ: অর্থের কুপ্রভাব
- বাক্য: তোমাকে তামার বিষে পেয়েছে, মানুষকে মানুষ মনে কর না।
কারক ও বিভক্তি নির্ণয় করুন
- সমিতিতে চাঁদা দাও
- কারক: সম্প্রদানে সপ্তমী
- বাবাকে বড্ড ভয় পাই
- কারক: অপাদানে দ্বিতীয়া
- হৃদয় আমার নাচে রে আজিকে
- কারক: অধিকরণে দ্বিতীয়া
- ডাক্তার ডাক
- কারক: কর্মে শূন্য
- আলোতে অন্ধকার দূর হয়
- কারক: করণে সপ্তমী
সন্ধি-বিচ্ছেদ করুন
- পরীক্ষা
- সন্ধি বিচ্ছেদ: পরি + ঈক্ষা
- অভ্যুত্থান
- সন্ধি বিচ্ছেদ: অভি + উত্থান
- ষোড়শ
- সন্ধি বিচ্ছেদ: ষট্ + দশ
- অহর্নিশ
- সন্ধি বিচ্ছেদ: অহঃ + নিশা
- তত্ত্ব
- সন্ধি বিচ্ছেদ: তদ + ত্ব
বাংলা সাহিত্য ও ব্যাকরণ
- ০৫ (ক). ‘A stitch in time saves nine’ এর বাংলায় অনুবাদ করুন।
- উত্তর: সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়।
- ০৫ (খ). ‘সবুজপত্র’ পত্রিকার সম্পাদক কে?
- উত্তর: প্রমথ চৌধুরী।
- ০৫ (গ). ‘পাছে লোকে কিছু বলে’ কবিতাটির রচয়িতা কে?
- উত্তর: কামিনী রায়।
- ০৫ (ঘ). ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
- উত্তর: সুকান্ত ভট্টাচার্য।
- ০৫ (ঙ). ‘বাংলা গদ্যের জনক’ কাকে বলা হয়?
- উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
- ০৬ (ক). ‘আমদানি’ শব্দটি কোন ভাষার শব্দ?
- উত্তর: ফারসি।
- ০৬ (খ). ‘প্রাচ্য’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
- উত্তর: প্রতীচ্য/ পাশ্চাত্য।
- ০৬ (গ). ‘লাঠালাঠি’ কোন সমাস?
- উত্তর: ব্যতিহার বহুব্রীহি।
- ০৬ (ঘ). ণ-ত্ব বিধান কাকে বলে?
- উত্তর: যে বিধি অনুসারে তৎসম শব্দে ‘ণ’ এর ব্যবহার হয় এবং অতৎসম শব্দে ‘ণ’ এর ব্যবহার না হয়ে ‘ন’ এর ব্যবহার হয়, তাকে ণ-ত্ব বিধান বলে।
- ০৬ (ঙ). কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ আছে?
- উত্তর: চর্যাপদ।
Write down the meaning of the following idioms and phrases
- A man of straw
- অর্থ: তুচ্ছ লোক
- Sentence: Jamal is a man of straw.
- Keep up with
- অর্থ: বজায় রাখা
- Sentence: Wages are failing to keep up with inflation.
- Bad blood
- অর্থ: শত্রুতা
- Sentence: There has been bad blood between the two families for years.
- Bottom line
- অর্থ: গুরুত্বপূর্ণ বিষয়
- Sentence: Just tell me the bottom line to take a good decision.
- Up and doing
- অর্থ: কর্মঠ
- Sentence: You should be up and doing.
Fill in the blanks with appropriate prepositions
- He craves ____ wealth.
- Ans.: for
- বাক্যের অর্থ: সে সম্পদের জন্য লালায়িত।
- He is lacking ____ courage.
- Ans.: in
- বাক্যের অর্থ: তার সাহসের অভাব আছে।
- Open ____ page 80.
- Ans.: at
- বাক্যের অর্থ: ৮০ নম্বর পৃষ্ঠা খুলুন।
- He is indifferent ____ his study.
- Ans.: to
- বাক্যের অর্থ: সে তার পড়াশোনার প্রতি উদাসীন।
- He died ____ cholera.
- Ans.: of
- বাক্যের অর্থ: সে কলেরায় মারা গেল।
Change the following sentence into indirect speech
- He said to me, ‘Did you help me’?
- Indirect: He asked me if I had helped him.
- বাক্যের অর্থ: সে আমাকে বলেছিল, “তুমি কি আমাকে সাহায্য করেছিলে?”
- Mitu said, ‘What a pity!’
- Indirect: Mitu exclaimed that it was a great pity.
- বাক্যের অর্থ: মিতু বলেছিল, “কী দুঃখের বিষয়!”
- He said, ‘Friends, Good-bye’
- Indirect: He bade his friends goodbye.
- বাক্যের অর্থ: সে বলেছিল, “বন্ধুরা, বিদায়।”
- Luna said, ‘Let’s go for a walk’
- Indirect: Luna proposed that they should go for a walk.
- বাক্যের অর্থ: লুনা বলেছিল, “চলো হাঁটতে যাই।”
- My grandfather said, ‘I will have a glass of milk at night’.
- Indirect: My grandfather said that he would have a glass of milk at night.
- বাক্যের অর্থ: আমার দাদা বলল, “আমি রাতে এক গ্লাস দুধ পান করব।”
Translate into English
- অন্যের দোষ ধরা সহজ।
- English: It is easy to find fault with others.
- আমি যদি ডাক্তার হতাম!
- English: If I were a doctor.
- আমি পাঁচ বছর যাবৎ ঢাকা শহরে বাস করছি।
- English: I have been living in Dhaka city for five years.
- ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
- English: Smoking is injurious to health.
- ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না।
- English: Look before you leap.
Change the voice of the following sentences as indicated
- He ran a race. (Passive)
- Answer: A race was run by him.
- বাক্যের অর্থ: সে প্রতিযোগিতায় দৌড়িয়েছিল।
- Smoke fills the room. (Passive)
- Answer: The room is filled with smoke.
- বাক্যের অর্থ: কক্ষ ধোঁয়ায় ভরে গেছে।
- Who killed the bird? (Passive)
- Answer: By whom was the bird killed?
- বাক্যের অর্থ: কে পাখিটিকে মেরেছিল?
- Let the work be done. (Active)
- Answer: Do the work.
- বাক্যের অর্থ: কাজটি সম্পূর্ণ করো।
- The house is being built. (Active)
- Answer: They are building the house.
- বাক্যের অর্থ: এই ঘরটি নির্মাণ করা হচ্ছে।
Write the sentences with correct right form of verbs indicated in bracket
- What you (to do) last night?
- Answer: What did you do last night?
- বাক্যের অর্থ: গত রাতে তুমি কি করেছিলে?
- I opened the door as soon as I (hear) the bell.
- Answer: I opened the door as soon as I heard the bell.
- বাক্যের অর্থ: আমি ঘণ্টা শুনা মাত্রই দরজাটি খুলেছিলাম।
- He failed (keep) his promise.
- Answer: He failed to keep his promise.
- বাক্যের অর্থ: সে তার ওয়াদা রাখতে ব্যর্থ হয়েছে।
- The weather (be) bad, we cannot go out.
- Answer: The weather is bad, we cannot go out.
- বাক্যের অর্থ: আবহাওয়া খারাপ হওয়ায়, আমরা বাইরে যেতে পারব না।
- The exam (start) before I reached the hall.
- Answer: The exam had started before I reached the hall.
- বাক্যের অর্থ: আমি কেন্দ্রে পৌঁছানোর পূর্বেই পরীক্ষা শুরু হয়েছিল।
গণিত সমাধান
সাধারণ জ্ঞান
- ১৮ (ক). সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে?
- উত্তর: ভূমধ্যসাগর ও লোহিত সাগর।
- ১৮ (খ). বিশ্ব খাদ্য দিবস কোন তারিখে পালন করা হয়?
- উত্তর: ১৬ অক্টোবর।
- ১৮ (গ). Internet এর জনক কে?
- উত্তর: Vinton Gray Cerf
- ১৮ (ঘ). কম্পিউটার ভাইরাস কি?
- উত্তর: ক্ষতিকারক প্রোগ্রাম।
- ১৮ (ঙ). ওজোনস্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত?
- উত্তর: স্ট্রাটোমণ্ডল।
- ১৮ (চ). “আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে?” এর রচয়িতা কে?
- উত্তর: কাজী নজরুল ইসলাম।
- ১৮ (ছ). আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালন করা হয়?
- উত্তর: ৮ মার্চ।
- ১৮ (জ). চ্যাট জিপিটির উদ্ভাবক কে?
- উত্তর: স্যাম অল্টম্যান।
- ১৮ (ঝ). পেনিসিলিন কি?
- উত্তর: এক ধরনের এন্টিবায়োটিক।
- ১৮ (ঞ). কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়?
- উত্তর: ফিনল্যান্ড।
- ১৮ (ট). হিমালয়ের কন্যা বলা হয় কোন জেলাকে?
- উত্তর: পঞ্চগড়।
- ১৮ (ঠ). হালদা ভ্যালী কোন জেলায় অবস্থিত?
- উত্তর: খাগড়াছড়ি।
- ১৮ (ড). বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
- উত্তর: ওয়াশিংটন ডিসি।
- ১৯. সুষম খাদ্যের উপাদান কয়টি ও কি কি?
- উত্তর: ৬টি। শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি।
- ২০. BIMSTEC এর পূর্ণরূপ কী?
- উত্তর: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- ২১. ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কয়টি ও কী কী?
- উত্তর: ৩টি (যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো)।
শেষ কথা
খাদ্য অধিদপ্তর-২০২৬: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও সমাধান এখানে দেওয়া হলো। এই পরীক্ষায় মোট ২১টি প্রশ্ন ছিল, যার বিষয় ছিল বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করলে পরবর্তী নিয়োগ পরীক্ষার প্রস্তুতিতে সুবিধা হবে।
সচরাচর জিজ্ঞাসা
খাদ্য অধিদপ্তর-২০২৬-এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হয়েছিল?
খাদ্য অধিদপ্তর-২০২৬-এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষা ১০ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিল।
খাদ্য অধিদপ্তর-২০২৬-এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষা কত নম্বর ও কত সময়ের ছিল?
পরীক্ষাটি পূর্ণমান ১০০ এবং সময় ৯০ মিনিট ছিল।
খাদ্য অধিদপ্তর-২০২৬-এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষায় কোন কোন বিষয়ে প্রশ্ন এসেছিল?
লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে মোট ২১টি প্রশ্ন এসেছিল।
এই পোস্টে কি প্রশ্নের উত্তরও আছে?
হ্যাঁ, প্রতিটি প্রশ্নের উত্তর ও সমাধান পোস্টেই দেওয়া আছে। সাজানো হয়েছে বিষয় ধরে।