জব Writtenনিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
হোম › ২০২৬ › অধিদপ্তর › জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট-২০২৬

জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট-২০২৬: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও সমাধান

পরীক্ষার তারিখ
১৫ জানুয়ারি ২০২৬
সময়
৯০ মিনিট
পূর্ণমান
৯০
মোট প্রশ্ন
১৩টি
লেখার আকার১০০%

জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট-২০২৬: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও সমাধান নিচে দেওয়া হলো। নিয়োগ পরীক্ষাটি (তারিখ: ১৫.০১.২০২৬) অনুষ্ঠিত হয়, এতে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন ছিল।

বাংলা অংশ
০১

এক কথায় প্রকাশ করুন

অগ্র পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে
এক কথায় প্রকাশ: অবিমৃশ্যকারী
অবশ্যই যা হবে
এক কথায় প্রকাশ: অবশ্যম্ভাবী
ইহলোকে যা সামান্য নয়
এক কথায় প্রকাশ: অলোকসামান্য
পূর্বজন্ম স্মরণ করে যে
এক কথায় প্রকাশ: জাতিস্মর
হৃদয়ের প্রীতিকর
এক কথায় প্রকাশ: হৃদ্য
০২

লিঙ্গ পরিবর্তন

মেনি বিড়াল
লিঙ্গ পরিবর্তন: হুলো বিড়াল
গয়লা
লিঙ্গ পরিবর্তন: গয়লা বউ
বিবি
লিঙ্গ পরিবর্তন: সাহেব
মুহতারিম
লিঙ্গ পরিবর্তন: মুহতারিমা
কুহক
লিঙ্গ পরিবর্তন: কুহকিনী
০৩

সন্ধি বিচ্ছেদ করুন

পরস্পর
সন্ধি বিচ্ছেদ: পর + পর
পতঞ্জলি
সন্ধি বিচ্ছেদ: পতৎ + অঞ্জলি
যজ্ঞ
সন্ধি বিচ্ছেদ: যজ্ + ন
অন্যান্য
সন্ধি বিচ্ছেদ: অন্য + অন্য
পাঁচশ
সন্ধি বিচ্ছেদ: পাঁচ + শ
০৪

বাগধারা (অর্থসহ বাক্য গঠন করুন)

আঁকুপাঁকু করা
অর্থ: ছটফটানি
বাক্য: ছোটবেলা থেকেই দেখছি তার মনটা সবসময় আঁকুপাঁকু করে।
কেতাদুরস্ত
অর্থ: পরিপাটি
বাক্য: চালচলন আর পোশাকে সে খুবই কেতাদুরস্ত লোক।
কেউকেটা
অর্থ: গণ্যমান্য ব্যক্তি
বাক্য: সেলিম কেউ কেটা ধরনের লোক নয়, তাঁর সাথে পেরে উঠবে না।
ঘোড়ারোগ
অর্থ: সাধ্যের অতিরিক্ত সাধ
বাক্য: গরিবের ঘোড়ারোগ থাকতে নেই।
রাবণের চিতা
অর্থ: চির অশান্তি
বাক্য: ভাইয়ের মৃত্যুতে রফিকের বুকে রাবণের চিতা জ্বলছে।
ইংরেজি অংশ
০৫

Make sentences with the following Phrases and Idioms mentioning the meaning

Run short
Meaning: টান ধরা/ কম পড়া
Sentence: There is a run short of the meal at the party.
To tell white lies
Meaning: নির্দোষ মিথ্যা কথা
Sentence: He told a white lie as his excuse for missing the party.
On the sly
Meaning: গোপনে
Sentence: She was drinking on the sly.
Narrow escape
Meaning: অল্পের জন্য বাঁচা
Sentence: Yesterday he had a narrow escape from a serious accident.
Once for all
Meaning: চিরতরে
Sentence: She parted from her husband once for all.
০৬

Write the antonym of the given word

Spurious
Antonym: Genuine
Bustle
Antonym: Quiet
Harmonious
Antonym: Discordant
Fictitious
Antonym: Real
Turbulence
Antonym: Peace
০৭

Appropriate Preposition

He was a scholar ____ repute.
Ans.: of
বাক্যের অর্থ: সে একজন স্বনামধন্য পণ্ডিত।
He has been unwell ____ last Monday.
Ans.: since
বাক্যের অর্থ: গত সোমবার হতে তিনি অসুস্থ।
What is time ____ your watch?
Ans.: by
বাক্যের অর্থ: তোমার ঘড়িতে কয়টা বাজে?
They always run ____ money.
Ans.: after
বাক্যের অর্থ: তারা সর্বদা টাকার পেছনে ছোটে।
Who did you go there ____?
Ans.: with
বাক্যের অর্থ: তোমার সাথে সেখানে কে গিয়েছিল?
০৮

Article

He drives the car at 50 miles ____ hour.
Ans.: an
বাক্যের অর্থ: সে ঘণ্টায় ৫০ মাইল বেগে গাড়ি চালায়।
There lived ____ king.
Ans.: a
বাক্যের অর্থ: সেখানে এক রাজা বাস করত।
____ sooner, ____ better.
Ans.: the, the
বাক্যের অর্থ: যত তাড়াতাড়ি হয় তত ভালো।
____ immortal Kalidash wrote many books.
Ans.: The
বাক্যের অর্থ: অমর কালিদাস অনেক গ্রন্থ লিখেছিলেন।
He plays ____ piano.
Ans.: the
বাক্যের অর্থ: সে পিয়ানো বাজায়।
গণিত অংশ
০৯–১২

গণিত সমাধান

০৯
৪০ কেজি মিশ্রণে বালি ও সিমেন্টের অনুপাত ৪ ঃ ১। পরবর্তীতে ২ কেজি সিমেন্ট বেশি মিশালে ৪০ কেজি মিশ্রণে বালি ও সিমেন্টের নতুন অনুপাত কত হবে?
সমাধান: দেওয়া আছে, বালি ও সিমেন্টের মিশ্রণ ৪০ কেজি এবং বালি ও সিমেন্টের অনুপাত ৪ ঃ ১
প্রশ্নমতে, ৪x + x = ৪০
⇒ ৫x = ৪০
∴ x = ৮
অর্থাৎ, বালি ৪x = ৪ × ৮ = ৩২ এবং সিমেন্ট x = ৮
শর্তমতে ৩২৮ + ২ = ১৬৫ = ১৬ ঃ ৫
মিশ্রণে বালি ও সিমেন্টের নতুন অনুপাত হবে ১৬ ঃ ৫।
উত্তর: ১৬ ঃ ৫
১০
যোগ করুনঃ ১১ − a + a² + ১১ + a + a² − ২a১ + a² + a⁴
সমাধান: দেওয়া আছে, ১ + a + a² + ১ − a + a² − ২a১ + a² + a⁴
= ২ + ২a² − ২a১ + a² + a⁴
= ২(১ − a + a²)(১ − a + a²)(১ + a + a²)
= ২১ + a + a² Ans.
উত্তর: ২১ + a + a²
১১
উৎপাদকে বিশ্লেষণ করুনঃ ৩x² − x − ১০
সমাধান: দেওয়া আছে, ৩x² − x − ১০
= ৩x² − ৬x + ৫x − ১০
= ৩x(x − ২) + ৫(x − ২)
= (x − ২)(৩x + ৫)
উত্তর: (x − ২)(৩x + ৫)
১২
একটি রম্বসের একটি কর্ণ ১০ মি. এবং ক্ষেত্রফল ১২০ বর্গ.মি. অপর কর্ণের দৈর্ঘ্য ও পরিসীমা নির্ণয় করুন।
সমাধান: ধরি, রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য d₂ মিটার
রম্বসের ক্ষেত্রফল = ১২ × কর্ণদ্বয়ের গুণফল।
∴ ক্ষেত্রফল = ১২০ বর্গমিটার, d₁ = ১০ মিটার।
প্রশ্নমতে, ১২ × d₂ × ১০ = ১২০
⇒ ১০ × d₂ = ১২০ × ২
∴ d₂ = ১২০ × ২১০ = ২৪ মিটার
অতএব, একটি কর্ণ ১০ হলে অপর কর্ণ ২৪ মিটার। রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাই কর্ণদ্বয়ের অর্ধেকের দৈর্ঘ্য এবং বাহু মিলে একটি সমকোণী ত্রিভুজ গঠন করে।
অর্থাৎ, ৫ মিটার, ১২ মিটার এবং a মিটার।
∴ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, a² = (d₁২)² + (d₂২)²
⇒ a² = (১০২)² + (২৪২)²
⇒ a² = ৫² + ১২²
⇒ a² = ২৫ + ১৪৪
⇒ a² = ১৬৯
∴ a = √১৬৯ = ১৩
রম্বসের পরিসীমা p = ৪ × a = ৪ × ১৩ = ৫২
∴ অপর কর্ণের দৈর্ঘ্য ২৪ মিটার এবং রম্বসের পরিসীমা ৫২ মিটার।
উত্তর: অপর কর্ণ ২৪ মিটার, পরিসীমা ৫২ মিটার
সাধারণ জ্ঞান অংশ
১৩

সাধারণ জ্ঞান

ক. হাইফা কী?
উত্তর: ‘হাইফা’ হলো ইসরাইলের সমুদ্রবন্দর বা বন্দর-নগরী।
খ. সম্রাট শাহজাহানের কোন পুত্র বাংলার শাসনকর্তা ছিলেন?
উত্তর: শাহ সুজা
গ. বাংলাদেশের চা জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: চা জাদুঘর শ্রীমঙ্গল, মৌলভীবাজারে অবস্থিত। বাংলাদেশের প্রথম চা জাদুঘর ১৬ সেপ্টেম্বর ২০০৯ সালে শ্রীমঙ্গল, মৌলভীবাজারে যাত্রা শুরু করে।
ঘ. অধ্যাদেশ কাকে বলে?
উত্তর: রাষ্ট্রের জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি নিজের একক ক্ষমতাবলে যে আইন জারি করে তাকে অধ্যাদেশ (Ordinance) বলে। বাংলাদেশ সংবিধানের ৯৩ অনুচ্ছেদে জাতীয় সংসদ ভেঙে গেলে অথবা সংসদ অধিবেশন না থাকলে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলা করার জন্য রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে।
ঙ. বাংলাদেশের প্রথম কার্বন নিউট্রাল শিশুর নাম কী?
উত্তর: বাংলাদেশের প্রথম কার্বন-নিউট্রাল শিশু হলেন আয়ান খান রুহাব। জন্ম সাতক্ষীরার তালা উপজেলায় (ফেব্রুয়ারি ২০২৫ সালে)। মাত্র ৮ মাস বয়সেই এই আন্তর্জাতিক স্বীকৃতি পান। তার পিতামাতা তার জন্মের পর ৫৮০টি বৃক্ষ রোপণ করেছেন। উল্লেখ্য, বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু ভারতের আদাভি।
চ. ফিফা বিশ্বকাপ ২০২৬ কতটি দেশ আয়োজন করবে?
উত্তর: তিনটি দেশ আয়োজন করবে (যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা)। উল্লেখ্যঃ প্রথমবারের মতো মোট ৪৮টি দল অংশগ্রহণ করবে।
ছ. রেডক্রস কত সালে প্রতিষ্ঠিত হয়? এবং কে রেডক্রস প্রতিষ্ঠা করেন?
উত্তর: Red Cross প্রতিষ্ঠিত হয় ১৮৬৩ সালে। সুইজারল্যান্ডের নাগরিক হেনরি ডুনান্ট (Henry Dunant) এর প্রতিষ্ঠাতা। সংস্থার নাম: International Committee of the Red Cross (ICRC)। প্রতি বছর মে মাসের ৮ তারিখে বিশ্ব Red Cross এবং Red Crescent দিবস উদযাপিত হয়। কারণ, এই দিনটিতে এর প্রতিষ্ঠাতা Henry Dunant (জন্ম 8 May 1828) জন্মগ্রহণ করেন। তিনি প্রথম শান্তিতে নোবেল পান।
জ. সশস্ত্র বাহিনী দিবস কবে?
উত্তর: ২১ নভেম্বর
ঝ. JEC এর পূর্ণরূপ কী?
উত্তর: Joint Economic Commission.
ঞ. ‘ডাক হরকরা’ এর রচয়িতা কে?
উত্তর: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
ট. বাংলাদেশের সর্বশেষ শত্রুমুক্ত জেলার নাম কি?
উত্তর: ঢাকা। ঢাকা জেলা শত্রুমুক্ত হয় ১৯৭২ সালের ৩১ জানুয়ারি। উল্লেখ্য, প্রথম শত্রুমুক্ত হয় যশোর (৬ ডিসেম্বর, ১৯৭১); কুষ্টিয়া শত্রুমুক্ত হয় ১১ ডিসেম্বর, ১৯৭১; কুমিল্লা শত্রুমুক্ত হয় ৪ ডিসেম্বর, ১৯৭১; সিলেট শত্রুমুক্ত হয় ১৫ ডিসেম্বর, ১৯৭১।
ঠ. বাংলাদেশের ডাল গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তর: বাংলাদেশ ডাল গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদী, পাবনায় অবস্থিত।
ড. বিশ্বের বায়ুমান প্রতিবেদক সংস্থার নাম কী?
উত্তর: IQAir.
ঢ. রাঙামাটির ছাদ বলা হয়
উত্তর: সাজেক ভ্যালিকে।
ণ. সম্প্রতি দাবা খেলা নিষিদ্ধ করেছে কোন দেশ?
উত্তর: আফগানিস্তান।
১৩ (ঠ)

বাংলাদেশের কৃষি ও গবেষণা প্রতিষ্ঠান

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট
অবস্থান: শেরে বাংলানগর, ঢাকা
প্রতিষ্ঠিত: ১৯৫১
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন
অবস্থান: জয়দেবপুর, গাজীপুর
প্রতিষ্ঠিত: ১৯৬১
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট
অবস্থান: বাকৃবি, ময়মনসিংহ
প্রতিষ্ঠিত: ১৯৬১
বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট
অবস্থান: শ্রীমঙ্গল, মৌলভীবাজার
প্রতিষ্ঠিত: ১৯৬৭
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট
অবস্থান: জয়দেবপুর, গাজীপুর
প্রতিষ্ঠিত: ১৯৭০
বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদ
অবস্থান: ফার্মগেট, ঢাকা
প্রতিষ্ঠিত: ১৯৭৫
বাংলাদেশ মসলা গবেষণা ইনস্টিটিউট
অবস্থান: বগুড়া
প্রতিষ্ঠিত: —
বাংলাদেশ আম গবেষণা ইনস্টিটিউট
অবস্থান: চাপাইনবাবগঞ্জ
প্রতিষ্ঠিত: ১৯৮৫
বাংলাদেশের ইক্ষু গবেষণা কেন্দ্র
অবস্থান: ঈশ্বরদী, পাবনা
প্রতিষ্ঠিত: ১৯৮৭

শেষ কথা

জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট-২০২৬: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও সমাধান এখানে দেওয়া হলো। এই পরীক্ষায় মোট ১৩টি প্রশ্ন ছিল, যার বিষয় ছিল বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করলে পরবর্তী নিয়োগ পরীক্ষার প্রস্তুতিতে সুবিধা হবে।

#বাংলা#ইংরেজি#গণিত#সাধারণ জ্ঞান

সচরাচর জিজ্ঞাসা

জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট-২০২৬-এর অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হয়েছিল?

জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট-২০২৬-এর অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষা ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিল।

জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট-২০২৬-এর অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষা কত নম্বর ও কত সময়ের ছিল?

পরীক্ষাটি পূর্ণমান ৯০ এবং সময় ৯০ মিনিট ছিল।

জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট-২০২৬-এর অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষায় কোন কোন বিষয়ে প্রশ্ন এসেছিল?

লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে মোট ১৩টি প্রশ্ন এসেছিল।

এই পোস্টে কি প্রশ্নের উত্তরও আছে?

হ্যাঁ, প্রতিটি প্রশ্নের উত্তর ও সমাধান পোস্টেই দেওয়া আছে। সাজানো হয়েছে বিষয় ধরে।

আরও নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর

বাংলাদেশ চা বোর্ড-২০২৬: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের প্রশ্ন ও সমাধানকাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর-২০২৬: সিপাই পদের প্রশ্ন ও সমাধানকাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর-২০২৬: অফিস সহায়ক পদের প্রশ্ন ও সমাধানবাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-২০২৬: উচ্চমান সহকারী পদের প্রশ্ন ও সমাধান