গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-২০২৬: অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও সমাধান
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-২০২৬: অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও সমাধান নিচে দেওয়া হলো। নিয়োগ পরীক্ষাটি (তারিখ: ১৬.০১.২০২৬) অনুষ্ঠিত হয়, এতে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন ছিল।
প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন
- ফ্যাকাশে
- প্রকৃতি ও প্রত্যয়: ফিকা + শে
- হাতুড়ে
- প্রকৃতি ও প্রত্যয়: হাত + উড়িয়া
শুদ্ধ রূপ লিখুন
- মুহর্মুহু
- শুদ্ধ: মুহুর্মুহু
- বিভিষিকা
- শুদ্ধ: বিভীষিকা
কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?
- ০৩. কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?
- উত্তর: প্রলয়োল্লাস। এই কাব্যের অন্যতম ও জনপ্রিয় কবিতা ‘বিদ্রোহী’। ‘বিদ্রোহী’ কবিতার জন্য তাঁকে বিদ্রোহী কবি বলা হয়। এই গ্রন্থটি উৎসর্গ করা হয় ব্রিটিশ বিরোধী বাঙালি বারীন্দ্রকুমার ঘোষকে।
সন্ধি বিচ্ছেদ করুন
- পিপাসার্ত
- সন্ধি বিচ্ছেদ: পিপাসা + ঋত
- যাচ্ছেতাই
- সন্ধি বিচ্ছেদ: যা + ইচ্ছা + তাই
এক কথায় প্রকাশ করুন
- সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা
- এক কথায় প্রকাশ: প্রত্যুদ্গমন
- যে নারী সাগরে বিচরণ করে
- এক কথায় প্রকাশ: সাগরিকা
বাংলা ভাষায় চলিত রীতির ব্যবহারে কার অবদান বেশি?
- ০৬. বাংলা ভাষায় চলিত রীতির ব্যবহারে কার অবদান বেশি?
- উত্তর: প্রমথ চৌধুরী। তিনি ‘সবুজপত্র’ (১৯১৪) পত্রিকার মাধ্যমে বাংলা সাহিত্যে চলিত রীতির প্রয়োগকে প্রতিষ্ঠা করেন। উল্লেখ্য, প্রমথ চৌধুরী ‘হালখাতা’ গদ্যগ্রন্থে প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান। তাই ১৯১৪ সালে চলিত ভাষা সৃষ্টি হয়েছে বলে ধরে নেওয়া হয়ে থাকে।
ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন
- পথভ্রষ্ট
- ব্যাসবাক্য ও সমাস: পথ থেকে ভ্রষ্ট (৫মী তৎপুরুষ)
- দুর্ভিক্ষ
- ব্যাসবাক্য ও সমাস: ভিক্ষার অভাব (অব্যয়ীভাব)
বাগধারাটির অর্থসহ বাক্য রচনা করুন
- ছকড়া নকড়া
- অর্থ: সস্তা দর
- বাক্য: বাজারে এখন আম ছকড়া নকড়া দরে বিক্রি হচ্ছে।
- ইন্দ্রপতন
- অর্থ: বিখ্যাত ব্যক্তির মৃত্যু
- বাক্য: কবির মৃত্যু বাংলা সাহিত্যের এক ইন্দ্রপতন।
বিভক্তিসহ কারক নির্ণয় করুন
- অর্থ অনর্থ ঘটায়
- কারক: কর্তায় শূন্য বিভক্তি
- অন্ধজনে দেহ আলো
- কারক: সম্প্রদানে ৭মী বিভক্তি
বাংলা সাহিত্য ও ব্যাকরণ
- ১০. ‘অনুরাগ’ কাব্যগ্রন্থটি কার লেখা?
- উত্তর: বন্দে আলী মিয়া। উল্লেখ্য, বন্দে আলী মিয়া ১৫ ডিসেম্বর ১৯০৬ সালে পাবনার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১১. বিপরীত শব্দ লিখুনঃ ইদানীং, খিড়কি
- উত্তর: ইদানীং → তদানীং; খিড়কি → দেউড়ি (সিংহদ্বার)
- ১২. ‘সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত’ কোন লেখকের কোন প্রবন্ধের উক্তি?
- উত্তর: প্রমথ চৌধুরী, বই পড়া।
- ১৩. বাংলা সাহিত্যের অন্যতম পত্রিকা ‘কল্লোল’ কত সালে প্রথম প্রকাশিত হয়?
- উত্তর: ১৯২৩ সালে। এর সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাশ। কলকাতা থেকে ‘কল্লোল’ নামে মাসিক সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়। কল্লোল পত্রিকা কেন্দ্রিক সাহিত্যধারার এ সময়কেই কল্লোল যুগ নামে অভিহিত করা হয়।
- ১৪. ‘মা যে জননী কান্দে’ রচয়িতার নাম কী?
- উত্তর: জসীমউদ্দীন রচিত ‘মা যে জননী কান্দে’ (১৯৬৩) হলো কাব্য রচনা।
- ১৫. বিদ্যাপতি কে ছিলেন?
- উত্তর: বিদ্যাপতি ছিলেন মিথিলার রাজসভার কবি। রাজা শিবসিংহ তাঁকে ‘কবিকণ্ঠহার’ উপাধিতে ভূষিত করেন। তাঁর রচিত কয়েকটি বইয়ের নাম: পুরুষ পরীক্ষা, কীর্তিলতা, গঙ্গাবাক্যাবলী ইত্যাদি।
- ১৬. ‘যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না’ পঙ্ক্তিটির লেখক কে? কোন কবিতা থেকে নেওয়া হয়েছে?
- উত্তর: কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা থেকে নেওয়া হয়েছে।
- ১৭. ‘তুমি কী খেয়েছ?’ এখানে ‘কী’ কোন ধরনের পদ?
- উত্তর: সর্বনাম পদ।
- ১৮. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে?
- উত্তর: শাহ মুহম্মদ সগীর বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি এবং রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম বাঙালি মুসলিম কবি। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে রচনা করেন ‘ইউসুফ জোলেখা’।
- ১৯. ‘বিদ্যুৎ’ শব্দের ৪ টি সমার্থক শব্দ লিখুন।
- উত্তর: চপলা, ক্ষণপ্রভা, দামিনী, সৌদামিনী, বিজলি, শম্পা।
- ২০. ‘চোখ’ শব্দটির বিভিন্ন অর্থে চারটি শব্দ লিখুন।
- উত্তর: ১. চক্ষু/নয়ন (শারীরিক অঙ্গ): ‘তার চোখ দুটো খুব সুন্দর।’
২. দৃষ্টি/নজর (দেখার প্রক্রিয়া): ‘ছেলেটির প্রতি একটু চোখ রেখো।’ (দৃষ্টি রাখো)
৩. বিবেক/সততা (নৈতিকতা): ‘তার চোখ ভালো, তাই সে মিথ্যা বলে না।’
৪. আগ্রহ/ঈর্ষা/অনুকূল ভাব: ‘আমার দিকে একটু চোখ রেখো।’ (মনোযোগ/আনুকূল্য) অথবা ‘ছেলেটির দিকে রাঙা চোখ করে তাকাচ্ছে।’ (ক্রোধ)
‘বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্সের ভূমিকা’ শিরোনামে একটি অনুচ্ছেদ লিখুন
‘বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্সের ভূমিকা’ শিরোনামে একটি অনুচ্ছেদ লিখুন।
বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্সের ভূমিকা
রেমিটেন্স বা প্রবাসী আয় বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। বিশ্বের নানা দেশে কর্মরত লাখো প্রবাসী বাংলাদেশি তাঁদের কষ্টার্জিত আয় দেশে পাঠান, যা জাতীয় আয়ের একটি বড় অংশ জোগান দেয়। এই বৈদেশিক মুদ্রা দেশের রিজার্ভ বাড়ায় এবং আমদানি ব্যয় মেটাতে সহায়তা করে। রেমিটেন্সের টাকায় অসংখ্য পরিবার খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও আবাসনের খরচ চালায়। ফলে গ্রামীণ অর্থনীতি সচল থাকে এবং দারিদ্র্য কমে। প্রবাসী আয় থেকে ছোট ব্যবসা ও বিনিয়োগের নতুন সুযোগও তৈরি হয়। ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে এখন টাকা পাঠানো সহজ ও নিরাপদ হয়েছে। তবে হুন্ডির মতো অবৈধ পথ এবং বেশি খরচ এখনো বড় সমস্যা। দক্ষ জনশক্তি তৈরি, প্রবাসী শ্রমিকদের সুরক্ষা এবং বৈধ পথে টাকা পাঠাতে উৎসাহ দিলে রেমিটেন্সের অবদান আরও বাড়বে। তাই বলা যায়, রেমিটেন্স বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক স্থিতিশীলতার অন্যতম প্রধান ভিত্তি।
Change the voice
- Panic seized the writer.
- Changed: The writer was seized with panic.
- বাক্যের অর্থ: লেখক ভয়ে আতঙ্কগ্রস্ত ছিলেন।
- He suggested giving up smoking.
- Changed: He suggested that smoking should be given up.
- বাক্যের অর্থ: তিনি ধূমপান ত্যাগের পরামর্শ দিয়েছিলেন।
- Whom has he beaten?
- Changed: Who has been beaten by him?
- বাক্যের অর্থ: সে কাকে মেরেছে?
- His conduct shocked me.
- Changed: I was shocked at his conduct.
- বাক্যের অর্থ: তার ব্যবহারে আমি মর্মাহত।
- He is going to open a Bank.
- Changed: A bank is going to be opened by him.
- বাক্যের অর্থ: সে একটি ব্যাংক চালু করতে যাচ্ছে।
Fill in the blanks with preposition
- He succumbed ____ his injuries.
- Ans.: to
- বাক্যের অর্থ: তিনি দুর্ঘটনায় পতিত হলেন।
- Let me congratulate you ____ your success.
- Ans.: on
- বাক্যের অর্থ: তোমার সফলতায় আমাকে অভিনন্দন জানাতে দাও।
- Be ____ my sight.
- Ans.: out of
- বাক্যের অর্থ: আমার চোখের সামনে থেকে দূর হও।
- The poor student was exempted ____ the test.
- Ans.: from
- বাক্যের অর্থ: দরিদ্র ছাত্রকে পরীক্ষা হতে অব্যাহতি দেওয়া হয়েছিল।
- The police are looking ____ the murder.
- Ans.: into
- বাক্যের অর্থ: পুলিশ হত্যাকাণ্ড খতিয়ে দেখছে।
Put right forms of verbs
- One of the boys (have) done it.
- Ans.: has
- বাক্যের অর্থ: বালকদের একজন এটি করেছে।
- The park gates (lock) at 6:30 p.m every evening.
- Ans.: are locked
- বাক্যের অর্থ: সন্ধ্যা ৬.৩০ এর মধ্যে পার্কের গেট বন্ধ হয়।
- You, he and I (be) friends.
- Ans.: are
- বাক্যের অর্থ: তুমি, সে ও আমি বন্ধু।
- It is a big factory, five hundred people (employ) there.
- Ans.: are employed
- বাক্যের অর্থ: এটি একটি বড় ফ্যাক্টরি, এতে ৫০০ জন শ্রমিক কাজ করে।
- When I was on holiday, my camera (steal) from my hotel.
- Ans.: was stolen
- বাক্যের অর্থ: আমি যখন ছুটিতে ছিলাম তখন আমার ক্যামেরা আমার হোটেল থেকে চুরি হয়েছিল।
Make sentences with the following phrases & idioms
- Yellow dog
- Meaning: হীন ব্যক্তি, কাপুরুষ
- Sentence: Nobody respects a yellow dog who runs away from his duty.
- End in smoke
- Meaning: ব্যর্থতায় পর্যবসিত হওয়া
- Sentence: All his big plans ended in smoke.
- Wear and tear
- Meaning: স্বাভাবিক ব্যবহারের ফলে ক্ষয়-ক্ষতি
- Sentence: Some wear and tear on an old car is normal.
- To boil the ocean
- Meaning: অসম্ভব
- Sentence: Trying to fix every problem at once is like trying to boil the ocean.
- At the outset
- Meaning: শুরুতেই; প্রারম্ভেই
- Sentence: He made his goal clear at the outset of the meeting.
Write a short note on ‘Uses and abuses of Internet in student life’.
Write a short note on ‘Uses and abuses of Internet in student life’.
Uses and Abuses of Internet in Student Life
The internet plays a powerful role in modern student life. It gives students quick access to books, online libraries, research articles and educational videos. Through e-learning platforms, they can attend classes, practise skills and connect with teachers and classmates anywhere in the world. It also helps them in communication, career guidance and learning technical skills.
However, the internet has serious abuses too. Excessive use of social media, online games and entertainment distracts students from their studies and reduces concentration. Many students waste time scrolling instead of learning. Addiction to the internet can cause poor results, sleep problems, anxiety and social isolation. Cyberbullying, harmful content and plagiarism are also major concerns.
Therefore, the internet is a valuable tool when used wisely, but harmful when misused. Proper guidance, self-discipline and balanced use are essential for students to benefit from it.
গণিত সমাধান
নিচের প্রশ্নগুলোর উত্তর দিন
- ক. ফরাসি বিপ্লবের জনক কে?
- উত্তর: জাঁ জ্যাক রুশো।
- খ. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে ‘বীরউত্তম’ উপাধিতে ভূষিত করা হয়?
- উত্তর: ৬৮ জন।
- গ. ‘প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ’ এটা সংবিধানের কত অনুচ্ছেদে বর্ণিত রয়েছে?
- উত্তর: সংবিধানের ৭(১) নং অনুচ্ছেদে বলা হয়েছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হবে।
- ঘ. বাংলাদেশের সাথে যে যে দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে তা লিখুন।
- উত্তর: ভারত এবং মায়ানমার।
- ঙ. বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
- উত্তর: ১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল এবং রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল। উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের (Continental Shelf) সীমা হবে ৩৫০ নটিক্যাল মাইল।
- চ. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত?
- উত্তর: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য ১৫টি (স্থায়ী ৫টি এবং অস্থায়ী ১০টি)। স্থায়ী ৫টি সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স এবং চীন।
- ছ. ভেনিজুয়েলার রাজধানীর নাম লিখুন।
- উত্তর: কারাকাস।
- জ. BREXIT কি?
- উত্তর: ব্রেক্সিট (BREXIT) হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের অপসারণ, যা সংক্ষেপে ব্রেক্সিট নামে পরিচিত। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো একে অন্যের সাথে ব্যবসা-বাণিজ্য করতে পারে এবং এক দেশ থেকে অন্য দেশে যেতে পারে, সেখানে বসবাস বা কাজ করতে পারে। ব্রিটেন ১৯৭৩ সালে ইউরোপীয়ান ইকনোমিক কমিটির সাথে যুক্ত হয়। ২০১৬ সালের জুনে গণভোট হয়েছিল, যুক্তরাজ্যে ভোটাররা ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পক্ষে ভোট দেন। ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য দেশ ২৭টি।
- ঝ. চীনের কোন শহরে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়?
- উত্তর: চীনের হুবেই প্রদেশের উহান শহরে।
- ঞ. ফেসবুকের প্রতিষ্ঠাতা কে?
- উত্তর: ২০০৪ সালের ফেব্রুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্ক জাকারবার্গ ফেসবুক নামের নেটওয়ার্কটি প্রতিষ্ঠা করেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। প্রতিষ্ঠাকালে এটি শুধু ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সীমিত ছিল। পরে এ মাধ্যমটি অন্যান্য অঞ্চল ও বিশ্ববিদ্যালয় হয়ে সমগ্র বিশ্বে জনপ্রিয়তা অর্জন করে।
- ট. ECNEC এর পূর্ণরূপ কী?
- উত্তর: The Executive Committee of the National Economic Council (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি)।
- ঠ. হোয়াইট হাউস কী?
- উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবন। এটি ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এর স্থপতি জেমস হোবান।
- ড. Gen Z কী?
- উত্তর: Gen Z হলো একটি প্রজন্ম বা বয়সভিত্তিক গোষ্ঠী। এর পূর্ণরূপ Generation Z। ১৯৯৭ থেকে ২০১২ এর মধ্যে জন্মগ্রহণ করা ব্যক্তিদের বলা হয় Generation Z।
- ঢ. কৃত্রিম বুদ্ধিমত্তার জনক কে?
- উত্তর: অ্যালান টুরিং। (কেউ কেউ জন ম্যাকার্থিকেও এই উপাধি দেন।)
- ণ. কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয়?
- উত্তর: ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। ইংল্যান্ডের জ্যোতির্বিদ উইলিয়াম হার্শেল ১৭৮১ সালে ইউরেনাস আবিষ্কার করেন। এর উপগ্রহের সংখ্যা ২৭টি।
- ত. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?
- উত্তর: কাজী নজরুল ইসলাম ১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৪ মে (বাংলা ১৩০৬ সনের ১১ জ্যৈষ্ঠ) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- থ. বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম কোনটি?
- উত্তর: বাংলাদেশের বৃহত্তম গ্রাম বানিয়াচং, হবিগঞ্জ জেলায় অবস্থিত।
- দ. দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ কোন জেলায় উদ্বোধন করা হয়?
- উত্তর: নারায়ণগঞ্জ।
- ধ. সাংবিধানিকভাবে ১ম তত্ত্বাবধায়ক সরকার কত সালে গঠিত হয়?
- উত্তর: ১৯৯৬ সালে।
- ন. সার্কের সদর দপ্তর কোথায়?
- উত্তর: ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর সার্ক প্রতিষ্ঠিত হয়। সার্কের প্রস্তাবক দেশ বাংলাদেশ। সার্কের সদর দপ্তর নেপালের কাঠমাণ্ডুতে অবস্থিত। বাংলাদেশের আবুল আহসান সার্কের প্রথম মহাসচিবের দায়িত্ব (১৬ জানুয়ারি, ১৯৮৫ – ১৫ অক্টোবর, ১৯৮৯) পালন করেন।
শেষ কথা
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-২০২৬: অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন ও সমাধান এখানে দেওয়া হলো। এই পরীক্ষায় মোট ৩১টি প্রশ্ন ছিল, যার বিষয় ছিল বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করলে পরবর্তী নিয়োগ পরীক্ষার প্রস্তুতিতে সুবিধা হবে।
সচরাচর জিজ্ঞাসা
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-২০২৬-এর অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হয়েছিল?
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-২০২৬-এর অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষা ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিল।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-২০২৬-এর অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষা কত নম্বর ও কত সময়ের ছিল?
পরীক্ষাটি পূর্ণমান ৯০ এবং সময় ৯০ মিনিট ছিল।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-২০২৬-এর অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষায় কোন কোন বিষয়ে প্রশ্ন এসেছিল?
লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে মোট ৩১টি প্রশ্ন এসেছিল।
এই পোস্টে কি প্রশ্নের উত্তরও আছে?
হ্যাঁ, প্রতিটি প্রশ্নের উত্তর ও সমাধান পোস্টেই দেওয়া আছে। সাজানো হয়েছে বিষয় ধরে।