কুর্মিটোলা জেনারেল হাসপাতাল-২০২৬: অফিস সহায়ক পদের প্রশ্ন ও সমাধান
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল-২০২৬: অফিস সহায়ক পদের প্রশ্ন ও সমাধান নিচে দেওয়া হলো। নিয়োগ পরীক্ষাটি (তারিখ: ১৬.০১.২০২৬) অনুষ্ঠিত হয়, এতে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন ছিল।
অফিস সহায়কের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সংক্ষেপে লিখুন
অফিস সহায়কের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সংক্ষেপে লিখুন।
সমাধান: ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাজে প্রয়োজনীয় সহযোগিতা করাই অফিস সহায়কের প্রধান কাজ। পদবি দেখেই বুঝা যায় যে, অফিস সহায়কের কাজ হলো অফিসের কাজে সহযোগিতা করা। অফিস সহায়কের কিছু কাজের তালিকা নিম্নরূপঃ
০১. অফিসের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা।
০২. নির্দেশক্রমে অফিসের ফাইলপত্র অন্যত্র স্থানান্তর করা।
০৩. অফিসের হালকা জিনিসপত্র এক স্থান হতে অন্যত্র বহন বা স্থানান্তর করা।
০৪. গুরুত্বপূর্ণ ফাইল সমূহ গোপনীয়তা বজায় রেখে বাক্স বন্দি করে এক অফিস থেকে অন্য অফিসে স্থানান্তর করা।
০৫. নাস্তা ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য চাহিদা অনুযায়ী সরবরাহ করা।
সন্ধি বিচ্ছেদ করুন
- গায়ক
- সন্ধি বিচ্ছেদ: গৈ + অক।
- বৃহস্পতি
- সন্ধি বিচ্ছেদ: বৃহৎ + পতি।
- পানতা
- সন্ধি বিচ্ছেদ: পান + তা।
- স্বল্প
- সন্ধি বিচ্ছেদ: সু + অল্প।
- বিদ্যালয়
- সন্ধি বিচ্ছেদ: বিদ্যা + আলয়।
এক কথায় প্রকাশ করুন
- যা বলা হয়নি
- এক কথায় প্রকাশ: অনুক্ত।
- গোঁফ খেজুরে
- এক কথায় প্রকাশ: নিতান্ত অলস।
- যে শুনেই মনে রাখতে পারে
- এক কথায় প্রকাশ: শ্রুতিধর।
- যার দু’হাত সমান চলে
- এক কথায় প্রকাশ: সব্যসাচী।
অর্থসহ বাক্য রচনা করুন
- লেফাফা দুরস্ত
- অর্থ: বাইরে পরিপাটি
- বাক্য: ভেতরে যাই থাকুক না কেন, সে আচরণে বেশ লেফাফা দুরস্ত।
- শিরে সংক্রান্তি
- অর্থ: সামনেই বিপদ
- বাক্য: আমার এখন শিরে সংক্রান্তি, কীভাবে সব সামলাব তাই ভাবছি।
- ডুমুরের ফুল
- অর্থ: বিরল বা দুর্লভ বস্তু
- বাক্য: পরীক্ষায় ভাল করে সোহেল এখন ডুমুরের ফুল হয়ে উঠেছে।
- জিলাপির প্যাঁচ
- অর্থ: কূটবুদ্ধি
- বাক্য: পেটে জিলাপির প্যাঁচ রেখে তুমি আর ভাল মানুষ সাজতে চেয়ো না।
শুদ্ধভাবে লিখুন
- তিনি আরোগ্য হইয়াছেন।
- শুদ্ধ বাক্য: তিনি আরোগ্য লাভ করেছেন।
- তিনি স্বস্ত্রীক ঢাকায় বাস করেন।
- শুদ্ধ বাক্য: তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন।
দাগায়িত শব্দের কারক ও বিভক্তি উল্লেখ করুন
- আমাদের সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজেয়।
- কারক: অধিকরণে ৭মী।
- লোকমুখে শুনেছি।
- কারক: অপাদানে ৭মী।
Fill in the blanks with appropriate word
- The ring is made ____ gold.
- Ans.: of
- বাক্যের অর্থ: আংটিটি সোনা দিয়ে তৈরি।
- The patient died ____ Cancer.
- Ans.: of
- বাক্যের অর্থ: রোগীটি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলো।
- I have no ambition ____ fame.
- Ans.: for
- বাক্যের অর্থ: আমার খ্যাতির মোহ নেই।
- Always guard ____ danger.
- Ans.: against
- বাক্যের অর্থ: সর্বদা বিপদের বিরুদ্ধে সতর্ক থাকুন।
- The Titanic sank ____ 1912 A.D.
- Ans.: in
- বাক্যের অর্থ: টাইটানিক ১৯১২ সালে ডুবে গিয়েছিল।
Write a Bengali meaning of the following idiom & phrases
- Tooth and nail
- অর্থ: প্রাণপণে চেষ্টা করা
- Sentence: He tried tooth and nail for the position.
- Daydream
- অর্থ: দিবা-স্বপ্ন
- Sentence: She was lost in a daydream.
- White elephant
- অর্থ: কাজে আসে না অথচ দামি ও অসুবিধাজনক
- Sentence: He is a white elephant in this office.
- A snake in the grass
- অর্থ: বন্ধুবেশী প্রতারক
- Sentence: He is just a snake in the grass and you can not trust him.
- At sixes and sevens
- অর্থ: বিশৃঙ্খল; এলোমেলো
- Sentence: Beauty’s reading room is at sixes and sevens.
Translate the sentences into English
- আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি।
- English: I prefer death to dishonor.
- সে ঘণ্টার পর ঘণ্টা পড়ছে।
- English: He has been reading for hours.
- সূর্য আমাদের আলো ও তাপ দেয়।
- English: The sun gives us light and heat.
- আমার লেখার কলম নেই।
- English: I have no pen to write with.
- সুখ ও দুঃখ পালাক্রমে আসে।
- English: Weal and woe come by turns.
Correct the Spelling
- Beuranucracy
- Correct: Bureaucracy
- Cemouflge
- Correct: Camouflage
- Aquerium
- Correct: Aquarium
- Neumonia
- Correct: Pneumonia
- Diarhea
- Correct: Diarrhea
গণিত সমাধান
নিচের প্রশ্নগুলোর উত্তর দিন
- ১৪ (ক). সরলকোণের মান কত?
- উত্তর: যে কোণের পরিমাণ ১৮০° তাকে সরলকোণ বলে। সরলকোণ দুই সমকোণের সমান বা ১৮০ ডিগ্রী।
- ১৪ (খ). কোন বৃত্তের ব্যাসার্ধ ‘r’ হলে ক্ষেত্রফল কত?
- উত্তর: বৃত্তের ব্যাসার্ধ = r, ∴ বৃত্তটির ক্ষেত্রফল = πr²।
- ১৪ (গ). বৃত্তের বৃহত্তম ব্যাস কে কি বলে?
- উত্তর: বৃত্তের বৃহত্তম ব্যাসকে জ্যা বলে।
- ১৪ (ঘ). ০.৩ × ০.০৩ = ?
- উত্তর: ০.৩ × ০.০৩ = ০.০০৯
- ১৪ (ঙ). তিনটি বাহুর দৈর্ঘ্য ৩ সেন্টিমিটার, ৪ সেন্টিমিটার ও ৭ সেন্টিমিটার। এর দ্বারা কোন ত্রিভুজ অংকন সম্ভব কিনা?
- উত্তর: ত্রিভুজ অংকনের শর্ত হলো, যেকোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড় হতে হবে। ধরি, a = ৩ সে.মি., b = ৪ সে.মি., c = ৭ সে.মি. — ১) a + b > c ২) b + c > a ৩) c + a > b। প্রথম শর্তঃ ৩ + ৪ = ৭, কিন্তু ৭ = ৭। শর্ত পূরণ হয় না। দ্বিতীয় শর্তঃ ৪ + ৭ = ১১ এবং ১১ > ৩। এটি সত্য। তৃতীয় শর্তঃ ৭ + ৩ = ১০, এবং ১০ > ৪। এটিও সত্য। এখানে প্রথমটির শর্ত পূরণ না হলেও বাকি দুইটি শর্ত পূরণ হওয়া সত্ত্বেও ত্রিভুজ গঠন হবে না। কারণ, তিন জোড়াতেই বড় হতে হবে। এখানে প্রথমটির শর্ত পূরণ না হওয়ায় ত্রিভুজ অংকন সম্ভব নয়।
- ১৫. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকার নাম কি?
- উত্তর: সংবাদ প্রভাকর। কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক।
- ১৬. বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস কত তারিখ?
- উত্তর: ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালিত হয়।
- ১৭. বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মায়ানমারের সীমানা রয়েছে?
- উত্তর: রাঙামাটি।
- ১৮. জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
- উত্তর: জাতিসংঘের বর্তমান মহাসচিব হলেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী Antonio Guterres.
- ১৯. ইউক্রেনের রাজধানীর নাম কি?
- উত্তর: কিয়েভ।
- ২০. ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ কত তারিখে?
- উত্তর: ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে। এ ছাড়া গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা করা হয়েছে।
- ২১. কোন দেশের সংবিধান অলিখিত?
- উত্তর: যুক্তরাজ্য।
- ২২. পৃথিবীর দিন ও রাত সমান হয় কোন দুটি তারিখে?
- উত্তর: ২৩ সেপ্টেম্বর এবং ২১ মার্চ। উল্লেখ্য, পৃথিবীর দিন ও রাত সমান হয় বছরে দুইবার, যা বিষুব (Equinox) নামে পরিচিত। বসন্ত বিষুব (Vernal Equinox): ২১ বা ২২ মার্চের দিকে, এই সময় সূর্য নিরক্ষরেখার (Equator) সোজাসুজি উপরে থাকে। শরৎ বিষুব (Autumnal Equinox): ২২ বা ২৩ সেপ্টেম্বরের দিকে, এই সময়ও সূর্য নিরক্ষরেখার উপর সোজাসুজি অবস্থান করে। এই সময় দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান হয়ে থাকে (১২ ঘণ্টা দিন এবং ১২ ঘণ্টা রাত)। বিষুবের সময় পৃথিবীর সব স্থানে সূর্যের আলো সমানভাবে পড়ে।
- ২৩. বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে?
- উত্তর: কাজী নজরুল ইসলাম।
- ২৪. বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
- উত্তর: লুই আই কান।
শেষ কথা
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল-২০২৬: অফিস সহায়ক পদের প্রশ্ন ও সমাধান এখানে দেওয়া হলো। এই পরীক্ষায় মোট ২৪টি প্রশ্ন ছিল, যার বিষয় ছিল বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করলে পরবর্তী নিয়োগ পরীক্ষার প্রস্তুতিতে সুবিধা হবে।
সচরাচর জিজ্ঞাসা
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল-২০২৬-এর অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হয়েছিল?
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল-২০২৬-এর অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষা ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিল।
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল-২০২৬-এর অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষা কত নম্বর ও কত সময়ের ছিল?
পরীক্ষাটি পূর্ণমান ৭০ এবং সময় ৬০ মিনিট ছিল।
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল-২০২৬-এর অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষায় কোন কোন বিষয়ে প্রশ্ন এসেছিল?
লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে মোট ২৪টি প্রশ্ন এসেছিল।
এই পোস্টে কি প্রশ্নের উত্তরও আছে?
হ্যাঁ, প্রতিটি প্রশ্নের উত্তর ও সমাধান পোস্টেই দেওয়া আছে। সাজানো হয়েছে বিষয় ধরে।